Back to LanguagesPrevious ChapterNext Chapter
Bengali - Chapter 84 - Al-Inshiqaq
Translation by Zohurul Hoque — Permalink
Verse 1 — Surah Al-Inshiqaq 84:1
যখন আকাশ খন্ডবিখন্ড হবে
Verse 2 — Surah Al-Inshiqaq 84:2
আর তার প্রভুর প্রতি উৎকর্ণ হবে এবং কর্তব্যরত হবে
Verse 3 — Surah Al-Inshiqaq 84:3
আর যখন পৃথিবীকে সমতল করা হবে
Verse 4 — Surah Al-Inshiqaq 84:4
আর তার ভেতরে যা-কিছু রয়েছে তা নিক্ষেপ করবে এবং শূন্যগর্ভ হবে
Verse 5 — Surah Al-Inshiqaq 84:5
ফলে তার প্রভুর প্রতি উৎকর্ণ হবে এবং কর্তব্যরত হবে।
Verse 6 — Surah Al-Inshiqaq 84:6
ওহে মানব! নিশ্চয় তোমার প্রভুর তরফে তোমাকে প্রচেষ্টা চালাতে হবে বিশেষ উদ্যমে, তাহলে তুমি তাঁর সাক্ষাৎ পাবে।
Verse 7 — Surah Al-Inshiqaq 84:7
সুতরাং তার ক্ষেত্রে যাকে তার নিবন্ধগ্রন্থ তার ডান হাতে দেওয়া হবে
Verse 8 — Surah Al-Inshiqaq 84:8
তাকে তো তবে হিসেব চুকিয়ে দেওয়া হবে সহজ হিসেবনিকেশে
Verse 9 — Surah Al-Inshiqaq 84:9
আর সে তার স্বজনদের কাছে ফিরে যাবে খুশি হয়ে।
Verse 10 — Surah Al-Inshiqaq 84:10
আর তার ক্ষেত্রে যাকে তার নিবন্ধগ্রন্থ তার পিঠের পশ্চাৎ দিকে দেওয়া হবে
Verse 11 — Surah Al-Inshiqaq 84:11
সে তখনই ধ্বংসের জন্য আর্তনাদ করবে
Verse 12 — Surah Al-Inshiqaq 84:12
আর জ্বলন্ত আগুনে প্রবেশ করবে।
Verse 13 — Surah Al-Inshiqaq 84:13
নিঃসন্দেহ সে তার স্বজনদের মধ্যে ফুর্তিতে ছিল।
Verse 14 — Surah Al-Inshiqaq 84:14
নিঃসন্দেহ সে ভেবেছিল যে সে কখনো ফিরে আসবে না।
Verse 15 — Surah Al-Inshiqaq 84:15
না, নিঃসন্দেহ তার প্রভু বরাবর তার প্রতি দৃষ্টিদাতা।
Verse 16 — Surah Al-Inshiqaq 84:16
কিন্ত না, আমি সাক্ষী করছি সূর্যাস্তের রক্তিমাভা
Verse 17 — Surah Al-Inshiqaq 84:17
আর রাত্রিকে ও যা-কিছু তা তাড়িয়ে নেয়
Verse 18 — Surah Al-Inshiqaq 84:18
আর চন্দ্রকে যখন সে পূর্ণাঙ্গতা পায়
Verse 19 — Surah Al-Inshiqaq 84:19
যেন তোমরা এক স্তর থেকে অন্য স্তরে আরোহণ করতে পারো।
Verse 20 — Surah Al-Inshiqaq 84:20
সুতরাং তাদের কী হয়েছে যে তারা ঈমান আনছে না
Verse 21 — Surah Al-Inshiqaq 84:21
আর যখন তাদের নিকট কুরআন পাঠ করা হয় তখন তারা সিজদা করে না
Verse 22 — Surah Al-Inshiqaq 84:22
পরন্তু যারা অবিশ্বাস করে তারা মিথ্যারোপ করে
Verse 23 — Surah Al-Inshiqaq 84:23
অথচ আল্লাহ্ ভালো জানেন যা তারা লুকোচ্ছে।
Verse 24 — Surah Al-Inshiqaq 84:24
অতএব তাদের সুসংবাদ দাও মর্মন্তুদ শাস্তির
Verse 25 — Surah Al-Inshiqaq 84:25
তারা ব্যতীত যারা ঈমান এনেছে ও সৎকাজ করছে, -- তাদের জন্য রয়েছে এক নিরবচ্ছিন্ন প্রতিদান।