Back to LanguagesPrevious ChapterNext Chapter
Bengali - Chapter 69 - Al-Haqqah
Translation by Zohurul Hoque — Permalink
Verse 1 — Surah Al-Haqqah 69:1
নিশ্চিত-সত্য
Verse 2 — Surah Al-Haqqah 69:2
কি সেই নিশ্চিত-সত্য
Verse 3 — Surah Al-Haqqah 69:3
আহা, কি দিয়ে তোমাকে বোঝানো যাবে নিশ্চিত-সত্যটা কি
Verse 4 — Surah Al-Haqqah 69:4
ছামূদ ও 'আদগোষ্ঠী আঘাতকারী প্রলয়কে অস্বীকার করেছিল।
Verse 5 — Surah Al-Haqqah 69:5
তারপর ছামূদগোষ্ঠীর ক্ষেত্রে -- তাদের তখন ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ংকর বিপর্যয়ে।
Verse 6 — Surah Al-Haqqah 69:6
আর 'আদগোষ্ঠীর ক্ষেত্রে -- তাদের তখন ধ্বংস করা হয়েছিল এক গর্জনকারী প্রচন্ড ঝড়ের দ্বারা
Verse 7 — Surah Al-Haqqah 69:7
যাকে তিনি তাদের উপরে প্রবাহিত করেছিলেন সাত রাত ও আট দিনব্যাপী, অবিরতভাবে, ফলে তুমি সেই লোকদলকে দেখতে পেতে সেখানে লুটিয়ে পড়ে আছে, যেন তারা খেজুর গাছের ফাঁপা গুড়ি।
Verse 8 — Surah Al-Haqqah 69:8
তারপর তুমি তাদের অবশিষ্ট কিছু দেখতে পাও কি
Verse 9 — Surah Al-Haqqah 69:9
আর ফিরআউন আর যারা তার পূর্ববর্তী ছিল, আর বিধবস্ত শহরগুলো পাপাচার নিয়ে এসেছিল
Verse 10 — Surah Al-Haqqah 69:10
যেহেতু তাদের প্রভুর রসূলকে তারা অমান্য করেছিল, সেজন্য তিনি তাদের পাকড়াও করেছিলেন এক সুকঠিন পাকড়ানোতে।
Verse 11 — Surah Al-Haqqah 69:11
নিঃসন্দেহ যখন পানি ফেঁপে উঠেছিল, তখন আমরা তোমাদের বহন করেলিাম জাহাজের মধ্যে
Verse 12 — Surah Al-Haqqah 69:12
যেন আমরা এটিকে তোমাদের জন্য বানাতে পারি স্মরণীয় বিষয়, এবং শ্রুতিধর কান যেন এটি মনে রাখতে পারে।
Verse 13 — Surah Al-Haqqah 69:13
সুতরাং যখন শিঙায় ফুৎকার দেওয়া হবে -- একটি মাত্র ফুৎকার
Verse 14 — Surah Al-Haqqah 69:14
এবং পৃথিবী ও পাহাড়-পর্বত উত্তোলন করা হবে, আর একটিমাত্র ধাক্কায় তাদের চূর্ণবিচূর্ণ করা হবে।
Verse 15 — Surah Al-Haqqah 69:15
অতএব সেইদিন মহাঘটনা সংঘটিত হবে
Verse 16 — Surah Al-Haqqah 69:16
আর আকাশ বিদীর্ণ হবে, ফলে সেইদিন তা হবে ভঙ্গুর
Verse 17 — Surah Al-Haqqah 69:17
আর ফিরিশ্তারা এর প্রান্তগুলোয় রইবে। আর তাদের উপরে সেইদিন তোমার প্রভুর আরশ বহন করবে আটজন।
Verse 18 — Surah Al-Haqqah 69:18
সেইদিন তোমাদের অনাবৃত করা হবে, -- কোনো গোপন বিষয় তোমাদের থেকে গোপন থাকবে না।
Verse 19 — Surah Al-Haqqah 69:19
তারপর যাকে তার বই তার ডান হাতে দেয়া হবে সে তখন বলবে -- ''নাও, আমার এই বই পড়ে দেখো
Verse 20 — Surah Al-Haqqah 69:20
আমি নিশ্চয়ই জানতাম যে আমি আলবৎ আমার এই হিসাবের সম্মুখীন হতে যাচ্ছি।’’
Verse 21 — Surah Al-Haqqah 69:21
সুতরাং সে থাকবে এক পূর্ণ-সন্তোষজনক জীবনযাপনে
Verse 22 — Surah Al-Haqqah 69:22
এক উঁচু পর্যায়ের জান্নাতে
Verse 23 — Surah Al-Haqqah 69:23
যার ফলের থোকাগুলো নাগালের মধ্যে।
Verse 24 — Surah Al-Haqqah 69:24
খাও আর পান করো তৃপ্তির সঙ্গে সেইজন্য যা তোমরা আগেকার দিনগুলোয় সম্পাদন করেছিলে।’’
Verse 25 — Surah Al-Haqqah 69:25
আর তার ক্ষেত্রে যাকে তার বই তার বাম হাতে দেওয়া হবে সে তখন বলবে -- ''হায় আমার আফসোস! আমার এই বই যদি আমায় কখনো দেখানো না হতো
Verse 26 — Surah Al-Haqqah 69:26
আর আমি যদি কখনো জানতাম না আমার এই হিসাবটি কী।
Verse 27 — Surah Al-Haqqah 69:27
হায় আফসোস! এইটাই যদি আমার শেষ হতো
Verse 28 — Surah Al-Haqqah 69:28
আমার ধনসম্পদ আমার কোনো কাজে এল না
Verse 29 — Surah Al-Haqqah 69:29
আমার কর্তৃত্ব আমার থেকে বিনাশ হয়ে গেছে।’’
Verse 30 — Surah Al-Haqqah 69:30
তাকে ধরো এবং তাকে বাঁধো
Verse 31 — Surah Al-Haqqah 69:31
তারপর জ্বলন্ত আগুনে তাকে নিক্ষেপ করো
Verse 32 — Surah Al-Haqqah 69:32
তারপর তাকে এক শিকলে আবদ্ধ করো যার দৈঘ্য হচ্ছে সত্তর হাত।
Verse 33 — Surah Al-Haqqah 69:33
নিশ্চয় সে বিশ্বাস করত না মহান আল্লাহ্তে
Verse 34 — Surah Al-Haqqah 69:34
আর সে উৎসাহ দেখাত না গরীবদের খাবার দিতে
Verse 35 — Surah Al-Haqqah 69:35
সেজন্য আজ তার জন্যে এখানে কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না
Verse 36 — Surah Al-Haqqah 69:36
আর কোনো খাদ্য থাকবে না ক্ষতনিঃসৃত পুজঁ ব্যতীত
Verse 37 — Surah Al-Haqqah 69:37
যা পাপীরা ব্যতীত আর কেউ খায় না।’’
Verse 38 — Surah Al-Haqqah 69:38
কিন্ত না, আমি কসম খাচ্ছি যা তোমরা দেখছ তার
Verse 39 — Surah Al-Haqqah 69:39
এবং যা তোমরা দেখছ না তারও
Verse 40 — Surah Al-Haqqah 69:40
যে এটি এক সম্মানিত রসূলের বাণী
Verse 41 — Surah Al-Haqqah 69:41
আর এ কোনো কবির আলাপন নয়; সামান্যই তো যা তোমরা বিশ্বাস কর।
Verse 42 — Surah Al-Haqqah 69:42
আর কোনো গনৎকারের বাক্চাতুরীও নয়, যৎসামান্য যা তোমরা চিন্তা কর
Verse 43 — Surah Al-Haqqah 69:43
এ হচ্ছে এক অবতারণ বিশ্বজগতের প্রভুর কাছ থেকে।
Verse 44 — Surah Al-Haqqah 69:44
আর তিনি যদি আমাদের নামে কোনো বাণী রচনা করতে চাইতেন
Verse 45 — Surah Al-Haqqah 69:45
তাহলে আমরা নিশ্চয়ই তাকে ডানহাতে পাকড়াও করতাম
Verse 46 — Surah Al-Haqqah 69:46
তারপর নিশ্চয়ই তার কন্ঠশিরা কেটে ফেলতাম
Verse 47 — Surah Al-Haqqah 69:47
তখন তোমাদের মধ্যের কেউই ওর থেকে নিবৃত্ত করতে পারতে না।
Verse 48 — Surah Al-Haqqah 69:48
আর নিশ্চয়ই এইটি ধর্মভীরুদের জন্য এক স্মারক-গ্রন্থ।
Verse 49 — Surah Al-Haqqah 69:49
আর নিশ্চয়ই আমরা তো জানি যে তোমাদের মধ্যে সত্যপ্রত্যাখ্যানকারী রয়েছে।
Verse 50 — Surah Al-Haqqah 69:50
আর নিঃসন্দেহ এটি অবিশ্বাসীদের জন্য বড় অনুতাপের বিষয়।
Verse 51 — Surah Al-Haqqah 69:51
আর নিঃসন্দেহ এটি তো সুনিশ্চিত সত্য।
Verse 52 — Surah Al-Haqqah 69:52
অতএব তোমার মহামহিমান্নিত প্রভুর নামের জপতপ করো।