Back to Languages
Bengali - Chapter 87
Translation by Abu Bakr Zakaria
Verse 1
আপনি আপনার সুমহান রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন [১]
Verse 2
যিনি [১] সৃষ্টি করেন [২] অতঃপর সুঠাম করেন [৩]।
Verse 3
আর যিনি নির্ধারণ করেন [১] অতঃপর পথনির্দেশ করেন [২]
Verse 4
আর যিনি তৃণাদি উৎপন্ন করেন [১]
Verse 5
পরে তা ধূসর আবর্জনায় পরিণত করেন।
Verse 6
শীঘ্রই আমরা আপনাকে পাঠ করাব, ফলে আপনি ভুলবেন না [১]
Verse 7
আল্লাহ্ যা ইচ্ছে করেন তা ছাড়া [১]। নিশ্চয় তিনি জানেন যা প্ৰকাশ্য ও যা গোপনীয়।
Verse 8
আর আমরা আপনার জন্য সুগম করে দেব সহজ পথ [১]।
Verse 9
অতঃপর উপদেশ যদি ফলপ্রসূ হয় তবে উপদেশ দিন [১]
Verse 10
যে ভয় করে সেই উপদেশ গ্ৰহণ করবে [১]।
Verse 11
আর তা উপেক্ষা করবে যে নিতান্ত হতভাগ্য
Verse 12
যে ভয়াবহ আগুনে দগ্ধ হবে
Verse 13
তারপর সেখানে সে মরবেও না বাঁচবেও না [১]।
Verse 14
অবশ্যই সাফল্য লাভ করবে যে পরিশুদ্ধ হয় [১]।
Verse 15
এবং তার রবের নাম স্মরণ করে ও সালাত কায়েম করে [১]।
Verse 16
কিন্তু তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও
Verse 17
অথচ আখিরাতই উৎকৃষ্ট [১] ও স্থায়ী [২]।
Verse 18
নিশ্চয় এটা আছে পূর্ববর্তী সহীফাসমূহে
Verse 19
ইব্রাহীম ও মূসার সহীফাসমূহে [১]।