Back to Languages

Bengali - Chapter 44 - Ad-Dukhan

Translation by Abu Bakr Zakaria — Permalink

Verse 1 — Surah Ad-Dukhan 44:1

হা - মীম।

Verse 2 — Surah Ad-Dukhan 44:2

শপথ সুস্পষ্ট কিতাবের [১]।

Verse 3 — Surah Ad-Dukhan 44:3

নিশ্চয় আমরা এটা নাযিল করেছি এক মুবারক রাতে [১]; নিশ্চয় আমরা সতর্ককারী।

Verse 4 — Surah Ad-Dukhan 44:4

সে রাতে প্রত্যেক চুড়ান্ত সিদ্ধান্ত স্থিরকৃত হয় [১]

Verse 5 — Surah Ad-Dukhan 44:5

আমাদের পক্ষ থেকে আদেশক্রমে, নিশ্চয় আমরা রাসূল প্রেরণকারী

Verse 6 — Surah Ad-Dukhan 44:6

আপনার রবের রহমতস্বরূপ ; নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ—

Verse 7 — Surah Ad-Dukhan 44:7

আসমানসমূহ, যমীন ও এ দু’য়ের মধ্যবর্তী সমস্ত কিছুর রব, যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও।

Verse 8 — Surah Ad-Dukhan 44:8

তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি জীবন দান করেন এবং তিনিই মৃত্যু ঘটান ; তিনি তোমাদের রব এবং তোমাদের পিতৃপুরুষদেরও রব।

Verse 9 — Surah Ad-Dukhan 44:9

বরং তারা সন্দেহের বশবর্তী হয়ে খেল -- তামাসা করছে।

Verse 10 — Surah Ad-Dukhan 44:10

অতএব আপনি অপেক্ষা করুন সে দিনের যেদিন স্পষ্ট ধোঁয়ায় আচ্ছন্ন হবে আকাশ [১]

Verse 11 — Surah Ad-Dukhan 44:11

তা আবৃত করে ফেলবে লোকদেরকে। এটা যন্ত্রণাদায়ক শাস্তি।

Verse 12 — Surah Ad-Dukhan 44:12

(তারা বলবে) ‘হে আমাদের রব! আমাদের থেকে শাস্তি দূর করুন, নিশ্চয় আমরা মুমিন হব।’

Verse 13 — Surah Ad-Dukhan 44:13

তারা কি করে উপদেশ গ্ৰহণ করবে? অথচ ইতোপূর্বে তাদের কাছে এসেছে স্পষ্ট এক রাসূল

Verse 14 — Surah Ad-Dukhan 44:14

তারপর তারা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং বলেছিল, ‘এ এক শিক্ষাপ্রাপ্ত পাগল !’

Verse 15 — Surah Ad-Dukhan 44:15

নিশ্চয় আমরা অল্প সময়ের জন্য শাস্তি রহিত করব --- (কিন্তু) নিশ্চয় তোমরা তোমাদের আগের অবস্থায় ফিরে যাবে।

Verse 16 — Surah Ad-Dukhan 44:16

যেদিন আমরা প্রবলভাবে পাকড়াও করব, সেদিন নিশ্চয় আমরা হব প্রতিশোধ গ্রহণকারী।

Verse 17 — Surah Ad-Dukhan 44:17

আর অবশ্যই এদের আগে আমরা ফির’আউন সম্প্রদায়কে পরীক্ষা করেছিলাম এবং তাদের কাছেও এসেছিলেন এক সম্মানিত রাসূল [১]

Verse 18 — Surah Ad-Dukhan 44:18

(তিনি ফিরআউনকে বলেছিলেন) ‘আল্লাহর বান্দাদেরকে আমার কাছে ফিরিয়ে দাও [১]। নিশ্চয় আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।

Verse 19 — Surah Ad-Dukhan 44:19

‘আর তোমরা আল্লাহর বিরুদ্ধে ঔদ্ধত্য প্রকাশ করো না, নিশ্চয় আমি তোমাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে আসব।

Verse 20 — Surah Ad-Dukhan 44:20

‘আর নিশ্চয় আমি আমার রব ও তোমাদের রবের আশ্রয় প্রার্থনা করছি, যাতে তোমরা আমাকে পাথরের আঘাত হানতে না পার [১]।

Verse 21 — Surah Ad-Dukhan 44:21

‘আর যদি তোমরা আমার কথায় বিশ্বাস স্থাপন না কর, তবে তোমরা আমাকে ছেড়ে যাও।’

Verse 22 — Surah Ad-Dukhan 44:22

অতঃপর মূসা তার রবকে ডাকলেন, ‘নিশ্চয় এরা এক অপরাধী সম্পপ্রদায়।’

Verse 23 — Surah Ad-Dukhan 44:23

(আল্লাহ্ বললেন) ‘সুতরাং তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাতে বের হয়ে পড়ুন, নিশ্চয় তোমাদের পশ্চাদ্ধাবন করা হবে।’

Verse 24 — Surah Ad-Dukhan 44:24

আর সমুদ্রকে স্থির থাকতে দিন [১], নিশ্চয় তারা হবে এক ডুবন্ত বাহিনী।

Verse 25 — Surah Ad-Dukhan 44:25

তারা পিছনে রেখে গিয়েছিল অনেক উদ্যান ও প্রস্রবণ

Verse 26 — Surah Ad-Dukhan 44:26

শস্যক্ষেত্র ও সুরম্য প্রাসাদ

Verse 27 — Surah Ad-Dukhan 44:27

আর বিলাস উপকরণ, তাতে তারা আনন্দ পেত।

Verse 28 — Surah Ad-Dukhan 44:28

এরূপই ঘটেছিল এবং আমরা এ সবকিছুর উত্তরাধিকারী করেছিলাম ভিন্ন [১] সম্প্রদায়কে।

Verse 29 — Surah Ad-Dukhan 44:29

অতঃপর আসমান এবং যমীন তাদের জন্য অশ্রুপাত করেনি এবং তারা অবকাশপ্ৰাপ্তও ছিল না।

Verse 30 — Surah Ad-Dukhan 44:30

আর অবশ্যই আমরা উদ্ধার করেছিলাম বণী ইসরাঈলকে লাঞ্ছনাদায়ক শাস্তি হতে

Verse 31 — Surah Ad-Dukhan 44:31

ফির’আউন থেকে; নিশ্চয় সে ছিল সীমালঙ্ঘনকারীদের মধ্যে শীর্ষস্থানীয়।

Verse 32 — Surah Ad-Dukhan 44:32

আর আমরা জেনে শুনেই তাদেরকে সকল সৃষ্টির উপর নির্বাচিত করেছিলাম।

Verse 33 — Surah Ad-Dukhan 44:33

আর আমরা তাদেরকে এমন নিদর্শনাবলী দিয়েছিলাম যাতে ছিল সুস্পষ্ট পরীক্ষা [১]

Verse 34 — Surah Ad-Dukhan 44:34

নিশ্চয় তারা বলেই থাকে

Verse 35 — Surah Ad-Dukhan 44:35

‘আমাদের প্রথম মৃত্যু ছাড়া আর কিছুই নেই এবং আমরা পুনরূত্থিত হওয়ার নই।

Verse 36 — Surah Ad-Dukhan 44:36

অতএব, তোমরা যদি সত্যবাদী হও তবে আমাদের পিতৃপুরুষদেরকে নিয়ে আস।’

Verse 37 — Surah Ad-Dukhan 44:37

তারা কি শ্রেষ্ঠ না তুব্বা’ সম্প্রদায় [১] ও তাদের পূর্বে যারা ছিল তারা? আমরা তাদেরকে ধ্বংস করেছিলাম। নিশ্চয় তারা ছিল অপরাধী।

Verse 38 — Surah Ad-Dukhan 44:38

আর আমরা আসমানসমূহ,যমীন ও এ দু’য়ের মধ্যকার কোনো কিছুই খেলার ছলে সৃষ্টি করিনি

Verse 39 — Surah Ad-Dukhan 44:39

আমরা এ দু'টিকে যথাযথভাবেই সৃষ্টি করেছি, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না।

Verse 40 — Surah Ad-Dukhan 44:40

নিশ্চয় ফয়সালার দিনটি তাদের সবার জন্য নির্ধারিত সময়।

Verse 41 — Surah Ad-Dukhan 44:41

সেদিন এক বন্ধু অন্য বন্ধুর কোনো কাজে আসবে না এবং তারা সাহায্যও পাবে না।

Verse 42 — Surah Ad-Dukhan 44:42

তবে আল্লাহ যার প্রতি দয়া করেন তার কথা স্বতন্ত্র। নিশ্চয় তিনিই মহাপরাক্রমশালী, পরম দয়ালু।

Verse 43 — Surah Ad-Dukhan 44:43

নিশ্চয় যাক্কূম গাছ হবে [১]

Verse 44 — Surah Ad-Dukhan 44:44

পাপীর খাদ্য

Verse 45 — Surah Ad-Dukhan 44:45

গলিত তামার মত, পেটের মধ্যে ফুটতে থাকবে

Verse 46 — Surah Ad-Dukhan 44:46

ফুটন্ত পানি ফুটার মত।

Verse 47 — Surah Ad-Dukhan 44:47

(বলা হবে) তাকে ধর এবং টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে

Verse 48 — Surah Ad-Dukhan 44:48

তারপর তার মাথার উপর ফুটন্ত পানির শাস্তি ঢেলে দাও

Verse 49 — Surah Ad-Dukhan 44:49

(বলা হবে) ‘আস্বাদন কর, নিশ্চয় তুমিই সম্মানিত, অভিজাত

Verse 50 — Surah Ad-Dukhan 44:50

‘নিশ্চয় এটা তা-ই, যে বিষয়ে তোমরা সন্দেহ করতে।’

Verse 51 — Surah Ad-Dukhan 44:51

নিশ্চয় মুত্তাকীরা থাকবে নিরাপদ স্থানে [১]—

Verse 52 — Surah Ad-Dukhan 44:52

উদ্যান ও ঝর্ণার মাঝে

Verse 53 — Surah Ad-Dukhan 44:53

তারা পরবে মিহি ও পুরু রেশমী বস্ত্র এবং বসবে মুখোমুখি হয়ে।

Verse 54 — Surah Ad-Dukhan 44:54

এরূপই ঘটবে; আর আমরা তাদেরকে বিয়ে দিয়ে দেব ডাগর নয়না হূরদের সাথে

Verse 55 — Surah Ad-Dukhan 44:55

সেখানে তারা প্রশান্ত চিত্তে বিবিধ ফলমূল আনতে বলবে।

Verse 56 — Surah Ad-Dukhan 44:56

প্রথম মৃত্যুর পর তারা সেখানে আর মৃত্যু আস্বাদন করবে না [১]। আর তিনি তাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করবেন

Verse 57 — Surah Ad-Dukhan 44:57

আপনার রবের অনুগ্রহস্বরূপ [১]। এটাই তো মহাসাফল্য।

Verse 58 — Surah Ad-Dukhan 44:58

অতঃপর নিশ্চয় আমরা আপনার ভাষায় কুরআনকে সহজ করে দিয়েছি, যাতে তারা উপদেশ গ্ৰহণ করে।

Verse 59 — Surah Ad-Dukhan 44:59

কাজেই আপনি প্রতীক্ষা করুন, নিশ্চয় তারা প্ৰতীক্ষমাণ।