Back to Languages

Bengali - Chapter 56 - Al-Waqiah

Translation by Zohurul Hoque — Permalink

Verse 1 — Surah Al-Waqiah 56:1

যখন বিরাট ঘটনাটি ঘটবে

Verse 2 — Surah Al-Waqiah 56:2

এর সংঘটনকে মিথ্যা বলার কেউ থাকবে না।

Verse 3 — Surah Al-Waqiah 56:3

এটি লাঞ্ছিত করবে, এটি করবে সমুন্নত।

Verse 4 — Surah Al-Waqiah 56:4

যখন পৃথিবী আলোড়িত হবে আলোড়নে

Verse 5 — Surah Al-Waqiah 56:5

আর পাহাড়গুলো ভেঙ্গে পড়বে চূর্ণ-বিচূর্ণ হয়ে

Verse 6 — Surah Al-Waqiah 56:6

ফলে তা হয়ে যাবে বিক্ষিপ্ত ধূলিকণা

Verse 7 — Surah Al-Waqiah 56:7

আর তোমরা হয়ে পড়বে তিনটি শ্রেণীতে

Verse 8 — Surah Al-Waqiah 56:8

যথা ডান দিকের দল, -- কেমনতর এই ডানদিকের দল

Verse 9 — Surah Al-Waqiah 56:9

আর বাঁদিকের দল, -- কেমনতর এই বাঁদিকের দল

Verse 10 — Surah Al-Waqiah 56:10

আর অগ্রগামীগণ তো অগ্রগামী

Verse 11 — Surah Al-Waqiah 56:11

এরাই হবে নৈকট্যপ্রাপ্ত

Verse 12 — Surah Al-Waqiah 56:12

আনন্দময় উদ্যানে।

Verse 13 — Surah Al-Waqiah 56:13

প্রথমকালীনদের থেকে অধিক সংখ্যায়

Verse 14 — Surah Al-Waqiah 56:14

আর পরবর্তীকালীনদের থেকে অল্প সংখ্যায়।

Verse 15 — Surah Al-Waqiah 56:15

কারুকার্যময় সিংহাসনে

Verse 16 — Surah Al-Waqiah 56:16

তাতে তারা হেলান দিয়ে আসন গ্রহণ করবে পরস্পর মুখোমুখি হয়ে।

Verse 17 — Surah Al-Waqiah 56:17

তাদের চারিদিকে ঘুরে বেড়াবে চিরনবীন তরুণেরা

Verse 18 — Surah Al-Waqiah 56:18

পানপাত্র ও সোরাই নিয়ে ও নির্মল পানীয়ের পেয়ালা।

Verse 19 — Surah Al-Waqiah 56:19

তাদের মাথা ধরবে না তাতে, আর তাদের নেশাও ধরবে না।

Verse 20 — Surah Al-Waqiah 56:20

আর ফল-মূল যা তারা পছন্দ করে

Verse 21 — Surah Al-Waqiah 56:21

আর পাখির মাংস যা তারা কামনা করে

Verse 22 — Surah Al-Waqiah 56:22

আর আয়তলোচন হূরগণ

Verse 23 — Surah Al-Waqiah 56:23

আবৃত মুক্তার উদাহরণের ন্যায়

Verse 24 — Surah Al-Waqiah 56:24

যা তারা করতো তার পুরস্কার।

Verse 25 — Surah Al-Waqiah 56:25

তারা সেখানে শুনবে না কোনো খেলোকথা, না কোনো পাপবাক্য

Verse 26 — Surah Al-Waqiah 56:26

শুধু এই কথা ছাড়া -- ''সালাম! সালাম!’’

Verse 27 — Surah Al-Waqiah 56:27

আর ডানদিকের দল, -- কেমনতর এই ডানদিকের দল

Verse 28 — Surah Al-Waqiah 56:28

কাঁটা বিহীন সিদরাহ-গাছের নীচে

Verse 29 — Surah Al-Waqiah 56:29

আর সারি সারি সাজানো কলাগাছ

Verse 30 — Surah Al-Waqiah 56:30

আর সুদূরবিস্তৃত ছায়া

Verse 31 — Surah Al-Waqiah 56:31

আর উছলে ওঠা পানি

Verse 32 — Surah Al-Waqiah 56:32

আর প্রচুর পরিমাণে ফলমূল

Verse 33 — Surah Al-Waqiah 56:33

ব্যাহত হবার নয় এবং নিষিদ্ধ হবারও নয়।

Verse 34 — Surah Al-Waqiah 56:34

আর উঁচুদরের গালিচা।

Verse 35 — Surah Al-Waqiah 56:35

নিঃসন্দেহ আমরা ওদের সৃষ্টি করেছি বিশেষ সৃষ্টিতে

Verse 36 — Surah Al-Waqiah 56:36

আর তাদের বানিয়েছি চিরকুমারী

Verse 37 — Surah Al-Waqiah 56:37

সোহাগিনী, সমবয়স্কা

Verse 38 — Surah Al-Waqiah 56:38

দক্ষিণপন্থী লোকদের জন্য।

Verse 39 — Surah Al-Waqiah 56:39

প্রথমকালীনদের থেকে অধিক সংখ্যায়

Verse 40 — Surah Al-Waqiah 56:40

আর পরবর্তীকালীনদের মধ্যে থেকেও অধিক সংখ্যায়।

Verse 41 — Surah Al-Waqiah 56:41

কিন্তু বামপন্থীদল -- কেমনতর এই বামপন্থী দল।

Verse 42 — Surah Al-Waqiah 56:42

উত্তপ্ত বাতাসে ও ফুটন্ত পানিতে

Verse 43 — Surah Al-Waqiah 56:43

আর কালো ধোঁয়ার ছায়ায়

Verse 44 — Surah Al-Waqiah 56:44

শীতল নয় এবং সম্মানজনকও নয়।

Verse 45 — Surah Al-Waqiah 56:45

অথচ তারা তো এর আগে ছিল ভোগবিলাসে মগ্ন

Verse 46 — Surah Al-Waqiah 56:46

আর তারা ঘোরতর পাপাচারে জেদ ধরে থাকত

Verse 47 — Surah Al-Waqiah 56:47

আর তারা বলত -- ''কী! আমরা যখন মরে যাব ও মাটি ও হাড্ডি হয়ে যাব তখন কি আমরা আদৌ পুনরুত্থিত হব

Verse 48 — Surah Al-Waqiah 56:48

এবং আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষরাও

Verse 49 — Surah Al-Waqiah 56:49

তুমি বলো -- ''নিঃসন্দেহ পূর্ববর্তীরা এবং পরবর্তীরা

Verse 50 — Surah Al-Waqiah 56:50

অবশ্যই সবাইকে একত্রিত করা হবে এক সুবিদিত দিনের নির্ধারিত স্থানে-ক্ষণে

Verse 51 — Surah Al-Waqiah 56:51

তখন নিঃসন্দেহ তোমরাই, হে পথভ্রষ্ট মিথ্যাআরোপকারিগণ

Verse 52 — Surah Al-Waqiah 56:52

তোমরা আলবৎ আহার করবে যিক্কুমের গাছের থেকে

Verse 53 — Surah Al-Waqiah 56:53

এবং তাই দিয়ে তোমরা উদর পূর্ণ করবে

Verse 54 — Surah Al-Waqiah 56:54

তারপর তোমরা তার উপরে পান করবে উত্তপ্ত পানি

Verse 55 — Surah Al-Waqiah 56:55

আর তোমরা পান করবে তৃষ্ণার্ত উটের পান করার ন্যায়।’’

Verse 56 — Surah Al-Waqiah 56:56

এই হবে তাদের আপ্যায়ন বিচারের দিনে।

Verse 57 — Surah Al-Waqiah 56:57

আমরাই তো তোমাদের সৃষ্টি করেছি, তবে কেন তোমরা সত্য বলে স্বীকার কর না

Verse 58 — Surah Al-Waqiah 56:58

তোমরা কি তবে ভেবে দেখেছ -- যা তোমরা স্খলন কর

Verse 59 — Surah Al-Waqiah 56:59

তোমরা বুঝি ওকে সৃষ্টি করেছ, না আমরা সৃষ্টিকর্তা

Verse 60 — Surah Al-Waqiah 56:60

আমরাই তোমাদের মধ্যে মৃত্যু ধার্য করে রেখেছি, আর আমরা প্রতিহত হব না

Verse 61 — Surah Al-Waqiah 56:61

যেন আমরা বদলে দিতে পারি তোমাদের অনুকরণে, এবং তোমাদের রূপান্তরিত করতে পারি তাতে যা তোমরা জান না।

Verse 62 — Surah Al-Waqiah 56:62

আর তোমরা অবশ্য প্রথম অভ্যুত্থান সন্বন্ধে অবগত হয়েছ, তবে কেন তোমরা ভেবে দেখ না

Verse 63 — Surah Al-Waqiah 56:63

তোমরা কি ভেবে দেখেছ যা তোমরা বপন কর

Verse 64 — Surah Al-Waqiah 56:64

তোমরা কি তা গজিয়ে তুলো, না আমরা বর্ধনকারী

Verse 65 — Surah Al-Waqiah 56:65

আমরা যদি চাইতাম তবে আমরা আলবৎ তাকে খড়-কুটোয় পরিণত করতে পারতাম, তখন তোমরা হাহুতাশ করতে থাকবে

Verse 66 — Surah Al-Waqiah 56:66

আমরা তো নিশ্চয় ঋণগ্রস্ত হলাম

Verse 67 — Surah Al-Waqiah 56:67

বরং আমরা বঞ্চিত হলাম।’’

Verse 68 — Surah Al-Waqiah 56:68

তোমরা যে পানি পান কর সে-সন্বন্ধে তোমরা কি ভেবে দেখেছ

Verse 69 — Surah Al-Waqiah 56:69

তোমরাই কি তা মেঘ থেকে নামিয়ে আন, না আমরা বর্ষণকারী

Verse 70 — Surah Al-Waqiah 56:70

আমরা যদি চাইতাম তাহলে আমরা তাকে লোনা করে দিতে পারতাম, কেন তবে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর না

Verse 71 — Surah Al-Waqiah 56:71

তোমরা যে আগুন জ্বালাও তা কি তোমরা লক্ষ্য করেছ

Verse 72 — Surah Al-Waqiah 56:72

তোমরাই কি তার গাছকে জন্মইয়েছ, না আমরা উৎপাদনকারী

Verse 73 — Surah Al-Waqiah 56:73

আমরাই তাকে বানিয়েছি এক নিদর্শনসামগ্রী এবং মরুচারীদের জন্য এক প্রয়োজনসামগ্রী।

Verse 74 — Surah Al-Waqiah 56:74

অতএব তোমার সর্বশক্তিমান প্রভুর নামের জপতপ করো।

Verse 75 — Surah Al-Waqiah 56:75

না, আমি কিন্তু শপথ করছি নক্ষত্ররাজির অবস্থানের

Verse 76 — Surah Al-Waqiah 56:76

আর নিঃসন্দেহ এটি তো এক বিরাট শপথ, যদি তোমরা জানতে

Verse 77 — Surah Al-Waqiah 56:77

নিঃসন্দেহ এটি তো এক সম্মানিত কুরআন

Verse 78 — Surah Al-Waqiah 56:78

এক সুরক্ষিত গ্রন্থে।

Verse 79 — Surah Al-Waqiah 56:79

কেউ তা স্পর্শ করবে না পূত-পবিত্র ছাড়া।

Verse 80 — Surah Al-Waqiah 56:80

এটি এক অবতারণ বিশ্বজগতের প্রভুর কাছ থেকে।

Verse 81 — Surah Al-Waqiah 56:81

তা সত্ত্বেও কি সেই বাণীর প্রতি তোমরা তুচ্ছতাচ্ছিল্য ভাবাপন্ন

Verse 82 — Surah Al-Waqiah 56:82

এবং তোমাদের জীবিকা বানিয়ে নিয়েছ যে তোমরা মিথ্যা আখ্যা দেবে

Verse 83 — Surah Al-Waqiah 56:83

তবে কেন যখন কন্ঠাগত হয়ে যায়

Verse 84 — Surah Al-Waqiah 56:84

এবং তোমরা যে-সময়ে তাকিয়ে থাকো

Verse 85 — Surah Al-Waqiah 56:85

আমরা তখন তোমাদের চাইতে তার বেশী নিকটবর্তী কিন্তু তোমরা দেখতে পাও না।

Verse 86 — Surah Al-Waqiah 56:86

যদি তোমরা আজ্ঞাধীন না হয়ে থাক তবে কেন তোমরা পার না

Verse 87 — Surah Al-Waqiah 56:87

তাকে ফিরিয়ে দিতে, যদি তোমরা সত্যবাদী হও

Verse 88 — Surah Al-Waqiah 56:88

আর পক্ষান্তরে যদি সে নৈকট্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়।

Verse 89 — Surah Al-Waqiah 56:89

তাহলে আয়েশ-আরাম ও সৌরভ, এবং আনন্দময় উদ্যান।

Verse 90 — Surah Al-Waqiah 56:90

আর অপরপক্ষে সে যদি দক্ষিণপন্থীদের মধ্যেকার হয়

Verse 91 — Surah Al-Waqiah 56:91

তাহলে দক্ষিণপন্থীদের দলের থেকে -- ''তোমার প্রতি সালাম।’’

Verse 92 — Surah Al-Waqiah 56:92

আর পক্ষান্তরে সে যদি প্রত্যাখ্যানকারী পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে থাকে

Verse 93 — Surah Al-Waqiah 56:93

তাহলে আপ্যায়ন হবে ফুটন্ত পানি দিয়ে

Verse 94 — Surah Al-Waqiah 56:94

এবং প্রবেশস্থল হবে ভয়ংকর আগুন

Verse 95 — Surah Al-Waqiah 56:95

নিঃসন্দেহ এটি অবশ্য সুনিশ্চিত সত্য।

Verse 96 — Surah Al-Waqiah 56:96

সুতরাং তোমার সর্বশক্তিমান প্রভুর নামের জপতপ করো।