Back to LanguagesPrevious ChapterNext Chapter
Bengali - Chapter 91 - Ash-Shams
Translation by Zohurul Hoque — Permalink
Verse 1 — Surah Ash-Shams 91:1
ভাবো সূর্যের আর তার সকাল বেলাকার কিরণের কথা
Verse 2 — Surah Ash-Shams 91:2
আর চন্দ্রের কথা যখন সে তার কিরণ ধার করে
Verse 3 — Surah Ash-Shams 91:3
আর দিনের কথা যখন সে তাকে উজ্জ্বলভাবে প্রকাশ করে
Verse 4 — Surah Ash-Shams 91:4
আর রাতের কথা যখন সে তাকে আচ্ছাদিত করে।
Verse 5 — Surah Ash-Shams 91:5
ভাবো মহাকাশের কথা ও যিনি তাকে বানিয়েছেন
Verse 6 — Surah Ash-Shams 91:6
আর পৃথিবীর কথা ও যিনি তাকে প্রসারিত করেছেন
Verse 7 — Surah Ash-Shams 91:7
আর মানবাত্মার কথা ও যিনি তাকে সুঠাম করেছেন
Verse 8 — Surah Ash-Shams 91:8
তারপর তাতে আবেগ সঞ্চার করেছেন তার মন্দ কাজের ও তার ধর্মপরায়ণতার।
Verse 9 — Surah Ash-Shams 91:9
সে-ই সফলতা অর্জন করবে যে তাকে শোধিত করবে
Verse 10 — Surah Ash-Shams 91:10
আর সে-ই ব্যর্থ হবে যে একে পঙ্গু করবে।
Verse 11 — Surah Ash-Shams 91:11
ছামূদ জাতি তাদের অবাধ্যতা বশত মিথ্যা বলেছিল
Verse 12 — Surah Ash-Shams 91:12
যখন তাদের সব চাইতে ইতর লোকটি উঠে দাঁড়িয়েছিল
Verse 13 — Surah Ash-Shams 91:13
তখন আল্লাহ্র রসূল তাদের বলেছিলেন -- ''আল্লাহ্র উষ্ট্রী, আর তার জলপানস্থল।’’
Verse 14 — Surah Ash-Shams 91:14
কিন্ত তারা তাঁকে মিথ্যাবাদী বললো ও তাকে হত্যা করল, সেজন্য তাদের প্রভু তাদের পাপের জন্যে তাদের উপরে বিধ্বংসী আঘাত হানলেন, ফলে তাদের একসমান করে দিলেন
Verse 15 — Surah Ash-Shams 91:15
আর তিনি এর পরিণামের জন্য ভয় করেন না।