Back to Languages

Bengali - Chapter 39 - Az-Zumar

Translation by Abu Bakr Zakaria — Permalink

Verse 9 — Surah Az-Zumar 39:9

যে ব্যক্তি রাতের বিভিন্ন প্রহরে [১] সাজ্‌দাবনত হয়ে ও দাঁড়িয়ে আনুগত্য প্রকাশ করে, আখিরাতকে ভয় করে [২] এবং তার রবের অনুগ্রহ প্রত্যাশা করে, (সে কি তার সমান, যে তা করে না?) বলুন, 'যারা জানে এবং যারা জানে না, তারা কি সমান?' বোধশক্তি সম্পন্ন লোকেরাই শুধু উপদেশ গ্ৰহণ করে।