Back to Languages

Bengali - Chapter 85 - Al-Buruj

Translation by Muhiuddin Khan — Permalink

Verse 1 — Surah Al-Buruj 85:1

শপথ গ্রহ-নক্ষত্র শোভিত আকাশের

Verse 2 — Surah Al-Buruj 85:2

এবং প্রতিশ্রুত দিবসের

Verse 3 — Surah Al-Buruj 85:3

এবং সেই দিবসের, যে উপস্থিত হয় ও যাতে উপস্থিত হয়

Verse 4 — Surah Al-Buruj 85:4

অভিশপ্ত হয়েছে গর্ত ওয়ালারা অর্থাৎ

Verse 5 — Surah Al-Buruj 85:5

অনেক ইন্ধনের অগ্নিসংযোগকারীরা

Verse 6 — Surah Al-Buruj 85:6

যখন তারা তার কিনারায় বসেছিল।

Verse 7 — Surah Al-Buruj 85:7

এবং তারা বিশ্বাসীদের সাথে যা করেছিল, তা নিরীক্ষণ করছিল।

Verse 8 — Surah Al-Buruj 85:8

তারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এ কারণে যে, তারা প্রশংসিত, পরাক্রান্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল

Verse 9 — Surah Al-Buruj 85:9

যিনি নভোমন্ডল ও ভূমন্ডলের ক্ষমতার মালিক, আল্লাহর সামনে রয়েছে সবকিছু।

Verse 10 — Surah Al-Buruj 85:10

যারা মুমিন পুরুষ ও নারীকে নিপীড়ন করেছে, অতঃপর তওবা করেনি, তাদের জন্যে আছে জাহান্নামের শাস্তি, আর আছে দহন যন্ত্রণা

Verse 11 — Surah Al-Buruj 85:11

যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্যে আছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত হয় নির্ঝরিণীসমূহ। এটাই মহাসাফল্য।

Verse 12 — Surah Al-Buruj 85:12

নিশ্চয় তোমার পালনকর্তার পাকড়াও অত্যন্ত কঠিন।

Verse 13 — Surah Al-Buruj 85:13

তিনিই প্রথমবার অস্তিত্ব দান করেন এবং পুনরায় জীবিত করেন।

Verse 14 — Surah Al-Buruj 85:14

তিনি ক্ষমাশীল, প্রেমময়

Verse 15 — Surah Al-Buruj 85:15

মহান আরশের অধিকারী।

Verse 16 — Surah Al-Buruj 85:16

তিনি যা চান, তাই করেন।

Verse 17 — Surah Al-Buruj 85:17

আপনার কাছে সৈন্যবাহিনীর ইতিবৃত্ত পৌছেছে কি

Verse 18 — Surah Al-Buruj 85:18

ফেরাউনের এবং সামুদের

Verse 19 — Surah Al-Buruj 85:19

বরং যারা কাফের, তারা মিথ্যারোপে রত আছে।

Verse 20 — Surah Al-Buruj 85:20

আল্লাহ তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রেখেছেন।

Verse 21 — Surah Al-Buruj 85:21

বরং এটা মহান কোরআন

Verse 22 — Surah Al-Buruj 85:22

লওহে মাহফুযে লিপিবদ্ধ।