Back to LanguagesPrevious ChapterNext Chapter EnglishArabicUrduHindiTamilBengali
Bengali - Chapter 113 - Al-Falaq
Translation by Abu Bakr Zakaria — Permalink
Verse 1 — Surah Al-Falaq 113:1
বলুন [১], ‘আমি আশ্রয় প্রার্থনা করছি [২] ঊষার রবের [৩]
Verse 2 — Surah Al-Falaq 113:2
তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে [১]
Verse 3 — Surah Al-Falaq 113:3
আর অনিষ্ট হতে রাতের অন্ধকারের, যখন তা গভীর হয় [১]
Verse 4 — Surah Al-Falaq 113:4
আর অনিষ্ট হতে সমস্ত নারীদের, যারা গিরায় ফুঁক দেয় [১]
Verse 5 — Surah Al-Falaq 113:5
আর অনিষ্ট হতে হিংসুকের [১], যখন সে হিংসা করে [২]।’