Verse 1 — Surah Al-Fatiha 1:1
রহমান, রহীম [১] আল্লাহ্র নামে [২]
Verse 2 — Surah Al-Fatiha 1:2
সকল ‘হাম্দ’ [১] আল্লাহ্র [২] , যিনি সৃষ্টিকুলের [৩] রব [৪]
Verse 3 — Surah Al-Fatiha 1:3
দয়াময়, পরম দয়ালু [১]
Verse 4 — Surah Al-Fatiha 1:4
বিচার দিনের মালিক [১]।
Verse 5 — Surah Al-Fatiha 1:5
আমরা শুধু আপনারই ‘ইবাদাত [১] করি [২], এবং শুধু আপনারই সাহায্য প্রার্থনা করি [৩]
Verse 6 — Surah Al-Fatiha 1:6
আমাদেরকে সরল পথের হিদায়াত দিন [১]
Verse 7 — Surah Al-Fatiha 1:7
তাদের পথ, যাদেরকে আপনি নি‘আমত দিয়েছেন [১], যাদের উপর আপনার ক্রোধ আপতিত হয়নি [২] এবং যারা পথভ্রষ্টও নয় [৩]