Verse 1 — Surah An-Nas 114:1
বলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি মানুষের পালনকর্তার
Verse 2 — Surah An-Nas 114:2
মানুষের অধিপতির
Verse 3 — Surah An-Nas 114:3
মানুষের মা’বুদের
Verse 4 — Surah An-Nas 114:4
তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্নগোপন করে
Verse 5 — Surah An-Nas 114:5
যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে
Verse 6 — Surah An-Nas 114:6
জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে।