Verse 1 — Surah Al-Fajr 89:1
ভাবো ভোরবেলার কথা
Verse 2 — Surah Al-Fajr 89:2
আর দশ রাত্রির কথা
Verse 3 — Surah Al-Fajr 89:3
আর জোড়ের ও বেজোড়ের কথা
Verse 4 — Surah Al-Fajr 89:4
আর রাত্রির কথা যখন তা বিগত হয়।
Verse 5 — Surah Al-Fajr 89:5
এতে কি নেই কোনো শপথবাক্য বোধশক্তিসম্পন্নদের জন্য
Verse 6 — Surah Al-Fajr 89:6
তুমি কি দেখো নি তোমার প্রভু কি করেছিলেন 'আদ বংশের প্রতি
Verse 7 — Surah Al-Fajr 89:7
ইরামের প্রতি যাদের ছিল উঁচু গঠন
Verse 8 — Surah Al-Fajr 89:8
যাদের ক্ষেত্রে ওগুলোর সমতুল্য অন্য শহরে তৈরি হয় নি
Verse 9 — Surah Al-Fajr 89:9
আর ছামূদ-জাতির প্রতি, যারা খোলা-প্রান্তরে বিশালাকার পাথর কাটতো
Verse 10 — Surah Al-Fajr 89:10
আর ফিরআউনের প্রতি, যার ছিল দুর্ধর্ষ সেনাদল
Verse 11 — Surah Al-Fajr 89:11
যারা বিদ্রোহাচরণ করেছিল শহরে-নগরে
Verse 12 — Surah Al-Fajr 89:12
আর সেখানে অশান্তি বাড়িয়ে দিয়েছিল
Verse 13 — Surah Al-Fajr 89:13
সেইজন্য তোমার প্রভু তাদের উপরে হেনেছিলেন শাস্তির কশাঘাত।
Verse 14 — Surah Al-Fajr 89:14
নিঃসন্দেহ তোমার প্রভু তো প্রহরামঞ্চে রয়েছেন।
Verse 15 — Surah Al-Fajr 89:15
সুতরাং মানুষের বেলা -- যখন তার প্রভু তাকে পরীক্ষা করেন, ফলে তাকে সম্মান দেন ও তাকে অনুগ্রহ দান করেন, তখন সে বলে -- ''আমার প্রভু আমাকে সম্মান দিয়েছেন।’’
Verse 16 — Surah Al-Fajr 89:16
আর যখন তিনি তাকে পরীক্ষা করেন, ফলে তার প্রতি তার জীবনোপকরণ মেপে-জোখে দেন, তখন সে বলে -- ''আমার প্রভু আমাকে হীন করেছেন।’’
Verse 17 — Surah Al-Fajr 89:17
না, বস্তুত তোমরা এতীমকে সম্মান কর না
Verse 18 — Surah Al-Fajr 89:18
আর নিঃস্বদের খাবার দিতে পরস্পরকে উৎসাহিত কর না
Verse 19 — Surah Al-Fajr 89:19
আর তোমরা গ্রাস করে ফেল উত্তরাধিকার স্বত্ব পুরোপুরি গলাধঃকরণে
Verse 20 — Surah Al-Fajr 89:20
আর তোমরা ধনসম্পত্তি ভালবাস গভীর ভালবাসায়।
Verse 21 — Surah Al-Fajr 89:21
কখনই না! যখন পৃথিবীটা ভেঙ্গে চূর্ণবিচূর্ণ হয়ে যাবে
Verse 22 — Surah Al-Fajr 89:22
আর তোমার প্রভু ও ফিরিশ্তাগণ আসবেন কাতারে কাতারে
Verse 23 — Surah Al-Fajr 89:23
আর সেইদিন তিনি জাহান্নামকে নিয়ে আসবেন; সেইদিন মানুষ স্মরণ করবে, কিন্ত এ স্মরণে তার কী কাজ হবে
Verse 24 — Surah Al-Fajr 89:24
সে বলবে -- ''হায় আমার আফসোস! আমি যদি আগবাড়াতাম আমার এই জীবনের জন্য!’’
Verse 25 — Surah Al-Fajr 89:25
কিন্ত সেইদিন কেউই তাঁর শাস্তির মতো শাস্তি দিতে পারবে না
Verse 26 — Surah Al-Fajr 89:26
আর না পারবে কেউ বাঁধতে তাঁর বাঁধনের মতো।
Verse 27 — Surah Al-Fajr 89:27
ওহে প্রশান্ত প্রাণ
Verse 28 — Surah Al-Fajr 89:28
তোমার প্রভুর কাছে ফিরে এসো সন্তষ্ট হয়ে, -- সন্তোষভাজন হয়ে
Verse 29 — Surah Al-Fajr 89:29
তারপর প্রবেশ করো আমার বান্দাদের দলে
Verse 30 — Surah Al-Fajr 89:30
আর প্রবেশ করো আমার জান্নাতে।’’