Back to Languages

Bengali - Chapter 111 - Al-Masad

Translation by Muhiuddin Khan — Permalink

Verse 1 — Surah Al-Masad 111:1

আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে

Verse 2 — Surah Al-Masad 111:2

কোন কাজে আসেনি তার ধন-সম্পদ ও যা সে উপার্জন করেছে।

Verse 3 — Surah Al-Masad 111:3

সত্বরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে

Verse 4 — Surah Al-Masad 111:4

এবং তার স্ত্রীও-যে ইন্ধন বহন করে

Verse 5 — Surah Al-Masad 111:5

তার গলদেশে খর্জুরের রশি নিয়ে।