Back to Languages

Bengali - Chapter 15 - Al-Hijr

Translation by Abu Bakr Zakaria — Permalink

Verse 1 — Surah Al-Hijr 15:1

আলিফ- লাম-রা, এগুলো হচ্ছে আয়াত মহাগ্রন্থ ও সুস্পষ্ট কুরআনের [১]।

Verse 2 — Surah Al-Hijr 15:2

কখনো কখনো কাফিররা আকাংখা করবে যে, তারা যদি মুসলিম হত [১]

Verse 3 — Surah Al-Hijr 15:3

তাদেরকে ছাড়ুন, তারা খেতে থাকুক [১], ভোগ করতে থাকুক এবং আশা তাদেরকে মোহাচ্ছন্ন রাখুক [২], অতঃপর অচিরেই তারা জানতে পারবে [৩]।

Verse 4 — Surah Al-Hijr 15:4

আর আমরা যে জনপদকেই ধ্বংস করেছি তার জন্য ছিল একটি নির্দিষ্ট লিপিবদ্ধ কাল [১]

Verse 5 — Surah Al-Hijr 15:5

কোনো জাতি তার নির্দিষ্ট কালকে ত্বরান্বিত করতে পারে না, বিলম্বিতও করতে পারে না।

Verse 6 — Surah Al-Hijr 15:6

আর তারা বলে, ‘হে ঐ ব্যক্তি, যার প্রতি যিকর [১] নাযিল হয়েছে! তুমি তো নিশ্চয় উন্মাদ [২]।

Verse 7 — Surah Al-Hijr 15:7

‘তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকলে আমাদের কাছে ফেরেশতাদেরকে উপস্থিত করছ না কেন [১]

Verse 8 — Surah Al-Hijr 15:8

আমরা ফেরেশতাদেরকে যথার্থ কারণ ছাড়া প্রেরণ করি না; আর ( ফেরেশতারা উপস্থিত হলে) তখন তারা আর অবকাশ পেত না [১]।

Verse 9 — Surah Al-Hijr 15:9

নিশ্চয় আমরাই কুরআন নাযিল করেছি এবং আমরা অবশ্যই তার সংরক্ষক [১]।

Verse 10 — Surah Al-Hijr 15:10

আর অবশ্যই আপনার আগে আমরা আগেকার অনেক সম্প্রদায়ের কাছে রাসূল পাঠিয়েছিলাম।

Verse 11 — Surah Al-Hijr 15:11

আর তাদের কাছে এমন কোন রাসূল আসেনি যাকে তারা ঠাট্টা-বিদ্রূপ করত না।

Verse 12 — Surah Al-Hijr 15:12

এভাবেই আমরা অপরাধীদের অন্তরে তা সঞ্চার করি [১]

Verse 13 — Surah Al-Hijr 15:13

এরা কুরআনের প্রতি ঈমান আনবে না, আর অবশ্যই গত হয়েছে পূর্ববর্তীদের রীতি [১]।

Verse 14 — Surah Al-Hijr 15:14

আর যদি আমরা তাদের জন্য আকাশের দরজা খুলে দেই অতঃপর তারা তাতে আরোহন করতে থাকে

Verse 15 — Surah Al-Hijr 15:15

তবুও তারা বলবে, আমাদের দৃষ্টি সম্মোহিত করা হয়েছে; না, বরং আমরা এক জাদুগ্রস্ত সম্প্রদায়।

Verse 16 — Surah Al-Hijr 15:16

আর অবশ্যই আমরা আকাশের বুরুজসমূহ সৃষ্টি করেছি [১] এবং দর্শকদের জন্য সেগুলোকে সুশোভিত করেছি [২]

Verse 17 — Surah Al-Hijr 15:17

এবং প্রত্যেক অভিশপ্ত শয়তান হতে আমরা সেগুলোকে সুরক্ষিত করেছি

Verse 18 — Surah Al-Hijr 15:18

কিন্তু কেউ চুরি করে [১] শুনতে চাইলে [২] প্রদীপ্ত শিখা [৩] তার পশ্চাদ্ধাবন করে।

Verse 19 — Surah Al-Hijr 15:19

আর যমীন, এটাকে আমরা বিস্তৃত করেছি, তাতে পর্বতমালা স্থাপন করেছি; এবং আমরা তাতে প্রত্যেক বস্তু উদগত করেছি সুপরিমিতভাবে [১]

Verse 20 — Surah Al-Hijr 15:20

আর আমরা তাতে জীবিকার ব্যবস্থা করেছি তোমাদের জন্য এবং তোমরা যাদের রিযিকদাতা নও তাদের জন্যও [১]।

Verse 21 — Surah Al-Hijr 15:21

আর আমাদের কাছেই আছে প্রত্যেক বস্তুর ভাণ্ডার এবং আমরা তা পরিজ্ঞাত পরিমানেই নাযিল করে থাকি [১]।

Verse 22 — Surah Al-Hijr 15:22

আর আমরা বৃষ্টি-গর্ভ বায়ু পাঠাই, তারপর আকাশ হতে পানি নাযিল করে তা তোমাদেরকে পান করতে দেই [১]; অথচ তোমরা নিজেরা তা ভাণ্ডারে জমাকারী নও [২]।

Verse 23 — Surah Al-Hijr 15:23

আর আমরাই জীবন দান করি ও মৃত্যু ঘটাই এবং আমরাই চুড়ান্ত মালিকানার অধিকারী।

Verse 24 — Surah Al-Hijr 15:24

আর অবশ্যই আমরা তোমাদের মধ্য থেকে যারা অগ্রগামী হয়েছে তাদেরকে জানি এবং অবশ্যই জানি তাদেরকে যারা পশ্চাতে গমনকারী [১]।

Verse 25 — Surah Al-Hijr 15:25

আর নিশ্চয় আপনার রব তাদেরকে সমবেত করবেন; নিশ্চয় তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ [১]।

Verse 26 — Surah Al-Hijr 15:26

আর অবশ্যই আমরা মানুষ সৃষ্টি করেছি গন্ধযুক্ত কাদার শুস্ক ঠনঠনে কালচে মাটি থেকে [১]

Verse 27 — Surah Al-Hijr 15:27

আর এর আগে আমরা সৃষ্টি করেছি জিনদেরকে অতি উষ্ণ [১] নির্ধুম আগুন থেকে।

Verse 28 — Surah Al-Hijr 15:28

আর স্মরণ করুন, যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয় আমি গন্ধযুক্ত কাদার শুস্ক ঠনঠনে কালচে মাটি হতে মানুষ সৃষ্টি করতে যাচ্ছি

Verse 29 — Surah Al-Hijr 15:29

অতঃপর যখন আমি তাকে সুঠাম করব এবং তাতে আমার পক্ষ থেকে রূহ সঞ্চার করব [১] তখন তোমরা তার প্রতি সিজদাবনত হয়ো [২]

Verse 30 — Surah Al-Hijr 15:30

অতঃপর ফেরেশতাগণ সবাই একত্রে সাজদা করল

Verse 31 — Surah Al-Hijr 15:31

ইবলীস ছাড়া, সে সাজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করল।

Verse 32 — Surah Al-Hijr 15:32

আল্লাহ্‌ বললেন, ‘হে ইবলীস! তোমার কি হল যে, তুমি সাজদাকারীদের অন্তর্ভুক্ত হলে না?’

Verse 33 — Surah Al-Hijr 15:33

সে বলল, ‘আপনি গন্ধযুক্ত কাদার শুস্ক ঠনঠনে কালচে মাটি হতে যে মানুষকে সৃষ্টি করেছেন আমি তাকে সাজদা করার নই।’

Verse 34 — Surah Al-Hijr 15:34

তিনি বললেন, তবে তুমি এখান থেকে বের হয়ে যাও, কারণ নিশ্চয় তুমি বিতাড়িত

Verse 35 — Surah Al-Hijr 15:35

আর নিশ্চয় প্রতিদান দিবস পর্যন্ত তোমার প্রতি রইল লা’নত।

Verse 36 — Surah Al-Hijr 15:36

সে বলল, হে আমার রব! যেদিন তাদের পুনরুত্থান করা হবে সেদিন পর্যন্ত আমাকে অবকাশ দিন।

Verse 37 — Surah Al-Hijr 15:37

তিনি বললেন, নিশ্চয় তুমি অবকাশপ্রাপ্তদের একজন

Verse 38 — Surah Al-Hijr 15:38

সুনির্দিষ্ট সময় আসার দিন পর্যন্ত।

Verse 39 — Surah Al-Hijr 15:39

সে বলল, ‘হে আমার রব! আপনি যে আমাকে বিপথগামী করলেন সে জন্য অবশ্যই আমি যমীনে মানুষের কাছে পাপকাজকে শোভন করে তুলব এবং অবশ্যই আমি তাদের সবাইকে বিপথগামী করব [১]

Verse 40 — Surah Al-Hijr 15:40

তবে তাদের মধ্যে আপনার একান্ত বান্দাগণ ছাড়া [১]।

Verse 41 — Surah Al-Hijr 15:41

আল্লাহ্‌ বললেন, এটাই আমার কাছে পৌঁছার সরল পথ।

Verse 42 — Surah Al-Hijr 15:42

বিভ্রান্তদের মধ্যে যে তোমার অনুসরণ করবে সে ছাড়া আমার বান্দাদের উপর তোমার কোনই ক্ষমতা থাকবে না [১]

Verse 43 — Surah Al-Hijr 15:43

আর নিশ্চয় জাহান্নাম তাদের সবারই প্রতিশ্রুত স্থান

Verse 44 — Surah Al-Hijr 15:44

‘সেটার সাতটি দরজা আছে [১], প্রত্যেক দরজা দিয়ে প্রবেশ করার জন্য (শয়তানের অনুসারীদের) নির্দিষ্ট অংশ রয়েছে [২]।’

Verse 45 — Surah Al-Hijr 15:45

নিশ্চয় মুত্তাকীরা থাকবে জান্নাতে ও প্রস্রবণসমূহের মধ্যে।

Verse 46 — Surah Al-Hijr 15:46

তাদেরকে বলা হবে, ‘তোমরা শান্তিতে নিরাপত্তার সাথে এতে প্রবেশ কর [১]।’

Verse 47 — Surah Al-Hijr 15:47

আর আমরা তাদের অন্তর হতে বিদ্বেষ দূর করব [১]; তারা ভাইয়ের মত পরস্পর মুখোমুখি হয়ে আসনে অবস্থান করবে [২]

Verse 48 — Surah Al-Hijr 15:48

সেখানে তাদেরকে অবসাদ স্পর্শ করবে না এবং তারা সেখান থেকে বহিস্কৃতও হবে না [১]।

Verse 49 — Surah Al-Hijr 15:49

আমার বান্দাদেরকে জানিয়ে দিন যে, নিশ্চয় আমিই পরম ক্ষমাশীল, পরম দয়ালু

Verse 50 — Surah Al-Hijr 15:50

আর নিশ্চয় আমার শাস্তিই যন্ত্রণাদায়ক শাস্তি

Verse 51 — Surah Al-Hijr 15:51

আর তাদেরকে বলুন, ইবরাহীমের অতিথিদের কথা

Verse 52 — Surah Al-Hijr 15:52

যখন তারা তার কাছে উপস্থিত হয়ে বলল, ‘সালাম’, তখন তিনি বললেন, নিশ্চয় আমরা তোমাদের ব্যাপারে শংকিত।

Verse 53 — Surah Al-Hijr 15:53

তারা বলল, ‘ভয় করবেন না, আমরা আপনাকে এক জ্ঞানী পুত্রের সুসংবাদ দিচ্ছি [১]।’

Verse 54 — Surah Al-Hijr 15:54

তিনি বললেন, ‘তোমরা কি আমাকে সুসংবাদ দিচ্ছ আমি বৃদ্ধ হওয়া সত্ত্বেও? তোমরা কিসের সুসংবাদ দিচ্ছ [১]?’

Verse 55 — Surah Al-Hijr 15:55

তারা বলল, ‘আমরা সত্য সুসংবাদ দিচ্ছি; কাজেই আপনি হতাশ হবেন না।’

Verse 56 — Surah Al-Hijr 15:56

তিনি বললেন, ‘যারা পথভ্রষ্ট তারা ছাড়া আর কে তার রবের অনুগ্রহ থেকে হতাশ হয়?’

Verse 57 — Surah Al-Hijr 15:57

তিনি বললেন, ‘হে প্রেরিত (ফেরেশতা) গণ! তোমাদের আর বিশেষ কি উদ্দেশ্য আছে?’

Verse 58 — Surah Al-Hijr 15:58

তারা বলল, ‘নিশ্চয় আমাদেরকে এক অপরাধী সম্প্রদায়ের কাছে পাঠানো হয়েছে

Verse 59 — Surah Al-Hijr 15:59

তবে লূতের পরিবারের বিরুদ্ধে নয় [১], আমরা তো অবশ্যই তাদের সবাইকে রক্ষা করব

Verse 60 — Surah Al-Hijr 15:60

কিন্তু তাঁর স্ত্রীকে নয়; আমরা স্থির করেছি যে, নিশ্চয় সে পিছনে অবস্থানকারীদেরই অন্তর্ভুক্ত।’

Verse 61 — Surah Al-Hijr 15:61

অতঃপর ফেরেশতাগণ যখন লূত পরিবারের কাছে আসল

Verse 62 — Surah Al-Hijr 15:62

তখন লূত বললেন, ‘তোমরা তো অপরিচিত লোক’।

Verse 63 — Surah Al-Hijr 15:63

তারা বলল, ‘না, তারা যে বিষয়ে সন্দিগ্ধ ছিল আমরা আপনার কাছে তা’ই নিয়ে এসেছি

Verse 64 — Surah Al-Hijr 15:64

আর আমরা আপনার কাছে সত্য সংবাদ নিয়ে এসেছি এবং আবশ্যই আমরা সত্যবাদী

Verse 65 — Surah Al-Hijr 15:65

কাজেই আপনি রাতের কোনো এক সময়ে আপনার পরিবারবর্গকে নিয়ে বেরিয়ে পড়ুন এবং আপনি তাদের পিছনে চলুন [১]। আর তোমাদের মধ্যে কেউ যেন পিছনে না তাকায় [২]; তোমাদেরকে যেখানে যেতে বলা হয়েছে তোমরা সেখানে চলে যাও [৩]।’

Verse 66 — Surah Al-Hijr 15:66

আর আমরা তাকে এ বিষয়ে ফয়সালা জানিয়ে দিলাম যে, নিশ্চয় তাদেরকে ভোরে সমূলে বিনাশ করা হবে।

Verse 67 — Surah Al-Hijr 15:67

আর নগরবাসী উল্লসিত হয়ে উপস্থিত হল।

Verse 68 — Surah Al-Hijr 15:68

তিনি বললেন, নিশ্চয় এরা আমার অতিথি; কাজেই তোমরা আমাকে বেইযযত করো না।

Verse 69 — Surah Al-Hijr 15:69

আর তোমরা আল্লাহ্‌র তাকওয়া অবলম্বন কর এবং আমাকে হেয় করো না।’

Verse 70 — Surah Al-Hijr 15:70

তারা বলল, আমরা কি দুনিয়াসুদ্ধ লোককে আশ্রয় দিতে তোমাকে নিষেধ করিনি

Verse 71 — Surah Al-Hijr 15:71

লূত বললেন, একান্তই যদি তোমরা কিছু করতে চাও তবে আমার এ কন্যারা রয়েছে [১]।

Verse 72 — Surah Al-Hijr 15:72

আপনার জীবন [১], নিশ্চয় তারা তাদের নেশায় বিভ্রান্ত হয়ে ঘুরছিল।

Verse 73 — Surah Al-Hijr 15:73

অতঃপর সূর্যোদয়ের সময় প্রকাণ্ড চীৎকার তাদেরকে পাকড়াও করল

Verse 74 — Surah Al-Hijr 15:74

তাতে আমরা জনপদকে উল্টিয়ে উপর-নিচ করে দিলাম এবং তাদের উপর পোড়ামাটির পাথর-কংকর বর্ষন করলাম।

Verse 75 — Surah Al-Hijr 15:75

নিশ্চয় এতে নিদর্শন রয়েছে পর্যবেক্ষণ-শক্তিসম্পন্ন ব্যক্তিদের জন্য।

Verse 76 — Surah Al-Hijr 15:76

আর নিশ্চয় তা লোক চলাচলের পথের পাশেই বিদ্যমান [১]।

Verse 77 — Surah Al-Hijr 15:77

নিশ্চয় এতে মুমিনদের জন্য রয়েছে নিদর্শন ।

Verse 78 — Surah Al-Hijr 15:78

আর ‘আইকা’বাসীরা [১]ও তো ছিলো সীমালঙ্ঘনকারী

Verse 79 — Surah Al-Hijr 15:79

অতঃপর আমরা তাদের থেকে প্রতিশোধ নিলাম, আর এ জনপদ দু’টিই প্রকাশ্য পথের পাশে অবস্থিত।

Verse 80 — Surah Al-Hijr 15:80

আর অবশ্যই হিজরবাসীরা [১] রাসূলের প্রতি মিথ্যা আরোপ করেছিল

Verse 81 — Surah Al-Hijr 15:81

আমরা তাদেরকে আমাদের নিদর্শন দিয়েছিলাম, কিন্তু তারা তা উপেক্ষা করেছিল।

Verse 82 — Surah Al-Hijr 15:82

আর তারা পাহার কেটে ঘর নির্মাণ করতো নিরাপদে।

Verse 83 — Surah Al-Hijr 15:83

অতঃপর ভোরে বিকট চীৎকার তাদেরকে পাকড়াও করল।

Verse 84 — Surah Al-Hijr 15:84

কাজেই তারা যা অর্জন করত তা তাদের কোন কাজে আসেনি [১]।

Verse 85 — Surah Al-Hijr 15:85

আর আসমান, যমীন ও তাদের মাঝে অবস্থিত কোনো কিছুই যথার্থতা ছাড়া সৃষ্টি করিনি [১] এবং নিশ্চয় কিয়ামত আসবেই। কাজেই আপনি পরম সৌজন্যের সাথে ওদেরকে ক্ষমা করুন [২]।

Verse 86 — Surah Al-Hijr 15:86

নিশ্চয় আপনার রব, তিনিই মহাস্রষ্টা, মহাজ্ঞানী [১]।

Verse 87 — Surah Al-Hijr 15:87

আর আমরা তো আপনাকে দিয়েছি পুনঃ পুনঃ পঠিত সাতটি আয়াত ও মহান কুরআন [১]।

Verse 88 — Surah Al-Hijr 15:88

আমর তাদের বিভিন্ন শ্রেণীকে ভোগ- বিলাসের যে উপকরণ দিয়েছি তার প্রতি আপনি কখনো আপনার দুচোখ প্রসারিত করবেন না [১]। তাদের জন্য আপনি দুঃখ করবেন না [২]; আপনি মুমিনদের জন্য আপনার বাহু নত করুন

Verse 89 — Surah Al-Hijr 15:89

এবং বলুন, ‘নিশ্চয় আমিই প্রকাশ্য সতর্ককারী।’

Verse 90 — Surah Al-Hijr 15:90

যেভাবে আমরা নাযিল করেছিলাম বিভক্তকারীদের উপর [১]

Verse 91 — Surah Al-Hijr 15:91

যারা কুরআনকে বিভিন্নভাবে বিভক্ত করেছে [১]।

Verse 92 — Surah Al-Hijr 15:92

কাজেই শপথ আপনার রবের! অবশ্যই আমরা তাদের সবাইকে প্রশ্ন করবই

Verse 93 — Surah Al-Hijr 15:93

সে বিষয়ে, যা তারা আমল করত।

Verse 94 — Surah Al-Hijr 15:94

অতএব আপনি যে বিষয়ে আদেশপ্রাপ্ত হয়েছেন তা প্রকাশ্যে প্রচার করুন এবং মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নিন।

Verse 95 — Surah Al-Hijr 15:95

নিশ্চয় আমরা বিদ্রুপকারীদের বিরুদ্ধে আপনার জন্য যথেষ্ট [১]

Verse 96 — Surah Al-Hijr 15:96

যারা আল্লাহ্‌র সাথে অন্য ইলাহ নির্ধারণ করে। কাজেই শিঘ্রই তারা জানতে পারবে।

Verse 97 — Surah Al-Hijr 15:97

আর অবশ্যই আমরা জানি, তারা যা বলে তাতে আপনার অন্তর সংকুচিত হয়

Verse 98 — Surah Al-Hijr 15:98

কাজেই আপনি আপনার রবের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন এবং আপনি সাজদাকারীদের অন্তর্ভুক্ত হোন [১]

Verse 99 — Surah Al-Hijr 15:99

আর আপনার মৃত্যু আসা পর্যন্ত আপনি আপনার রবের ইবাদাত করুন [১]।