Back to Languages

    Bengali - Chapter 90

    Translation by Abu Bakr Zakaria

    Verse 1

    আমি [১] শপথ করছি এ নগরের [২]

    Verse 2

    আর আপনি এ নগরের অধিবাসী [১]

    Verse 3

    শপথ জন্মদাতার ও যা সে জন্ম দিয়েছে [১]।

    Verse 4

    নিঃসন্দেহে আমরা মানুষকে সৃষ্টি করেছি কষ্ট-ক্লেশের মধ্যে [১]।

    Verse 5

    সে কি মনে করে যে, কখনো তার উপর কেউ ক্ষমতাবান হবে না

    Verse 6

    সে বলে, ‘আমি প্রচুর অর্থ নিঃশেষ করেছি [১]।’

    Verse 7

    সে কি মনে করে যে, তাকে কেউ দেখেনি

    Verse 8

    আমরা কি তার জন্য সৃষ্টি করিনি দুচোখ

    Verse 9

    আর জিহ্বা ও দুই ঠোঁট

    Verse 10

    আর আমরা তাকে দেখিয়েছি [১] দু’টি পথ [২]।

    Verse 11

    তবে সে তো বন্ধুর গিরিপথে [১] প্রবেশ করেনি।

    Verse 12

    আর কিসে আপনাকে জানাবে--- বন্ধুর গিরিপথ কী

    Verse 13

    এটা হচ্ছে: দাসমুক্তি [১]

    Verse 14

    অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্যদান [১]—

    Verse 15

    ইয়াতীম আত্মীয়কে [১]

    Verse 16

    অথবা দারিদ্র-নিষ্পেষিত নিঃস্বকে

    Verse 17

    তদুপরি সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় যারা ঈমান এনেছে এবং পরস্পরকে উপদেশ দিয়েছে ধৈর্য ধারণের, আর পরস্পর উপদেশ দিয়েছে দয়া অনুগ্রহের [১]

    Verse 18

    তারাই সৌভাগ্যশালী।

    Verse 19

    আর যারা আমাদের আয়াতসমূহে কুফরী করেছে, তারাই হতভাগ্য।

    Verse 20

    তারা পরিবেষ্টিত হবে অবরুদ্ধ আগুনে।