Back to Languages

Bengali - Chapter 37 - As-Saffat

Translation by Zohurul Hoque — Permalink

Verse 1 — Surah As-Saffat 37:1

ভেবে দেখো তাদের যারা কাতারে কাতারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে

Verse 2 — Surah As-Saffat 37:2

আর যারা বিতাড়িত করে প্রবল বিতাড়নে

Verse 3 — Surah As-Saffat 37:3

আর যারা স্মারকগ্রন্থ পাঠ করে

Verse 4 — Surah As-Saffat 37:4

নিঃসন্দেহ তোমাদের উপাস্য মাত্র একজন

Verse 5 — Surah As-Saffat 37:5

যিনি মহাকাশমন্ডলী ও পৃথিবীর এবং এদের উভয়ের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রভু, আর যিনি উদয়স্থল সমূহেরও প্রভু

Verse 6 — Surah As-Saffat 37:6

নিঃসন্দেহ আমরা নিকটবর্তী আকাশকে তারকারাজির শোভা দিয়ে সুশোভিত করেছি

Verse 7 — Surah As-Saffat 37:7

আর প্রতিরক্ষা প্রত্যেক বিদ্রোহাচারী শয়তান থেকে।

Verse 8 — Surah As-Saffat 37:8

তারা কান পাততে পারে না ঊর্ধ্ব এলাকার দিকে, আর তাদের প্রতি নিক্ষেপ করা হয় সব দিক থেকে

Verse 9 — Surah As-Saffat 37:9

বিতাড়িত, আর তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন শাস্তি

Verse 10 — Surah As-Saffat 37:10

সে ব্যতীত যে ছিনিয়ে নেয় একটুকুন ছিনতাই, কিন্তু তাকে অনুসরণ করে একটি জ্বলন্ত অগ্নিশিখা।

Verse 11 — Surah As-Saffat 37:11

সুতরাং তাদের জিজ্ঞাসা করো, -- গঠনে তারা কি বেশী বলিষ্ঠ না যাদের আমরা সৃষ্টি করেছি? নিঃসন্দেহ তাদের আমরা সৃষ্টি করেছি আঠালো কাদা থেকে।

Verse 12 — Surah As-Saffat 37:12

বস্তুতঃ তুমি তো তাজ্জব হচ্ছো, আর তারা করছে মস্করা।

Verse 13 — Surah As-Saffat 37:13

আর যখন তাদের স্মরণ করিয়ে দেওয়া হয় তারা মনোযোগ দেয় না

Verse 14 — Surah As-Saffat 37:14

আর যখন তারা কোনো নিদর্শন দেখতে পায় তারা ঠাট্টাবিদ্রূপ করে

Verse 15 — Surah As-Saffat 37:15

আর বলে -- ''এটি স্পষ্ট জাদু বৈ তো নয়’’

Verse 16 — Surah As-Saffat 37:16

কী! যখন আমরা মারা যাব এবং ধূলোমাটি ও হাড়গোড় হয়ে যাব তখন কি আমরা ঠিকঠিকই পুনরুত্থিত হব?’’

Verse 17 — Surah As-Saffat 37:17

আর কি পুরাকালের আমাদের পিতৃপুরুষরাও?’’

Verse 18 — Surah As-Saffat 37:18

তুমি বলো -- ''হাঁ, আর তোমরা লাঞ্ছিত হবে।’’

Verse 19 — Surah As-Saffat 37:19

তখন সেটি কিন্তু একটিমাত্র মহাগর্জন হবে, তখন দেখো! তারা চেয়ে থাকবে।

Verse 20 — Surah As-Saffat 37:20

আর তারা বলবে -- ''হায় ধিক্‌, আমাদের! এটিই তো বিচারের দিন!’’

Verse 21 — Surah As-Saffat 37:21

এইটিই ফয়সালা করার দিন যেটি সন্বন্ধে তোমরা মিথ্যা আখ্যা দিতে।’’

Verse 22 — Surah As-Saffat 37:22

যারা অনাচার করেছিল তাদের একত্র করো, আর তাদের সহচরদের, আর তাদেরও যাদের তারা উপাসনা করত

Verse 23 — Surah As-Saffat 37:23

আল্লাহ্‌কে বাদ দিয়ে, তারপর তাদের পরিচালিত করো দুযখের পথে।

Verse 24 — Surah As-Saffat 37:24

আর তাদের থামাও, তারা অবশ্যই জিজ্ঞাসিত হবে

Verse 25 — Surah As-Saffat 37:25

তোমাদের কি হল, তোমরা পরস্পরকে সাহায্য করছ না?’’

Verse 26 — Surah As-Saffat 37:26

বস্তুতঃ সেদিন তারা আ‌ত্মসমর্পিত হবে।

Verse 27 — Surah As-Saffat 37:27

আর তাদের কেউ কেউ অন্যদের দিকে এগিয়ে যাবে পরস্পরকে প্রশ্ন করে

Verse 28 — Surah As-Saffat 37:28

তারা বলবে -- ''তোমরাই তো নিশ্চয়ই আমাদের কাছে আসতে ডান দিকে থেকে।’’

Verse 29 — Surah As-Saffat 37:29

তারা বলবে -- ''না, তোমরা তো বিশ্বাসীই ছিলে না

Verse 30 — Surah As-Saffat 37:30

আর তোমাদের উপরে আমাদের কোনো আধিপত্য ছিল না, বরং তোমরাই ছিলে উচ্ছৃঙ্খল লোক।

Verse 31 — Surah As-Saffat 37:31

সেজন্যে আমাদের বিরুদ্ধে আমাদের প্রভুর বাণী সত্য প্রতিপন্ন হয়েছে, আমরা নিশ্চয়ই আস্বাদন করতে যাচ্ছি।

Verse 32 — Surah As-Saffat 37:32

বস্তুত আমরা তোমাদের বিপথে নিয়েছিলাম, কেননা আমরা নিজেরাই বিপথগামী ছিলাম।’’

Verse 33 — Surah As-Saffat 37:33

সুতরাং সেইদিন তারা নিশ্চয়ই শাস্তিতে একে অন্যের শরিক হবে।

Verse 34 — Surah As-Saffat 37:34

নিঃসন্দেহ এইরূপই আমরা অপরাধীদের প্রতি করে থাকি।

Verse 35 — Surah As-Saffat 37:35

নিঃসন্দেহ যখন তাদের বলা হতো -- 'আল্লাহ্ ছাড়া অন্য উপাস্য নেই’, তখন তারা হামবড়াই করত

Verse 36 — Surah As-Saffat 37:36

আর তারা বলত -- ''কী! আমরা কি আমাদের উপাস্যদের সত্যিই ত্যাগ করব একজন পাগলা কবির কারণে?’’

Verse 37 — Surah As-Saffat 37:37

বস্তুত তিনি সত্য নিয়ে এসেছেন, আর রসূলগণকে তিনি সত্য প্রতিপন্ন করেছেন।

Verse 38 — Surah As-Saffat 37:38

তোমরা নিশ্চয়ই মর্মন্তুদ শাস্তি আস্বাদন করতেই যাচ্ছ

Verse 39 — Surah As-Saffat 37:39

আর তোমাদের প্রতিদান দেওয়া হবে না তোমরা যা করতে তা ব্যতীত

Verse 40 — Surah As-Saffat 37:40

আল্লাহ্‌র নিষ্ঠাবান বান্দারা ব্যতীত।

Verse 41 — Surah As-Saffat 37:41

এরাই -- এদের জন্য রয়েছে সুপরিচিত রিযেক

Verse 42 — Surah As-Saffat 37:42

ফলমূল, আর তারা হবে সম্মানিত

Verse 43 — Surah As-Saffat 37:43

আনন্দময় উদ্যানে

Verse 44 — Surah As-Saffat 37:44

তখতের উপরে মুখোমুখি হয়ে রইবে।

Verse 45 — Surah As-Saffat 37:45

তাদের কাছে ঘুরে ফিরে পরিবেশন করা হবে নির্মল ফোয়ারা থেকে এক শরবতের পাত্র

Verse 46 — Surah As-Saffat 37:46

সাদা সুস্বাদু পানকারীদের জন্য।

Verse 47 — Surah As-Saffat 37:47

এতে মাথাব্যথা নেই, আর তারা এ থেকে মাতালও হবে না।

Verse 48 — Surah As-Saffat 37:48

আর তাদের কাছে থাকবে সলাজ-নম্র আয়তলোচন

Verse 49 — Surah As-Saffat 37:49

যেন তারা সুরক্ষিত ডিম।

Verse 50 — Surah As-Saffat 37:50

তখন তাদের কেউ কেউ অন্যদের দিকে এগিয়ে যাবে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করে।

Verse 51 — Surah As-Saffat 37:51

তাদের মধ্যে কোনো এক বক্তা বলবে -- ''আমার অবশ্য এক বন্ধু ছিল

Verse 52 — Surah As-Saffat 37:52

সে বলত, 'তুমি কি নিশ্চয়ই সমর্থনকারীদের মধ্যেকার

Verse 53 — Surah As-Saffat 37:53

কী! যখন আমরা মরে যাব এবং ধূলোমাটি ও হাড়গোড় হয়ে যাব, তখন কি আমরা ঠিকঠিকই প্রতিফল ভোগ করব’?’’

Verse 54 — Surah As-Saffat 37:54

সে বলবে -- ''তোমরা কি উঁকি দিয়ে দেখবে?’’

Verse 55 — Surah As-Saffat 37:55

তখন সে উঁকি দেবে আর ওকে দুযখের কেন্দ্রস্থলে দেখতে পাবে।

Verse 56 — Surah As-Saffat 37:56

সে বলবে -- ''আল্লাহ্‌র কসম! তুমি তো আমাকে প্রায় ধ্বংস করেছিলে

Verse 57 — Surah As-Saffat 37:57

আর আমার প্রভুর অনুগ্রহ যদি না থাকত তবে আমিও নিশ্চয় উপস্থিতদের অন্তর্ভুক্ত হতাম।’’

Verse 58 — Surah As-Saffat 37:58

তবে কি আমরা মরতে যাচ্ছি না

Verse 59 — Surah As-Saffat 37:59

আমাদের প্রথমবারের মৃত্যু ব্যতীত, আর আমরা শাস্তি পেতে যাচ্ছি না।

Verse 60 — Surah As-Saffat 37:60

নিশ্চয়ই এই -- এটিই তো মহাসাফল্য!’’

Verse 61 — Surah As-Saffat 37:61

এর অনুরূপ অবস্থার জন্য তবে কর্মীরা কাজ করে যাক।

Verse 62 — Surah As-Saffat 37:62

এইটিই অধিক ভাল আপ্যায়ন, না যাক্কুম গাছ

Verse 63 — Surah As-Saffat 37:63

নিঃসন্দেহ আমরা এটিকে সৃষ্টি করেছি দুরাচারীদের জন্য পরীক্ষা স্বরূপ।

Verse 64 — Surah As-Saffat 37:64

নিঃসন্দেহ এটি এমন এক গাছ যা দুযখের তলায়

Verse 65 — Surah As-Saffat 37:65

এর ফলফসল যেন শয়তানদের মুন্ডু।

Verse 66 — Surah As-Saffat 37:66

তারা তখন নিশ্চয় এ থেকে আহার করবে আর এর দ্বারা পেট ভর্তি করবে।

Verse 67 — Surah As-Saffat 37:67

তারপর অবশ্য তাদের জন্য এর উপরে থাকবে ফুটন্ত জলের পানীয়।

Verse 68 — Surah As-Saffat 37:68

তারপর নিশ্চয়ই তাদের প্রত্যাবর্তনস্থল হবে ভয়ঙ্কর আগুনের প্রতি।

Verse 69 — Surah As-Saffat 37:69

তারা আলবৎ তাদের পিতৃপুরুষদের পথভ্রষ্টরূপেই পেয়েছিল

Verse 70 — Surah As-Saffat 37:70

তাই তারা তাদের পদচিহ্নের অন্ধ অনুসরণ করেছিল

Verse 71 — Surah As-Saffat 37:71

আর তাদের আগে অধিকাংশ পূর্ববর্তীরা বিপথে গিয়েছিল

Verse 72 — Surah As-Saffat 37:72

অথচ আমরা তাদের মধ্যে ইতিপূর্বে সতর্ককারীদের পাঠিয়েছিলাম

Verse 73 — Surah As-Saffat 37:73

সুতরাং চেয়ে দেখো কেমন হয়েছিল সতর্কীকৃতদের পরিণাম

Verse 74 — Surah As-Saffat 37:74

শুধু আল্লাহ্‌র খাস বান্দাদের ব্যতীত।

Verse 75 — Surah As-Saffat 37:75

আর ইতিপূর্বে অবশ্য নূহ আমাদের আহ্বান করেছিলেন, আর আমরা কত উত্তম উত্তরদাতা।

Verse 76 — Surah As-Saffat 37:76

আর আমরা তাঁকে ও তাঁর পরিজনকে ভীষণ সংকট থেকে উদ্ধার করেছিলাম

Verse 77 — Surah As-Saffat 37:77

আর তাঁর সন্তান-সন্ততিকে আমরা বানিয়েছিলাম প্রকৃত টিকে থাকা দল

Verse 78 — Surah As-Saffat 37:78

আর তাঁর জন্য পরবর্তীদের মধ্যে আমরা রেখেছিলাম

Verse 79 — Surah As-Saffat 37:79

সমগ্র বিশ্বজগতের মধ্যে নূহের প্রতি সালাম

Verse 80 — Surah As-Saffat 37:80

নিঃসন্দেহ এইভাবেই আমরা সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি।

Verse 81 — Surah As-Saffat 37:81

তিনি অবশ্যই আমাদের বিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন।

Verse 82 — Surah As-Saffat 37:82

আর আমরা অন্যান্যদের ডুবিয়ে দিয়েছিলাম।

Verse 83 — Surah As-Saffat 37:83

আর নিশ্চয়ই তাঁর পশ্চাদবর্তীদের মধ্যে ছিলেন ইব্রাহীম।

Verse 84 — Surah As-Saffat 37:84

স্মরণ কর! তিনি তাঁর প্রভুর কাছে এসেছিলেন বিশুদ্ধ চিত্ত নিয়ে

Verse 85 — Surah As-Saffat 37:85

যখন তাঁর পিতৃপুরুষকে ও তাঁর স্বজাতিকে তিনি বলেছিলেন -- ''তোমরা কিসের উপাসনা করছ

Verse 86 — Surah As-Saffat 37:86

তোমরা আল্লাহকে বাদ দিয়ে কি এক মিথ্যা উপাস্যকেই কামনা কর

Verse 87 — Surah As-Saffat 37:87

তাহলে বিশ্বজগতের প্রভু সন্বন্ধে কী তোমাদের ধারণা?’’

Verse 88 — Surah As-Saffat 37:88

তারপর তারকারাজির দিকে তিনি একনজর তাকালেন

Verse 89 — Surah As-Saffat 37:89

তখন তিনি বললেন -- ''আমি যারপর নাই বিরক্ত!’’

Verse 90 — Surah As-Saffat 37:90

সুতরাং তারা তাঁর কাছ থেকে বিমুখ হয়ে ফিরে গেল।

Verse 91 — Surah As-Saffat 37:91

তারপর তিনি তাদের উপাস্যদের কাছে ফিরে গেলেন এবং বললেন -- ''তোমরা খাও না কেন

Verse 92 — Surah As-Saffat 37:92

তোমাদের কী হয়েছে যে তোমরা কথা বলছ না?’’

Verse 93 — Surah As-Saffat 37:93

কাজেই তিনি তাদের উপরে লাফিয়ে পড়লেন ডানহাতে আঘাত করে।

Verse 94 — Surah As-Saffat 37:94

তখন তারা তাঁর দিকে ছুটে এল হতবুদ্ধি হয়ে।

Verse 95 — Surah As-Saffat 37:95

তিনি বললেন -- ''তোমরা কি তার উপাসনা কর যা তোমরা কেটে বানাও

Verse 96 — Surah As-Saffat 37:96

অথচ আল্লাহ্ তোমাদের সৃষ্টি করেছেন আর তোমরা যা তৈরি কর তাও?’’

Verse 97 — Surah As-Saffat 37:97

তারা বললে -- ''এর জন্য এক কাঠামো তৈরি কর, তারপর তাকে নিক্ষেপ কর সেই ভয়ঙ্কর আগুনে।’’

Verse 98 — Surah As-Saffat 37:98

কাজেই তারা তাঁর বিরুদ্ধে এক চক্রান্ত ফাঁদলো, কিন্তু আমরা তাদের হীন বানিয়ে দিলাম।

Verse 99 — Surah As-Saffat 37:99

আর তিনি বললেন -- ''আমি নিশ্চয়ই আমার প্রভুর দিকে যাত্রাকারী, তিনি আমাকে অচিরেই পরিচালিত করবেন।’’

Verse 100 — Surah As-Saffat 37:100

আমার প্রভু! আমার জন্য সৎকর্মীদের থেকে দান করো।’’

Verse 101 — Surah As-Saffat 37:101

সেজন্য আমরা তাঁকে সুসংবাদ দিলাম এক অমায়িক পুত্রসন্তানের।

Verse 102 — Surah As-Saffat 37:102

তারপর যখন সে তাঁর সঙ্গে কাজ করার যোগ্যতায় উপনীত হল তখন তিনি বললেন -- ''হে আমার পুত্রধন! নিঃসন্দেহ আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে কুরবানি করছি, অতএব ভেবে দেখো -- কী তুমি দেখছো ।’’ তিনি বললেন -- ''হে আমার আব্বা! আপনি তাই করুন যা আপনাকে আদেশ করা হয়েছে। ইন-শা-আল্লাহ্ আপনি এখনি আমাকে পাবেন অধ্যবসায়ীদের অন্তর্ভুক্ত।

Verse 103 — Surah As-Saffat 37:103

সুতরাং তাঁরা উভয়ে যখন আ‌ত্মসমর্পণ করলেন এবং তিনি তাঁকে ভূপাতিত করলেন কপালের জন্য

Verse 104 — Surah As-Saffat 37:104

তখনই আমরা তাঁকে ডেকে বললাম -- ''হে ইব্রাহীম

Verse 105 — Surah As-Saffat 37:105

তুমি তো স্বপ্নাদেশ সত্যই পালন করলে। নিঃসন্দেহ এইভাবেই আমরা সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি।

Verse 106 — Surah As-Saffat 37:106

নিশ্চয়ই এটি -- এইটিই তো ছিল এক স্পষ্ট পরীক্ষা।’’

Verse 107 — Surah As-Saffat 37:107

আর আমরা তাঁকে বদলা দিয়েছিলাম এক মহান কুরবানি।

Verse 108 — Surah As-Saffat 37:108

আর আমরা তাঁর জন্য পরবর্তীদের মধ্যে রেখেছিলাম

Verse 109 — Surah As-Saffat 37:109

ইব্রাহীমের প্রতি ''সালাম’’।

Verse 110 — Surah As-Saffat 37:110

এইভাবেই আমরা প্রতিদান দিই সৎকর্মশীলদের।

Verse 111 — Surah As-Saffat 37:111

নিঃসন্দেহ তিনি ছিলেন আমাদের মুমিন বান্দাদের মধ্যেকার।

Verse 112 — Surah As-Saffat 37:112

আর আমরা তাঁকে সুসংবাদ দিয়েছিলাম ইসহাকের -- একজন নবী সৎপথাবলন্বীদের মধ্যেকার।

Verse 113 — Surah As-Saffat 37:113

আর আমরা আশীর্বাদ বর্ষণ করেছিলাম তাঁর উপরে ও ইসহাকের উপরে। আর তাঁদের দুজনের বংশধরদের মধ্যে থেকে কেউ হচ্ছেন সৎকর্মশীল, আর কেউ হচ্ছে তাদের নিজেদের প্রতি স্পষ্টভাবে অন্যায়াচারী।

Verse 114 — Surah As-Saffat 37:114

আর নিশ্চয় আমরা মূসা ও হারূনের প্রতি অনুগ্রহ করেই ছিলাম

Verse 115 — Surah As-Saffat 37:115

আর তাঁদের দুজনকে ও তাঁদের লোকদলকে আমরা ভীষণ সংকট থেকে উদ্ধার করেছিলাম।

Verse 116 — Surah As-Saffat 37:116

আর আমরা তাঁদের সাহায্য করেছিলাম, সেজন্য তাঁরা খোদ বিজয়ী হয়েছিলেন।

Verse 117 — Surah As-Saffat 37:117

আর তাঁদের উভয়কে আমরা দিয়েছিলাম এক স্পষ্ট গ্রন্থ

Verse 118 — Surah As-Saffat 37:118

আর তাঁদের উভয়কে আমরা পরিচালিত করেছিলাম সরল-সঠিক পথে

Verse 119 — Surah As-Saffat 37:119

আর তাদের জন্য আমরা পরবর্তীদের মধ্যে রেখেছিলাম

Verse 120 — Surah As-Saffat 37:120

মূসা ও হারূনের প্রতি ''সালাম’’।

Verse 121 — Surah As-Saffat 37:121

এইভাবেই আমরা অবশ্য প্রতিদান দিই সৎকর্মশীলদের।

Verse 122 — Surah As-Saffat 37:122

নিশ্চয় তাঁরা ছিলেন আমাদের মুমিন বান্দাদের মধ্যেকার।

Verse 123 — Surah As-Saffat 37:123

আর নিশ্চয়ই ইল্‌য়াস রসূলগণের মধ্যেকার ছিলেন।

Verse 124 — Surah As-Saffat 37:124

স্মরণ করো, তিনি তাঁর স্বজাতিকে বলেছিলেন -- ''তোমরা কি ধর্মভীরুতা অবলন্বন করবে না

Verse 125 — Surah As-Saffat 37:125

তোমরা কি বা’লকে ডাকবে, আর পরিত্যাগ করবে সৃষ্টিকর্তাদের সর্বশ্রেষ্ঠজনকে

Verse 126 — Surah As-Saffat 37:126

আল্লাহ্‌কে -- তোমাদের প্রভু এবং পূর্বকালীন তোমাদের পিতৃপুরুষদেরও প্রভু?’’

Verse 127 — Surah As-Saffat 37:127

কিন্তু তারা তাঁর প্রতি মিথ্যারোপ করল, সেজন্য তাদের নিশ্চয়ই হাজির করা হবে

Verse 128 — Surah As-Saffat 37:128

শুধু আল্লাহ্‌র একনিষ্ঠ বান্দাদের ব্যতীত।

Verse 129 — Surah As-Saffat 37:129

আর তাঁর জন্য আমরা পরবর্তীদের মধ্যে রেখেছিলাম

Verse 130 — Surah As-Saffat 37:130

ইল্‌য়াসীনের উপরে ''সালাম’’।

Verse 131 — Surah As-Saffat 37:131

নিঃসন্দেহ এইভাবেই আমরা সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি।

Verse 132 — Surah As-Saffat 37:132

তিনি নিশ্চয়ই ছিলেন আমাদের মুমিন বান্দাদের অন্যতম।

Verse 133 — Surah As-Saffat 37:133

আর অবশ্যই লূত ছিলেন রসূলগণের মধ্যেকার।

Verse 134 — Surah As-Saffat 37:134

স্মরণ কর! তাঁকে ও তাঁর পরিজনকে উদ্ধার করেছিলাম, সব ক’জনকেই

Verse 135 — Surah As-Saffat 37:135

এক বৃদ্ধাকে ব্যতীত, যে ছিল পেছনে রয়ে যাওয়া দলের।

Verse 136 — Surah As-Saffat 37:136

তারপর আমরা অবশিষ্টদের সম্পূর্ণরূপে ধ্বংস করেছিলাম।

Verse 137 — Surah As-Saffat 37:137

আর নিঃসন্দেহ তোমরা তো তাদের অতিক্রম করে থাক সকালবেলায়

Verse 138 — Surah As-Saffat 37:138

এবং রাত্রিকালে। তবুও কি তোমরা বুঝবে না।

Verse 139 — Surah As-Saffat 37:139

আর নিশ্চয়ই ইউনুস ছিলেন রসূলগণের অন্যতম।

Verse 140 — Surah As-Saffat 37:140

স্মরণ করো! তিনি বোঝাই করা জাহাজে গিয়ে উঠেছিলেন।

Verse 141 — Surah As-Saffat 37:141

তাই তিনি লটারী খেলেছিলেন, কিন্তু তিনিই হয়ে গেলেন নিক্ষিপ্তদের একজন।

Verse 142 — Surah As-Saffat 37:142

তখন একটি মাছ তাঁকে মুখে তুলে নিল, যদিও তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন।

Verse 143 — Surah As-Saffat 37:143

আর তিনি যদি মহিমা জপতপে রত না থাকতেন

Verse 144 — Surah As-Saffat 37:144

তাহলে তিনি তার পেটে রয়ে যেতেন পুনরুত্থান দিন পর্যন্ত।

Verse 145 — Surah As-Saffat 37:145

তারপর আমরা তাঁকে এক বৃক্ষলতা শূন্য উপকূলে ফেলে দিলাম, আর তিনি ছিলেন অসুস্থ।

Verse 146 — Surah As-Saffat 37:146

তখন তাঁর উপরে আমরা জন্মিয়েছিলাম লাউজাতীয় গাছ

Verse 147 — Surah As-Saffat 37:147

আর আমরা তাঁকে পাঠিয়েছিলাম এক লাখ বা আরো বেশী লোকের কাছে

Verse 148 — Surah As-Saffat 37:148

তখন তারা বিশ্বাস করেছিল, সেজন্য আমরা তাদের উপভোগ করতে দিয়েছিলাম কিছুকালের জন্য।

Verse 149 — Surah As-Saffat 37:149

সুতরাং তাদের জিজ্ঞাসা করো -- তোমার প্রভুর জন্য কি কন্যাসন্তান রয়েছে, আর তাদের জন্য পুত্রসন্তান

Verse 150 — Surah As-Saffat 37:150

অথবা, আমরা কি ফিরিশ্‌তাদের নারীরূপে সৃষ্টি করেছিলাম, আর তারা সাক্ষী ছিল

Verse 151 — Surah As-Saffat 37:151

এটি কি নয় যে তারা আলবৎ তাদের মিথ্যা থেকেই তো কথা বলছে

Verse 152 — Surah As-Saffat 37:152

আল্লাহ্ জন্ম দিয়েছিলেন? আর তারা তো নিশ্চয়ই মিথ্যাবাদী।

Verse 153 — Surah As-Saffat 37:153

তিনি কি কন্যাদের পছন্দ করেছেন পুত্রদের পরিবর্তে

Verse 154 — Surah As-Saffat 37:154

তোমাদের কি হয়েছে? কিভাবে তোমরা বিচার করো

Verse 155 — Surah As-Saffat 37:155

তোমরা কি তবে মনোযোগ দেবে না

Verse 156 — Surah As-Saffat 37:156

নাকি তোমাদের কাছে কোনো স্পষ্ট দলিল-প্রমাণ রয়েছে

Verse 157 — Surah As-Saffat 37:157

তেমন হলে তোমাদের গ্রন্থ নিয়ে এস, যদি তোমরা সত্যবাদী হও।

Verse 158 — Surah As-Saffat 37:158

আর তারা তাঁর মধ্যে ও জিনদের মধ্যে একটা সম্পর্ক দাঁড় করিয়েছে। আর জিনরা তো জেনেই ফেলেছে যে তাদের অবশ্যই উপস্থাপিত করা হবে।

Verse 159 — Surah As-Saffat 37:159

আল্লাহ্‌রই সব মহিমা! তারা যা আরোপ করে তা থেকে বহু ঊর্ধ্বে

Verse 160 — Surah As-Saffat 37:160

আল্লাহ্‌র নিষ্ঠাবান বান্দারা ব্যতীত।

Verse 161 — Surah As-Saffat 37:161

অতএব নিশ্চয়ই তোমরা ও যাদের তোমরা উপাসনা কর তারা

Verse 162 — Surah As-Saffat 37:162

তোমরা তাঁর বিরুদ্ধে বিভ্রান্তকারী হতে পারবে না

Verse 163 — Surah As-Saffat 37:163

তাকে ব্যতীত যে জ্বলন্ত আগুনে পুড়তে চায়।

Verse 164 — Surah As-Saffat 37:164

আর ''আমাদের মধ্যে এমন কেউ নেই যার জন্যে নির্ধারিত আবাস নেই

Verse 165 — Surah As-Saffat 37:165

আর নিশ্চয়ই আমরা, আমরাই তো সারিবদ্ধভাবে দাঁড়াব

Verse 166 — Surah As-Saffat 37:166

আর অবশ্য আমরা, আলবৎ আমরা জপ করতে থাকব।’’

Verse 167 — Surah As-Saffat 37:167

আর নিশ্চয়ই তারা বলতে থাকতো

Verse 168 — Surah As-Saffat 37:168

যদি আমাদের কাছে পূর্ববর্তীদের কাছ থেকে কোনো স্মরণীয় গ্রন্থ থাকতো

Verse 169 — Surah As-Saffat 37:169

তাহলে আমরা আল্লাহ্‌র নিষ্ঠাবান বান্দা হতে পারতাম।’’

Verse 170 — Surah As-Saffat 37:170

কিন্তু তারা এতে অবিশ্বাস পোষণ করে, কাজেই শীঘ্রই তারা জানতে পারবে।

Verse 171 — Surah As-Saffat 37:171

আর অবশ্যই আমাদের বক্তব্য আমাদের বান্দাদের -- প্রেরিত পুরুষদের, জন্য সাব্যস্ত হয়েই গেছে

Verse 172 — Surah As-Saffat 37:172

নিঃসন্দেহ তাঁরা -- তাঁরাই তো হবে সাহায্যপ্রাপ্ত

Verse 173 — Surah As-Saffat 37:173

আর নিঃসন্দেহ আমাদের সেনাদল -- তারাই তো হবে বিজয়ী।

Verse 174 — Surah As-Saffat 37:174

অতএব তাদের থেকে ফিরে থেকো কিছুকালের জন্য

Verse 175 — Surah As-Saffat 37:175

আর তাদের প্রতি লক্ষ্য রাখো, কেননা তারাও শীঘ্রই দেখতে পাবে।

Verse 176 — Surah As-Saffat 37:176

তারা কি তবে আমাদের শাস্তি ত্বরান্বিত করতে চায়

Verse 177 — Surah As-Saffat 37:177

কিন্তু যখন তা তাদের আঙিনায় অবতরণ করবে তখন সতর্কীকৃতদের প্রভাত হবে কত মন্দ

Verse 178 — Surah As-Saffat 37:178

আর তুমি তাদের থেকে ফিরে থেকো কিছুকালের জন্য

Verse 179 — Surah As-Saffat 37:179

আর লক্ষ্য রাখো, কেননা তারাও শীঘ্রই দেখতে পাবে।

Verse 180 — Surah As-Saffat 37:180

মহিমা কীর্তিত হোক তোমার প্রভুর -- পরম মর্যাদা সম্পন্ন প্রভুর, তারা যা-কিছু আরোপ করে তা থেকে বহু ঊর্ধ্বে।

Verse 181 — Surah As-Saffat 37:181

আর 'সালাম’ প্রেরিতপুরুষদের উপরে।

Verse 182 — Surah As-Saffat 37:182

আর সকল প্রশংসা আল্লাহ্‌রই জন্য -- বিশ্বজগতের প্রভু