Back to LanguagesPrevious ChapterNext Chapter EnglishArabicUrduHindiTamilFrench
Bengali - Chapter 44 - Ad-Dukhan
Translation by Muhiuddin Khan — Permalink
Verse 1 — Surah Ad-Dukhan 44:1
Verse 2 — Surah Ad-Dukhan 44:2
শপথ সুস্পষ্ট কিতাবের।
Verse 3 — Surah Ad-Dukhan 44:3
আমি একে নাযিল করেছি। এক বরকতময় রাতে, নিশ্চয় আমি সতর্ককারী।
Verse 4 — Surah Ad-Dukhan 44:4
এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়।
Verse 5 — Surah Ad-Dukhan 44:5
আমার পক্ষ থেকে আদেশক্রমে, আমিই প্রেরণকারী।
Verse 6 — Surah Ad-Dukhan 44:6
আপনার পালনকর্তার পক্ষ থেকে রহমতস্বরূপ। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
Verse 7 — Surah Ad-Dukhan 44:7
যদি তোমাদের বিশ্বাস থাকে দেখতে পাবে। তিনি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যেবর্তী সবকিছুর পালনকর্তা।
Verse 8 — Surah Ad-Dukhan 44:8
তিনি ব্যতীত কোন উপাস্য নেই। তিনি জীবন দান করেন ও মৃত্যু দেন। তিনি তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃ-পুরুষদেরও পালনকর্তা।
Verse 9 — Surah Ad-Dukhan 44:9
এতদসত্ত্বেও এরা সন্দেহে পতিত হয়ে ক্রীড়া-কৌতুক করছে।
Verse 10 — Surah Ad-Dukhan 44:10
অতএব আপনি সেই দিনের অপেক্ষা করুন, যখন আকাশ ধূয়ায় ছেয়ে যাবে।
Verse 11 — Surah Ad-Dukhan 44:11
যা মানুষকে ঘিরে ফেলবে। এটা যন্ত্রণাদায়ক শাস্তি।
Verse 12 — Surah Ad-Dukhan 44:12
হে আমাদের পালনকর্তা আমাদের উপর থেকে শাস্তি প্রত্যাহার করুন, আমরা বিশ্বাস স্থাপন করছি।
Verse 13 — Surah Ad-Dukhan 44:13
তারা কি করে বুঝবে, অথচ তাদের কাছে এসেছিলেন স্পষ্ট বর্ণনাকারী রসূল।
Verse 14 — Surah Ad-Dukhan 44:14
অতঃপর তারা তাকে পৃষ্ঠপ্রদর্শন করে এবং বলে, সে তো উম্মাদ-শিখানো কথা বলে।
Verse 15 — Surah Ad-Dukhan 44:15
আমি তোমাদের উপর থেকে আযাব কিছুটা প্রত্যাহার করব, কিন্তু তোমরা পুনরায় পুনর্বস্থায় ফিরে যাবে।
Verse 16 — Surah Ad-Dukhan 44:16
যেদিন আমি প্রবলভাবে ধৃত করব, সেদিন পুরোপুরি প্রতিশোধ গ্রহণ করবই।
Verse 17 — Surah Ad-Dukhan 44:17
তাদের পূর্বে আমি ফেরাউনের সম্প্রদায়কে পরীক্ষা করেছি এবং তাদের কাছে আগমন করেছেন একজন সম্মানিত রসূল
Verse 18 — Surah Ad-Dukhan 44:18
এই মর্মে যে, আল্লাহর বান্দাদেরকে আমার কাছে অর্পণ কর। আমি তোমাদের জন্য প্রেরীত বিশ্বস্ত রসূল।
Verse 19 — Surah Ad-Dukhan 44:19
আর তোমরা আল্লাহর বিরুদ্ধে ঔদ্ধত্য প্রকাশ করো না। আমি তোমাদের কাছে প্রকাশ্য প্রমাণ উপস্থিত করছি।
Verse 20 — Surah Ad-Dukhan 44:20
তোমরা যাতে আমাকে প্রস্তরবর্ষণে হত্যা না কর, তজ্জন্যে আমি আমার পালনকর্তা ও তোমাদের পালনকর্তার শরনাপন্ন হয়েছি।
Verse 21 — Surah Ad-Dukhan 44:21
তোমরা যদি আমার প্রতি বিশ্বাস স্থাপন না কর, তবে আমার কাছ থেকে দূরে থাক।
Verse 22 — Surah Ad-Dukhan 44:22
অতঃপর সে তার পালনকর্তার কাছে দোয়া করল যে, এরা অপরাধী সম্প্রদায়।
Verse 23 — Surah Ad-Dukhan 44:23
তাহলে তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিবেলায় বের হয়ে পড়। নিশ্চয় তোমাদের পশ্চাদ্ধবন করা হবে।
Verse 24 — Surah Ad-Dukhan 44:24
এবং সমুদ্রকে অচল থাকতে দাও। নিশ্চয় ওরা নিমজ্জত বাহিনী।
Verse 25 — Surah Ad-Dukhan 44:25
তারা ছেড়ে গিয়েছিল কত উদ্যান ও প্রস্রবন
Verse 26 — Surah Ad-Dukhan 44:26
কত শস্যক্ষেত্র ও সূরম্য স্থান।
Verse 27 — Surah Ad-Dukhan 44:27
কত সুখের উপকরণ, যাতে তারা খোশগল্প করত।
Verse 28 — Surah Ad-Dukhan 44:28
এমনিই হয়েছিল এবং আমি ওগুলোর মালিক করেছিলাম ভিন্ন সম্প্রদায়কে।
Verse 29 — Surah Ad-Dukhan 44:29
তাদের জন্যে ক্রন্দন করেনি আকাশ ও পৃথিবী এবং তারা অবকাশও পায়নি।
Verse 30 — Surah Ad-Dukhan 44:30
আমি বনী-ইসরাঈলকে অপমানজনক শাস্তি থেকে উদ্ধার করছি।
Verse 31 — Surah Ad-Dukhan 44:31
ফেরাউন সে ছিল সীমালংঘনকারীদের মধ্যে শীর্ষস্থানীয়।
Verse 32 — Surah Ad-Dukhan 44:32
আমি জেনেশুনে তাদেরকে বিশ্ববাসীদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম।
Verse 33 — Surah Ad-Dukhan 44:33
এবং আমি তাদেরকে এমন নিদর্শনাবলী দিয়েছিলাম যাতে ছিল স্পষ্ট সাহায্য।
Verse 34 — Surah Ad-Dukhan 44:34
কাফেররা বলেই থাকে
Verse 35 — Surah Ad-Dukhan 44:35
প্রথম মৃত্যুর মাধ্যমেই আমাদের সবকিছুর অবসান হবে এবং আমরা পুনরুত্থিত হব না।
Verse 36 — Surah Ad-Dukhan 44:36
তোমরা যদি সত্যবাদী হও, তবে আমাদের পূর্বপুরুষদেরকে নিয়ে এস।
Verse 37 — Surah Ad-Dukhan 44:37
ওরা শ্রেষ্ঠ, না তুব্বার সম্প্রদায় ও তাদের পূর্ববর্তীরা? আমি ওদেরকে ধ্বংস করে দিয়েছি। ওরা ছিল অপরাধী।
Verse 38 — Surah Ad-Dukhan 44:38
আমি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু ক্রীড়াচ্ছলে সৃষ্টি করিনি।
Verse 39 — Surah Ad-Dukhan 44:39
আমি এগুলো যথাযথ উদ্দেশ্যে সৃষ্টি করেছি; কিন্তু তাদের অধিকাংশই বোঝে না।
Verse 40 — Surah Ad-Dukhan 44:40
নিশ্চয় ফয়সালার দিন তাদের সবারই নির্ধারিত সময়।
Verse 41 — Surah Ad-Dukhan 44:41
যেদিন কোন বন্ধুই কোন বন্ধুর উপকারে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না।
Verse 42 — Surah Ad-Dukhan 44:42
তবে আল্লাহ যার প্রতি দয়া করেন, তার কথা ভিন্ন। নিশ্চয় তিনি পরাক্রমশালী দয়াময়।
Verse 43 — Surah Ad-Dukhan 44:43
নিশ্চয় যাক্কুম বৃক্ষ
Verse 44 — Surah Ad-Dukhan 44:44
পাপীর খাদ্য হবে
Verse 45 — Surah Ad-Dukhan 44:45
গলিত তাম্রের মত পেটে ফুটতে থাকবে।
Verse 46 — Surah Ad-Dukhan 44:46
যেমন ফুটে পানি।
Verse 47 — Surah Ad-Dukhan 44:47
একে ধর এবং টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে
Verse 48 — Surah Ad-Dukhan 44:48
অতঃপর তার মাথার উপর ফুটন্ত পানির আযাব ঢেলে দাও
Verse 49 — Surah Ad-Dukhan 44:49
স্বাদ গ্রহণ কর, তুমি তো সম্মানিত, সম্ভ্রান্ত।
Verse 50 — Surah Ad-Dukhan 44:50
এ সম্পর্কে তোমরা সন্দেহে পতিত ছিলে।
Verse 51 — Surah Ad-Dukhan 44:51
নিশ্চয় খোদাভীরুরা নিরাপদ স্থানে থাকবে
Verse 52 — Surah Ad-Dukhan 44:52
উদ্যানরাজি ও নির্ঝরিণীসমূহে।
Verse 53 — Surah Ad-Dukhan 44:53
তারা পরিধান করবে চিকন ও পুরু রেশমীবস্ত্র, মুখোমুখি হয়ে বসবে।
Verse 54 — Surah Ad-Dukhan 44:54
এরূপই হবে এবং আমি তাদেরকে আনতলোচনা স্ত্রী দেব।
Verse 55 — Surah Ad-Dukhan 44:55
তারা সেখানে শান্ত মনে বিভিন্ন ফল-মূল আনতে বলবে।
Verse 56 — Surah Ad-Dukhan 44:56
তারা সেখানে মৃত্যু আস্বাদন করবে না, প্রথম মৃত্যু ব্যতীত এবং আপনার পালনকর্তা তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন।
Verse 57 — Surah Ad-Dukhan 44:57
আপনার পালনকর্তার কৃপায় এটাই মহা সাফল্য।
Verse 58 — Surah Ad-Dukhan 44:58
আমি আপনার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি, যাতে তারা স্মরণ রাখে।
Verse 59 — Surah Ad-Dukhan 44:59
অতএব, আপনি অপেক্ষা করুন, তারাও অপেক্ষা করছে।