Back to Languages

Bengali - Chapter 44 - Ad-Dukhan

Translation by Zohurul Hoque — Permalink

Verse 1 — Surah Ad-Dukhan 44:1

Verse 2 — Surah Ad-Dukhan 44:2

সুস্পষ্ট গ্রন্থের কথা ভেবে দেখো

Verse 3 — Surah Ad-Dukhan 44:3

নিঃসন্দেহ আমরা এটি অবতারণ করেছি এক পবিত্র রাত্রিতে, নিঃসন্দেহ আমরা চির-সতর্ককারী।

Verse 4 — Surah Ad-Dukhan 44:4

এতে প্রত্যেক বিষয় সুস্পষ্ট করা হয় জ্ঞানভান্ডার দিয়ে

Verse 5 — Surah Ad-Dukhan 44:5

আমাদের তরফ থেকে এক নির্দেশনামা। নিঃসন্দেহ আমরা সতত প্রেরণকারী

Verse 6 — Surah Ad-Dukhan 44:6

তোমার প্রভু কাছ থেকে এ এক অনুগ্রহ। নিঃসন্দেহ তিনি, তিনিই সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা

Verse 7 — Surah Ad-Dukhan 44:7

মহাকাশমন্ডলী ও পৃথিবীর এবং এ দুইয়ের মধ্যে যা আছে তার প্রভু, -- যদি তোমরা সুনিশ্চিত হও।

Verse 8 — Surah Ad-Dukhan 44:8

তিনি ব্যতীত অন্য উপাস্য নেই, তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান। তোমাদের প্রভু এবং পূর্বকালীন তোমাদের পিতৃপুরষদেরও প্রভু।

Verse 9 — Surah Ad-Dukhan 44:9

বস্তুতঃ তারা সন্দেহের মাঝে ছেলেখেলা খেলছে।

Verse 10 — Surah Ad-Dukhan 44:10

সুতরাং তুমি অপেক্ষা কর সেই দিনের যখন আকাশ নেমে আসবে প্রকাশ্য ধোঁয়া নিয়ে

Verse 11 — Surah Ad-Dukhan 44:11

মানুষকে জড়িয়ে ফেলে। এ এক মর্মন্তদ শাস্তি।

Verse 12 — Surah Ad-Dukhan 44:12

আমাদের প্রভু! আমাদের থেকে শাস্তি সরিয়ে নাও, নিঃসন্দেহ আমরা বিশ্বাসী হচ্ছি।’’

Verse 13 — Surah Ad-Dukhan 44:13

কেমন ক’রে তাদের জন্য উপদেশ-গ্রন্থ হবে, অথচ তাদের কাছে একজন প্রকাশ্য রসূল এসেই গেছেন

Verse 14 — Surah Ad-Dukhan 44:14

কিন্ত তারা তখন তাঁর থেকে ফিরে গিয়েছিল আর বলেছিল -- ''শেখানো, পাগল।’’

Verse 15 — Surah Ad-Dukhan 44:15

আমরা না হয় কিছুকালের জন্য শাস্তি স্থগিতই রাখব, কিন্ত তোমরা তো ফিরে যাবে।

Verse 16 — Surah Ad-Dukhan 44:16

যেদিন আমরা পাকড়াবো বিরাট ধড়পাকড়ে, সেদিন আমরা নিশ্চয়ই শেষ-পরিণতি দেখাব।

Verse 17 — Surah Ad-Dukhan 44:17

আর তাদের আগে আমরা তো ফির'আউনের লোকদলকে পরীক্ষা করেইছিলাম, আর তাদের নিকট এক সম্মানিত রসূল এসেছিলেন

Verse 18 — Surah Ad-Dukhan 44:18

এই বলে -- ''আল্লাহ্‌র বান্দাদের আমার নিকট ফেরত দাও, নিঃসন্দেহ আমি তোমাদের প্রতি একজন বিশ্বস্ত বাণীবাহক

Verse 19 — Surah Ad-Dukhan 44:19

আর যেন তোমরা আল্লাহ্‌র উপরে উঠতে যেও না, নিঃসন্দেহ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি এক সুস্পষ্ট দলিল।

Verse 20 — Surah Ad-Dukhan 44:20

আর আমি আলবৎ আশ্রয় চাইছি আমার প্রভু ও তোমাদের প্রভুর কাছে, পাছে তোমরা আমাকে পাথর মে’রে মেরে ফেল।

Verse 21 — Surah Ad-Dukhan 44:21

আর যদি তোমরা আমাতে বিশ্বাস না কর তাহলে আমাকে যেতে দাও।’’

Verse 22 — Surah Ad-Dukhan 44:22

তারপর তিনি তাঁর প্রভুকে ডেকে বললেন -- ''এরা হচ্ছে এক অপরাধী জাতি।’’

Verse 23 — Surah Ad-Dukhan 44:23

তাহলে আমার বান্দাদের নিয়ে রাত্রিকালে রওয়ানা হও, তোমরা অবশ্যই পশ্চাদ্ধাবিত হবে

Verse 24 — Surah Ad-Dukhan 44:24

আর সমুদ্রকে পেছনে রেখে যাও শান্ত অবস্থায়। নিঃসন্দেহ তারা হচ্ছে এমন এক বাহিনী যারা নিমজ্জিত হবে।’’

Verse 25 — Surah Ad-Dukhan 44:25

তারা পেছনে ফেলে এসেছে কত যে বাগান ও ঝরনা

Verse 26 — Surah Ad-Dukhan 44:26

আর খেত-খামার ও মনোরম বাসস্থান

Verse 27 — Surah Ad-Dukhan 44:27

আর ভোগসামগ্রী যাতে তারা অবস্থান করত।

Verse 28 — Surah Ad-Dukhan 44:28

এইভাবেই, আর এইসব আমরা অন্য এক জাতিকে উত্তরাধিকার করতে দিয়েছিলাম।

Verse 29 — Surah Ad-Dukhan 44:29

তারপর মহাকাশ ও পৃথিবী তাদের জন্য কাঁদে নি, আর তারা অবকাশপ্রাপ্তও হয়নি।

Verse 30 — Surah Ad-Dukhan 44:30

আর আমরা নিশ্চয়ই ইসরাইলের বংশধরদের উদ্ধার করে দিয়েছিলাম লাঞ্ছনা-দায়ক শাস্তি থেকে

Verse 31 — Surah Ad-Dukhan 44:31

ফির'আউনের থেকে। নিঃসন্দেহ সে ছিল মহাউদ্ধত, সীমালংঘনকারীদের অন্তর্ভুক্ত।

Verse 32 — Surah Ad-Dukhan 44:32

আর আমরা অবশ্য জেনে-শুনেই তাদের নির্বাচন করেছিলাম লোকজনের উপরে

Verse 33 — Surah Ad-Dukhan 44:33

আর তাদের দিয়েছিলাম কতক নিদর্শনাবলী যার মধ্যে ছিল এক সুস্পষ্ট পরীক্ষা।

Verse 34 — Surah Ad-Dukhan 44:34

নিঃসন্দেহ এরা তো বলেই থাকে

Verse 35 — Surah Ad-Dukhan 44:35

এইটি আমাদের প্রথমবারের মৃত্যু বৈ তো নয়, কাজেই আমরা তো আর পুনরুত্থিত হবো না।

Verse 36 — Surah Ad-Dukhan 44:36

তাহলে আমাদের পিতৃপুরুষদের নিয়ে এস, যদি তোমরা সত্যবাদী হও।’’

Verse 37 — Surah Ad-Dukhan 44:37

এরাই কি ভাল, না তুব্বার লোকেরা, এবং যারা এদের পূর্ববর্তী ছিল? আমরা তাদের ধ্বংস করেছিলাম, কারণ তারা ছিল অপরাধী।

Verse 38 — Surah Ad-Dukhan 44:38

আর আমরা মহাকাশমন্ডলী ও পৃথিবী আর এ দুইয়ের মধ্যে যা-কিছু আছে তা ছেলে-খেলার জন্য সৃষ্টি করি নি।

Verse 39 — Surah Ad-Dukhan 44:39

আমরা এদুটিকে সত্যের জন্য ভিন্ন সৃষ্টি করি নি, কিন্ত তাদের অধিকাংশই জানে না।

Verse 40 — Surah Ad-Dukhan 44:40

নিঃসন্দেহ ফয়সালার দিন হচ্ছে তাদের সবার নির্ধারিত দিনকাল

Verse 41 — Surah Ad-Dukhan 44:41

যেদিন এক বন্ধু আরেক বন্ধুর থেকে কোনো প্রকারে লাভবান হবে না, আর তাদের সাহায্যও করা হবে না

Verse 42 — Surah Ad-Dukhan 44:42

তারা ব্যতীত যাদের প্রতি আল্লাহ্ করুণা করেছেন। নিঃসন্দেহ তিনি, তিনিই তো মহাশক্তিশালী, অফুরন্ত ফলদাতা।

Verse 43 — Surah Ad-Dukhan 44:43

নিঃসন্দেহ যিক্কুম বৃক্ষ

Verse 44 — Surah Ad-Dukhan 44:44

পাপীদের খাদ্য

Verse 45 — Surah Ad-Dukhan 44:45

গলিত পিতলের মতো, -- পেটের ভেতরে

Verse 46 — Surah Ad-Dukhan 44:46

ফুটন্ত পানির টগবগ করার মতো।

Verse 47 — Surah Ad-Dukhan 44:47

তাকে পাকড়ো, তারপর তাকে টেনে নিয়ে যাও ভয়ংকর আগুনের মাঝখানে

Verse 48 — Surah Ad-Dukhan 44:48

তারপর তার মাথার উপরে ঢেলে দাও ফুটন্ত পানির শাস্তি

Verse 49 — Surah Ad-Dukhan 44:49

আস্বাদ কর, তুমি তো ছিলে মহাশক্তিশালী, পরম সম্মানিত!’

Verse 50 — Surah Ad-Dukhan 44:50

আলবৎ এ হচ্ছে সেই যে-সন্বন্ধে তোমরা সন্দেহ করতে।’’

Verse 51 — Surah Ad-Dukhan 44:51

অবশ্য ধর্মভীরুরা থাকবে নিরাপদ স্থানে

Verse 52 — Surah Ad-Dukhan 44:52

বাগানের ও ঝরনার মধ্যে

Verse 53 — Surah Ad-Dukhan 44:53

তারা পরিধান করবে মিহি রেশম ও পুরু জরিদার পোশাক, পরস্পরের মুখোমুখি হয়ে।

Verse 54 — Surah Ad-Dukhan 44:54

এইভাবেই! আমরা তাদের জোড় মিলিয়ে দেব আয়তলোচন হূরদের সাথে।

Verse 55 — Surah Ad-Dukhan 44:55

সেখানে তারা আনতে বলবে বিবিধ ফলফসল, নিরাপত্তার সাথে।

Verse 56 — Surah Ad-Dukhan 44:56

তারা সেখানে মৃত্যু আস্বাদন করবে না প্রথমবারের মৃত্যু ব্যতীত; আর তিনি তাদের রক্ষা করবেন ভয়ংকর আগুনের শাস্তি থেকে

Verse 57 — Surah Ad-Dukhan 44:57

তোমার প্রভুর কাছ থেকে এ এক করুণা। এটি খোদ এক বিরাট সাফল্য।

Verse 58 — Surah Ad-Dukhan 44:58

সুতরাং আমরা নিশ্চয় এটিকে তোমার ভাষায় সহজ করে দিয়েছি যেন তারা মনোনিবেশ করতে পারে।

Verse 59 — Surah Ad-Dukhan 44:59

সুতরাং তুমি প্রতীক্ষা কর, নিঃসন্দেহ তারাও অপেক্ষমাণ রয়েছে।