Back to LanguagesPrevious ChapterNext Chapter
Bengali - Chapter 79 - An-Naziat
Translation by Zohurul Hoque — Permalink
Verse 1 — Surah An-Naziat 79:1
ভাবো প্রচেষ্টাকারীদের প্রচন্ড-প্রচেষ্টার কথা
Verse 2 — Surah An-Naziat 79:2
আর ক্ষিপ্রগামীদের ত্বরিত এগুনোয়
Verse 3 — Surah An-Naziat 79:3
আর সন্তরণকারীদের দ্রত সন্তরণে
Verse 4 — Surah An-Naziat 79:4
আর অগ্রগামীরা এগিয়েই চলেছে
Verse 5 — Surah An-Naziat 79:5
তারপর ঘটনানিয়ন্ত্রণকারীদের কথা
Verse 6 — Surah An-Naziat 79:6
সেদিন স্পন্দিত হবে বিরাট স্পন্দনে
Verse 7 — Surah An-Naziat 79:7
পরবর্তী ঘটনা তাকে অনুসরণ করবেই।
Verse 8 — Surah An-Naziat 79:8
হৃদয় সেদিন সন্ত্রস্ত হবে
Verse 9 — Surah An-Naziat 79:9
তাদের চোখ হবে অবনত।
Verse 10 — Surah An-Naziat 79:10
তারা বলছে -- ''আমরা কি সত্যিই প্রথমাবস্থায় প্রত্যাবর্তিত হব
Verse 11 — Surah An-Naziat 79:11
যখন আমরা গলা-পচা হাড্ডি হয়ে যাব তখনও?’’
Verse 12 — Surah An-Naziat 79:12
তারা বলে -- ''তাই যদি হয় তবে এ হবে সর্বনাশা প্রত্যাবর্তন।’’
Verse 13 — Surah An-Naziat 79:13
কিন্ত এটি নিশ্চয়ই হবে একটি মহাগর্জন
Verse 14 — Surah An-Naziat 79:14
তখন দেখো! তারা হবে জাগ্রত।
Verse 15 — Surah An-Naziat 79:15
তোমার কাছে মূসার কাহিনী পৌঁছেছে কি
Verse 16 — Surah An-Naziat 79:16
যখন তাঁর প্রভু তাঁকে আহ্বান করেছিলেন পবিত্র উপত্যকা 'তুওয়া’তে
Verse 17 — Surah An-Naziat 79:17
ফিরআউনের কাছে যাও, সে নিশ্চয়ই বিদ্রোহ করেছে
Verse 18 — Surah An-Naziat 79:18
তারপর বলো -- 'তোমার কি আগ্রহ আছে যে তুমি পবিত্র হও?’
Verse 19 — Surah An-Naziat 79:19
আমি তাহলে তোমাকে তোমার প্রভুর দিকে পরিচালিত করব যেন তুমি ভয় করো’।’’
Verse 20 — Surah An-Naziat 79:20
তারপর তিনি তাকে দেখালেন একটি বিরাট নিদর্শন।
Verse 21 — Surah An-Naziat 79:21
কিন্ত সে মিথ্যা আরোপ করল ও অবাধ্য হল।
Verse 22 — Surah An-Naziat 79:22
তারপর সে চলে গেল প্রচেষ্টা চালাতে
Verse 23 — Surah An-Naziat 79:23
তারপর সে জড়ো করল এবং ঘোষণা করলো
Verse 24 — Surah An-Naziat 79:24
এবং বললো -- ''আমিই তোমাদের প্রভু, সর্বোচ্চ।’’
Verse 25 — Surah An-Naziat 79:25
সেজন্য আল্লাহ্ তাকে পাকড়াও করলেন পরকালের ও পূর্বের জীবনের দৃষ্টান্ত বানিয়ে।
Verse 26 — Surah An-Naziat 79:26
নিঃসন্দেহ এতে বাস্তব শিক্ষা রয়েছে তার জন্য যে ভয় করে।
Verse 27 — Surah An-Naziat 79:27
তোমরা কি সৃষ্টিতে কঠিনতর, না মহাকাশ? তিনিই এ-সব বানিয়েছেন।
Verse 28 — Surah An-Naziat 79:28
তিনি এর উচ্চতা উন্নীত করেছেন, আর তাকে সুবিন্যস্ত করেছেন
Verse 29 — Surah An-Naziat 79:29
আর এর রাতকে তিনি অন্ধকারাচ্ছন্ন করেছেন, আর বের করে এনেছেন এর দিবালোক।
Verse 30 — Surah An-Naziat 79:30
আর পৃথিবী -- এর পরে তাকে প্রসারিত করেছেন।
Verse 31 — Surah An-Naziat 79:31
এর থেকে তিনি বের করেছেন তার জল, আর তার চারণভূমি।
Verse 32 — Surah An-Naziat 79:32
আর পাহাড়-পর্বত -- তিনি তাদের মজবুতভাবে বসিয়ে দিয়েছেন
Verse 33 — Surah An-Naziat 79:33
তোমাদের জন্য ও তোমাদের গবাদি-পশুর জন্য খাদ্যের আয়োজন।
Verse 34 — Surah An-Naziat 79:34
তারপর যখন ভীষণ দুর্বিপাক আসবে
Verse 35 — Surah An-Naziat 79:35
সেইদিন মানুষ স্মরণ করবে যার জন্য সে প্রচেষ্টা চালিয়েছিল
Verse 36 — Surah An-Naziat 79:36
আর ভয়ংকর আগুন দৃষ্টিগোচর করানো হবে যে দেখে তার জন্য।
Verse 37 — Surah An-Naziat 79:37
তাছাড়া তার ক্ষেত্রে যে সীমালংঘন করেছে
Verse 38 — Surah An-Naziat 79:38
এবং দুনিয়ার জীবনকেই বেছে নিয়েছে
Verse 39 — Surah An-Naziat 79:39
সেক্ষেত্রে অবশ্য ভয়ংকর আগুন, -- সেটাই তো বাসস্থান।
Verse 40 — Surah An-Naziat 79:40
পক্ষান্তরে যে তার প্রভুর সামনে দাঁড়াতে ভয় করে এবং আত্মাকে কামনা-বাসনা থেকে নিবৃত্ত রাখে
Verse 41 — Surah An-Naziat 79:41
সেক্ষেত্রে অবশ্য জান্নাত, -- সেটাই তো বাসস্থান।
Verse 42 — Surah An-Naziat 79:42
তারা ঘড়ি-ঘান্টা সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে -- কখন তার আগমন হবে?’’
Verse 43 — Surah An-Naziat 79:43
এ-সন্বন্ধে বলবার মতো তোমার কী আছে
Verse 44 — Surah An-Naziat 79:44
এর চরম সীমা রয়েছে তোমার প্রভুর নিকট।
Verse 45 — Surah An-Naziat 79:45
তুমি তো শুধু সতর্ককারী তার জন্য যে এ-সন্বন্ধে ভয় করে।
Verse 46 — Surah An-Naziat 79:46
যেদিন তারা একে দেখবে সেদিন যেন তারা মাত্র এক সন্ধ্যাবেলা বা তার প্রভাতকাল ব্যতীত অবস্থান করে নি।