Back to Languages

Bengali - Chapter 111 - Al-Masad

Translation by Zohurul Hoque — Permalink

Verse 1 — Surah Al-Masad 111:1

ধ্বংস হোক আবু লহবের উভয় হাত, আর সে-ও ধ্বংস হোক

Verse 2 — Surah Al-Masad 111:2

তার ধন-সম্পদ ও যা সে অর্জন করেছে তা তার কোনো কাজে আসবে না।

Verse 3 — Surah Al-Masad 111:3

তাকে অচিরেই ঠেলে দেওয়া হবে লেলিহান আগুনে

Verse 4 — Surah Al-Masad 111:4

আর তার স্ত্রীকেও, -- ইন্ধন বহনকারিণী

Verse 5 — Surah Al-Masad 111:5

তার গলায় থাকবে কড়াপাকের খেজুরের আঁশের রশি।