Back to Languages

Bengali - Chapter 100 - Al-Adiyat

Translation by Muhiuddin Khan — Permalink

Verse 1 — Surah Al-Adiyat 100:1

শপথ উর্ধ্বশ্বাসে চলমান অশ্বসমূহের

Verse 2 — Surah Al-Adiyat 100:2

অতঃপর ক্ষুরাঘাতে অগ্নিবিচ্ছুরক অশ্বসমূহের

Verse 3 — Surah Al-Adiyat 100:3

অতঃপর প্রভাতকালে আক্রমণকারী অশ্বসমূহের

Verse 4 — Surah Al-Adiyat 100:4

ও যারা সে সময়ে ধুলি উৎক্ষিপ্ত করে

Verse 5 — Surah Al-Adiyat 100:5

অতঃপর যারা শক্রদলের অভ্যন্তরে ঢুকে পড়ে

Verse 6 — Surah Al-Adiyat 100:6

নিশ্চয় মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ।

Verse 7 — Surah Al-Adiyat 100:7

এবং সে অবশ্য এ বিষয়ে অবহিত

Verse 8 — Surah Al-Adiyat 100:8

এবং সে নিশ্চিতই ধন-সম্পদের ভালবাসায় মত্ত।

Verse 9 — Surah Al-Adiyat 100:9

সে কি জানে না, যখন কবরে যা আছে, তা উত্থিত হবে

Verse 10 — Surah Al-Adiyat 100:10

এবং অন্তরে যা আছে, তা অর্জন করা হবে

Verse 11 — Surah Al-Adiyat 100:11

সেদিন তাদের কি হবে, সে সম্পর্কে তাদের পালনকর্তা সবিশেষ জ্ঞাত।