Back to LanguagesPrevious ChapterNext Chapter EnglishArabicUrduHindiTamilFrench
Bengali - Chapter 95 - At-Tin
Translation by Muhiuddin Khan — Permalink
Verse 1 — Surah At-Tin 95:1
শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের
Verse 2 — Surah At-Tin 95:2
এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের
Verse 3 — Surah At-Tin 95:3
এবং এই নিরাপদ নগরীর।
Verse 4 — Surah At-Tin 95:4
আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে।
Verse 5 — Surah At-Tin 95:5
অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ থেকে নীচে।
Verse 6 — Surah At-Tin 95:6
কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্যে রয়েছে অশেষ পুরস্কার।
Verse 7 — Surah At-Tin 95:7
অতঃপর কেন তুমি অবিশ্বাস করছ কেয়ামতকে
Verse 8 — Surah At-Tin 95:8
আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নন