Back to LanguagesPrevious ChapterNext Chapter EnglishArabicUrduHindiTamilBengali
Bengali - Chapter 96 - Al-Alaq
Translation by Abu Bakr Zakaria — Permalink
Verse 1 — Surah Al-Alaq 96:1
পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন [১] –
Verse 2 — Surah Al-Alaq 96:2
সৃষ্টি করেছেন মানুষকে ‘আলাক’ হতে [১]।
Verse 3 — Surah Al-Alaq 96:3
পড়ুন, আর আপনার রব মহামহিমান্বিত [১]
Verse 4 — Surah Al-Alaq 96:4
যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন [১] –
Verse 5 — Surah Al-Alaq 96:5
শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না [১]।
Verse 6 — Surah Al-Alaq 96:6
বাস্তবেই [১], মানুষ সীমালঙ্ঘনই করে থাকে
Verse 7 — Surah Al-Alaq 96:7
কারণ সে নিজকে অমুখাপেক্ষী মনে করে [১]।
Verse 8 — Surah Al-Alaq 96:8
নিশ্চয় আপনার রবের কাছেই ফিরে যাওয়া [১]।
Verse 9 — Surah Al-Alaq 96:9
আমাকে জানাও (এবং আশ্চর্য হও) তার সম্পর্কে, যে বাধা দেয়
Verse 10 — Surah Al-Alaq 96:10
এক বান্দাকে [১]- যখন তিনি সালাত আদায় করেন।
Verse 11 — Surah Al-Alaq 96:11
আমাকে বল! যদি তিনি হিদায়াতের উপর থাকেন
Verse 12 — Surah Al-Alaq 96:12
অথবা তাক্ওয়ার নির্দেশ দেন; (তারপরও সে কিভাবে বাধা দেয়)
Verse 13 — Surah Al-Alaq 96:13
আমাকে বল! যদি সে (নিষেধকারী) মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়
Verse 14 — Surah Al-Alaq 96:14
সে কি জানে না যে, নিশ্চয় আল্লাহ্ দেখেন [১]
Verse 15 — Surah Al-Alaq 96:15
কখনো নয়, সে যদি বিরত না হয় তবে আমরা তাকে অবশ্যই হেঁচড়ে নিয়ে যাব, মাথার সামনের চুলের গুচ্ছ ধরে [১]
Verse 16 — Surah Al-Alaq 96:16
মিথ্যাচারী, পাপিষ্ঠ সম্মুখ-চুলের-গুচ্ছ।
Verse 17 — Surah Al-Alaq 96:17
অতএব সে তার পারিষদকে ডেকে আনুক
Verse 18 — Surah Al-Alaq 96:18
শীঘ্রই আমরা ডেকে আনব যাবানিয়াদেরকে [১]।
Verse 19 — Surah Al-Alaq 96:19
কখনো নয়! আপনি তার অনুসরণ করবেন না। আর আপনি সাজ্দা করুন এবং নিকটবর্তী হোন [১]।