Back to Languages

Bengali - Chapter 100 - Al-Adiyat

Translation by Abu Bakr Zakaria — Permalink

Verse 1 — Surah Al-Adiyat 100:1

শপথ ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজির [১]

Verse 2 — Surah Al-Adiyat 100:2

অতঃপর যারা ক্ষুরের আঘাতে অগ্নি-স্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে [১]

Verse 3 — Surah Al-Adiyat 100:3

অতঃপর যারা অভিযান করে প্রভাতকালে [১]

Verse 4 — Surah Al-Adiyat 100:4

ফলে তারা তা দ্বারা ধূলি উৎক্ষিপ্ত করে [১]

Verse 5 — Surah Al-Adiyat 100:5

অতঃপর তা দ্বারা শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পরে [১]।

Verse 6 — Surah Al-Adiyat 100:6

নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ [১]

Verse 7 — Surah Al-Adiyat 100:7

আর নিশ্চয় সে এ বিষয়ে সাক্ষী [১]

Verse 8 — Surah Al-Adiyat 100:8

আর নিশ্চয় সে ধন-সম্পদের আসক্তিতে প্রবল [১]।

Verse 9 — Surah Al-Adiyat 100:9

তবে কি সে জানে না যখন কবরে যা আছে তা উত্থিত হবে

Verse 10 — Surah Al-Adiyat 100:10

আর অন্তরে যা আছে তা প্ৰকাশ করা হবে [১]

Verse 11 — Surah Al-Adiyat 100:11

নিশ্চয় তাদের রব সেদিন তাদের ব্যাপারে সবিশেষ অবহিত [১]।