Verse 1 — Surah At-Tur 52:1
ভাবো পাহাড়ের কথা
Verse 2 — Surah At-Tur 52:2
আর লিখিত গ্রন্থের
Verse 3 — Surah At-Tur 52:3
এক খোলামেলা পাতায়
Verse 4 — Surah At-Tur 52:4
আর ভাবো ঘনঘন গমনাগমনের গৃহের কথা
Verse 5 — Surah At-Tur 52:5
আর সমুন্নত ছাদের
Verse 6 — Surah At-Tur 52:6
আর উচ্ছলিত সমুদ্রের কথা
Verse 7 — Surah At-Tur 52:7
নিঃসন্দেহ তোমার প্রভুর শাস্তি অবশ্যাবী
Verse 8 — Surah At-Tur 52:8
এটির জন্য কোনো প্রতিরোধকারী নেই
Verse 9 — Surah At-Tur 52:9
যেদিন আকাশ আলোড়ন করবে আলোড়নে
Verse 10 — Surah At-Tur 52:10
আর পাহাড়গুলো চলে যাবে চলে যাওয়ায়।
Verse 11 — Surah At-Tur 52:11
অতএব ধিক্ সেইদিন প্রত্যাখ্যানকারীদের জন্য
Verse 12 — Surah At-Tur 52:12
যারা বৃথা তর্কবিতর্কে খেলা খেলছে।
Verse 13 — Surah At-Tur 52:13
সেইদিন তাদের ধাক্কা দিয়ে নেওয়া হবে জাহান্নামের আগুনের দিকে ধাক্কা দিতে দিতে।
Verse 14 — Surah At-Tur 52:14
এইটিই সেই আগুন যেটিকে তোমরা মিথ্যা বলতে।
Verse 15 — Surah At-Tur 52:15
এটি কি তবে জাদু? না কি তোমরা দেখতে পাচ্ছ না
Verse 16 — Surah At-Tur 52:16
ঢুকে পড় এতে! অতঃপর তোমরা ধৈর্য ধর অথবা ধৈর্য না-ধর, তোমাদের জন্য একসমান। তোমাদের প্রতিফল দেওয়া হচ্ছে শুধুমাত্র তোমরা যা করতে তারই।’’
Verse 17 — Surah At-Tur 52:17
নিঃসন্দেহ মুত্তকীরা থাকবে জান্নাতে ও পরমানন্দে
Verse 18 — Surah At-Tur 52:18
তাদের প্রভু যা তাদের দিয়েছেন সেজন্য তারা সুখভোগ করতে থাকবে, আর তাদের প্রভু তাদের রক্ষা করবেন ভয়ংকর আগুনের শাস্তি থেকে।
Verse 19 — Surah At-Tur 52:19
তোমরা যা করে থাকতে সেজন্য তৃপ্তির সাথে খাওদাও ও পান করো।’’
Verse 20 — Surah At-Tur 52:20
তারা হেলান দিয়ে বসবে সারি-সারি সিংহাসনের উপরে, আর আমরা তাদের জোড় মিলিয়ে দেব আয়তলোচন হূরদের সাথে।
Verse 21 — Surah At-Tur 52:21
আর যারা ঈমান আনে, এবং যাদের সন্তানসন্ততি ধর্মবিশ্বাসে তাদের অনুসরণ করে -- আমরা তাদের সঙ্গে মিলন ঘটাব তাদের ছেলেমেয়েদের, আর আমরা তাদের ক্রিয়াকর্ম থেকে কোনো কিছুই তাদের জন্য কমিয়ে দেব না। প্রত্যেক ব্যক্তিই সে যা অর্জন করেছে সেজন্য দায়ী।
Verse 22 — Surah At-Tur 52:22
আর আমরা তাদের প্রচুর পরিমাণে প্রদান করব ফলফসল ও মাছমাংস -- যা তারা পছন্দ করে তা থেকে।
Verse 23 — Surah At-Tur 52:23
তারা সেখানে একটি পানপাত্র পরস্পরের মধ্যে আদান-প্রদান করবে, তাতে থাকবে না কোনো খেলো আচরণ, না কোনো পাপ।
Verse 24 — Surah At-Tur 52:24
আর তাদের চারিদিকে ঘুরবে তাদের কিশোররা, -- তারা যেন সুরক্ষিত মুক্তো
Verse 25 — Surah At-Tur 52:25
আর তাদের কেউ-কেউ অপরের দিকে জিজ্ঞাসাবাদ ক’রে এগিয়ে যাবে
Verse 26 — Surah At-Tur 52:26
তারা বলবে -- ''নিঃসন্দেহ আমরা ইতিপূর্বে আমাদের পরিজনদের সম্পর্কে ভীত ছিলাম।
Verse 27 — Surah At-Tur 52:27
তবে আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, আর আমাদের রক্ষা করেছেন তাপপীড়িত বায়ুপ্রবাহের শাস্তি থেকে।
Verse 28 — Surah At-Tur 52:28
আমরা অবশ্য এর আগেও তাঁকে ডাকতে থাকতাম। নিঃসন্দেহ তিনি খোদ অতি সদাশয়, অফুরন্ত ফলদাতা।
Verse 29 — Surah At-Tur 52:29
অতএব তুমি উপদেশ দান করতে থাকো, কেননা তোমার প্রভুর অনুগ্রহে তুমি তো গনৎকার নও এবং মাথা-পাগলাও নও।
Verse 30 — Surah At-Tur 52:30
অথবা তারা কি বলে -- ''একজন কবি, আমরা বরং তার জন্য অপেক্ষা করি কালের কবলে পড়ার দরুন
Verse 31 — Surah At-Tur 52:31
তুমি বলো -- ''তোমরা অপেক্ষা করতে থাকো, আমিও তবে অবশ্য তোমাদের সঙ্গে অপেক্ষাকারীদের মধ্যে রয়েছি।’’
Verse 32 — Surah At-Tur 52:32
অথবা তাদের বোধশক্তি কি এ-বিষয়ে তাদের নির্দেশ দিয়ে থাকে? অথবা তারা কি এক সীমালংঘনকারী জাতি
Verse 33 — Surah At-Tur 52:33
অথবা তারা কি বলে যে এটি সে বর্ণনা করেছে? না, তারা বিশ্বাস করে না।
Verse 34 — Surah At-Tur 52:34
তাহলে তারা এর সমতুল্য এক রচনা নিয়ে আসুক, -- যদি তারা সত্যবাদী হয়।
Verse 35 — Surah At-Tur 52:35
অথবা তাদের কি সৃষ্টি করা হয়েছে কেউ না-থাকা থেকে, না তারাই সৃষ্টিকর্তা
Verse 36 — Surah At-Tur 52:36
অথবা তারা কি সৃষ্টি করেছিল মহাকাশমন্ডল ও পৃথিবী? না, তারা দৃঢ়বিশ্বাস রাখে না।
Verse 37 — Surah At-Tur 52:37
অথবা তাদের কাছেই কি রয়েছে তোমার প্রভুর ধনভান্ডার, না তারাই নিয়ন্তা
Verse 38 — Surah At-Tur 52:38
অথবা তাদের কাছে কি রয়েছে সিড়ি যাঁর সাহায্যে তারা শোনে নেয়? তাহলে তাদের শ্রবণকারী নিয়ে আসুক এক সুস্পষ্ট প্রমাণ।
Verse 39 — Surah At-Tur 52:39
অথবা তাঁর কারণে কি রয়েছে কন্যারাসব, আর তোমাদের জন্য রয়েছে পুত্ররা
Verse 40 — Surah At-Tur 52:40
অথবা তুমি কি তাদের কাছে পারিশ্রমিক চাইছ, যার ফলে তারা দেনায় ভারাক্রান্ত হয়ে গেছে
Verse 41 — Surah At-Tur 52:41
অথবা অদৃশ্য কি তাদের কাছে রয়েছে যার ফলে তারা লিখে ফেলতে পারে
Verse 42 — Surah At-Tur 52:42
অথবা তারা কি ষড়যন্ত্র করতে চায়? কিন্ত যারা অবিশ্বাস পোষণ করে তারা নিজেরাই ষড়যন্ত্রে জড়িয়ে পড়বে।
Verse 43 — Surah At-Tur 52:43
অথবা আল্লাহ্ ছাড়া তাদের কি অন্য উপাস্য রয়েছে? আল্লাহ্রই সব মহিমা -- তারা যা শরিক করে তিনি তার বাইরে।
Verse 44 — Surah At-Tur 52:44
আর যদি তারা দেখে আকাশের এক টুকরো ভেঙ্গে পড়ছে, তাহলে তারা বলবে -- ''এক পুঞ্জীভূত মেঘমালা।’’
Verse 45 — Surah At-Tur 52:45
অতএব তাদের ছেড়ে দাও যে পর্যন্ত না তারা তাদের সেই দিনটির সাক্ষাৎ পায় যখন তারা হতভন্ব হয়ে যাবে
Verse 46 — Surah At-Tur 52:46
সেইদিন তাদের চাল-চক্রান্ত তাদের কোনো কাজে আসবে না, আর তাদের সাহায্যও করা হবে না।
Verse 47 — Surah At-Tur 52:47
আর যারা অন্যায়াচার করেছে তাদের জন্য এ ছাড়া আরো শাস্তি রয়েছে, কিন্ত তাদের অধিকাংশই জানে না।
Verse 48 — Surah At-Tur 52:48
অতএব তোমার প্রভুর বিচারের জন্য ধৈর্য ধরে থেকো, বস্তুত তুমি নিশ্চয়ই আমাদের চোখের সামনে রয়েছ। কাজেই তোমার প্রভুর প্রশংসায় জপতপ করো যখন তুমি উঠে দাঁড়াও
Verse 49 — Surah At-Tur 52:49
আর রাতের বেলায়ও তবে তাঁর জপতপ করো এবং তারাগুলো ঝিমিয়ে যাবার সময়েও।