Back to LanguagesPrevious ChapterNext Chapter
Bengali - Chapter 55 - Ar-Rahman
Translation by Zohurul Hoque — Permalink
Verse 1 — Surah Ar-Rahman 55:1
আর-রাহমান
Verse 2 — Surah Ar-Rahman 55:2
তিনি কুরআন শিক্ষা দিয়েছেন।
Verse 3 — Surah Ar-Rahman 55:3
তিনিই সৃষ্টি করেছেন মানুষকে
Verse 4 — Surah Ar-Rahman 55:4
তিনি তাকে শিখিয়েছেন সুস্পষ্ট ভাষা।
Verse 5 — Surah Ar-Rahman 55:5
সূর্য ও চন্দ্র হিসেব মতো চলেছে।
Verse 6 — Surah Ar-Rahman 55:6
আর তৃণলতা ও গাছপালা আনুগত্য করছে।
Verse 7 — Surah Ar-Rahman 55:7
আর আকাশকে, -- তিনি তাকে সমুচ্চ করেছেন, আর তিনি স্থাপন করেছেন দাঁড়িপাল্লা।
Verse 8 — Surah Ar-Rahman 55:8
যেন তোমরা মাপকাঠিতে উল্লঙ্ঘন না করো।
Verse 9 — Surah Ar-Rahman 55:9
আর ওজন সঠিকভাবে কায়েম করো, আর মাপজোখে কমতি করো না।
Verse 10 — Surah Ar-Rahman 55:10
আর পৃথিবী, -- তিনি এটিকে প্রসারিত করেছেন জীবজন্তুর জন্যে
Verse 11 — Surah Ar-Rahman 55:11
তাতে রয়েছে ফলফসল ও গোছাবিশিষ্ট খেজুর গাছ
Verse 12 — Surah Ar-Rahman 55:12
আর আছে খোসা ও সুগন্ধি দানা-থাকা শস্য।
Verse 13 — Surah Ar-Rahman 55:13
অতএব তোমাদের উভয়ের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে
Verse 14 — Surah Ar-Rahman 55:14
তিনি মানুষকে সৃষ্টি করেছেন খনখনে মাটি দিয়ে মাটির বাসনের মতো
Verse 15 — Surah Ar-Rahman 55:15
আর তিনি জিনকে সৃষ্টি করেছেন আগুনের শিখা দিয়ে।
Verse 16 — Surah Ar-Rahman 55:16
সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে
Verse 17 — Surah Ar-Rahman 55:17
তিনি দুই পূর্বের প্রভু, আর দুই পশ্চিমেরও প্রভু।
Verse 18 — Surah Ar-Rahman 55:18
সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে
Verse 19 — Surah Ar-Rahman 55:19
তিনি প্রবাহিত করেছেন দুই জলরাশিকে
Verse 20 — Surah Ar-Rahman 55:20
তাদের উভয়ের মধ্যে রয়েছে এক ব্যবধান যা তারা অতিক্রম করতে পারে না।
Verse 21 — Surah Ar-Rahman 55:21
সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে
Verse 22 — Surah Ar-Rahman 55:22
তাদের দুইয়ের মধ্যে থেকে বেরিয়ে আসে মুক্তো ও প্রবাল।
Verse 23 — Surah Ar-Rahman 55:23
অতএব তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে
Verse 24 — Surah Ar-Rahman 55:24
আর তাঁরই হচ্ছে সমুদ্রে ভাসমান পর্বততুল্য জাহাজগুলো।
Verse 25 — Surah Ar-Rahman 55:25
সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে
Verse 26 — Surah Ar-Rahman 55:26
এর উপরে যারাই আছে তা বিনাশশীল
Verse 27 — Surah Ar-Rahman 55:27
তবে বাকি থাকবে তোমার প্রভুর চেহারা -- পরম মহিমা ও মহানুভবতার অধিকারী।
Verse 28 — Surah Ar-Rahman 55:28
সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে
Verse 29 — Surah Ar-Rahman 55:29
মহাকাশমন্ডলে ও পৃথিবীতে যারা রয়েছে তারা তাঁরই কাছে প্রার্থনা জানায়। প্রতি নিয়ত তিনি মর্যাদায় বিরাজমান।
Verse 30 — Surah Ar-Rahman 55:30
সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে
Verse 31 — Surah Ar-Rahman 55:31
অবিলন্বে আমরা তোমাদের বিষয়ে হিসেব-নিকেশ নেব, হে দুই বৃহৎশক্তিবর্গ
Verse 32 — Surah Ar-Rahman 55:32
সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে
Verse 33 — Surah Ar-Rahman 55:33
হে জিন ও মানুষের সমবেতগোষ্ঠি! যদি তোমরা মহাকাশ-মন্ডল ও পৃথিবীর সীমারেখা থেকে বেরিয়ে যাবার ক্ষমতা রাখ তাহলে বেরিয়ে যাও। তোমরা অতিক্রম করতে পারবে না নির্দেশ ব্যতীত।
Verse 34 — Surah Ar-Rahman 55:34
অতএব তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে
Verse 35 — Surah Ar-Rahman 55:35
তোমাদের উভয়ের জন্য পাঠানো হবে আগুনের শিখা ও তামার স্ফুলিঙ্গ, তখন তোমরা সাহায্য পেতে পারবে না।
Verse 36 — Surah Ar-Rahman 55:36
তাই তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে
Verse 37 — Surah Ar-Rahman 55:37
আর যখন আকাশ বিদীর্ণ হবে এবং হয়ে যাবে রংকরা চামড়ার মতো লাল
Verse 38 — Surah Ar-Rahman 55:38
সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে
Verse 39 — Surah Ar-Rahman 55:39
অতএব সেদিন কোনো মানুষকেই প্রশ্ন করা হবে না তার অপরাধ সন্বন্ধে, না কোনো জিনকে।
Verse 40 — Surah Ar-Rahman 55:40
সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে
Verse 41 — Surah Ar-Rahman 55:41
অপরাধীদের চেনা যাবে তাদের চেহারার দ্বারা, কাজেই তাদের পাকড়ানো হবে চুলের ঝুঁটিতে ও ঠেঙ্গগুলোয়।
Verse 42 — Surah Ar-Rahman 55:42
অতএব তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে
Verse 43 — Surah Ar-Rahman 55:43
এইটিই জাহান্নাম যেটিকে অপরাধীরা মিথ্যা বলত।
Verse 44 — Surah Ar-Rahman 55:44
তারা ছুটাছুটি করবে এর ও ফুটন্ত পানির চারিদিকে।
Verse 45 — Surah Ar-Rahman 55:45
তাই তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে
Verse 46 — Surah Ar-Rahman 55:46
আর যে তার প্রভুর সামনে দাঁড়াবার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি স্বর্গোউদ্যান
Verse 47 — Surah Ar-Rahman 55:47
অতএব তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে
Verse 48 — Surah Ar-Rahman 55:48
দুটোই ঘন ডালপালাবিশিষ্ট।
Verse 49 — Surah Ar-Rahman 55:49
সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে
Verse 50 — Surah Ar-Rahman 55:50
তাদের মধ্যে বয়ে চলেছে দুটি নদী।
Verse 51 — Surah Ar-Rahman 55:51
সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে
Verse 52 — Surah Ar-Rahman 55:52
এ দুটোয় রয়েছে প্রত্যেক ফলমূলের জোড়া জোড়া।
Verse 53 — Surah Ar-Rahman 55:53
অতএব তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে
Verse 54 — Surah Ar-Rahman 55:54
তারা হেলান দিয়ে বসবে গালিচার উপরে যার আস্তর কারুকার্যময় রেশমের। আর উভয় জান্নাতের ফল ঝুলতে থাকবে।
Verse 55 — Surah Ar-Rahman 55:55
সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে
Verse 56 — Surah Ar-Rahman 55:56
তাদের মধ্যে রয়েছে সলাজ-নম্র আয়তলোচন, -- এদের আগে কোনো মানুষ তাদের স্পর্শ করে নি, আর জিনও নয়।
Verse 57 — Surah Ar-Rahman 55:57
সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে
Verse 58 — Surah Ar-Rahman 55:58
তারা যেন চুনি ও প্রবাল।
Verse 59 — Surah Ar-Rahman 55:59
অতএব তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে
Verse 60 — Surah Ar-Rahman 55:60
ভালোর পুরস্কার কি ভাল ছাড়া অন্য কিছু হবে
Verse 61 — Surah Ar-Rahman 55:61
সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে
Verse 62 — Surah Ar-Rahman 55:62
আর এই দুটি ব্যতীত দুটি জান্নাত রয়েছে।
Verse 63 — Surah Ar-Rahman 55:63
সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে
Verse 64 — Surah Ar-Rahman 55:64
দুটোই গাঢ়-সবুজ।
Verse 65 — Surah Ar-Rahman 55:65
ফলে তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে
Verse 66 — Surah Ar-Rahman 55:66
উভয়ের মধ্যে রয়েছে দুই উচ্ছলিত প্রস্রবণ।
Verse 67 — Surah Ar-Rahman 55:67
অতএব তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে
Verse 68 — Surah Ar-Rahman 55:68
উভয়ের মধ্যে রয়েছে ফলমূল ও খেজুর ও ডালিম।
Verse 69 — Surah Ar-Rahman 55:69
ফলে তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে
Verse 70 — Surah Ar-Rahman 55:70
সে দুটোতে রয়েছে সুশীলা সুন্দরীরা
Verse 71 — Surah Ar-Rahman 55:71
সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে
Verse 72 — Surah Ar-Rahman 55:72
হূরগণ, -- তাঁবুর ভেতরে অন্তঃপুরবাসিনী।
Verse 73 — Surah Ar-Rahman 55:73
সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে
Verse 74 — Surah Ar-Rahman 55:74
এদের আগে কোনো মানুষ তাদের স্পর্শ করে নি, আর জিনও নয়।
Verse 75 — Surah Ar-Rahman 55:75
অতএব তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে
Verse 76 — Surah Ar-Rahman 55:76
তারা হেলান দিয়ে বসে থাকবে সবুজ তাকিয়াতে ও মনোরম গালিচার উপরে।
Verse 77 — Surah Ar-Rahman 55:77
সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে
Verse 78 — Surah Ar-Rahman 55:78
কত কল্যাণময় তোমার প্রভুর নাম, তিনি অপার মহিমার ও বিপুল করুণার অধিকারী।