Back to Languages

Bengali - Chapter 96 - Al-Alaq

Translation by Muhiuddin Khan — Permalink

Verse 1 — Surah Al-Alaq 96:1

পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন

Verse 2 — Surah Al-Alaq 96:2

সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে।

Verse 3 — Surah Al-Alaq 96:3

পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু

Verse 4 — Surah Al-Alaq 96:4

যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন

Verse 5 — Surah Al-Alaq 96:5

শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না।

Verse 6 — Surah Al-Alaq 96:6

সত্যি সত্যি মানুষ সীমালংঘন করে

Verse 7 — Surah Al-Alaq 96:7

এ কারণে যে, সে নিজেকে অভাবমুক্ত মনে করে।

Verse 8 — Surah Al-Alaq 96:8

নিশ্চয় আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে।

Verse 9 — Surah Al-Alaq 96:9

আপনি কি তাকে দেখেছেন, যে নিষেধ করে

Verse 10 — Surah Al-Alaq 96:10

এক বান্দাকে যখন সে নামায পড়ে

Verse 11 — Surah Al-Alaq 96:11

আপনি কি দেখেছেন যদি সে সৎপথে থাকে।

Verse 12 — Surah Al-Alaq 96:12

অথবা খোদাভীতি শিক্ষা দেয়।

Verse 13 — Surah Al-Alaq 96:13

আপনি কি দেখেছেন, যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।

Verse 14 — Surah Al-Alaq 96:14

সে কি জানে না যে, আল্লাহ দেখেন

Verse 15 — Surah Al-Alaq 96:15

কখনই নয়, যদি সে বিরত না হয়, তবে আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হেঁচড়াবই

Verse 16 — Surah Al-Alaq 96:16

মিথ্যাচারী, পাপীর কেশগুচ্ছ।

Verse 17 — Surah Al-Alaq 96:17

অতএব, সে তার সভাসদদেরকে আহবান করুক।

Verse 18 — Surah Al-Alaq 96:18

আমিও আহবান করব জাহান্নামের প্রহরীদেরকে

Verse 19 — Surah Al-Alaq 96:19

কখনই নয়, আপনি তার আনুগত্য করবেন না। আপনি সেজদা করুন ও আমার নৈকট্য অর্জন করুন।