Back to LanguagesPrevious ChapterNext Chapter EnglishArabicUrduHindiTamilFrench
Bengali - Chapter 37 - As-Saffat
Translation by Muhiuddin Khan — Permalink
Verse 1 — Surah As-Saffat 37:1
শপথ তাদের যারা সারিবদ্ধ হয়ে দাঁড়ানো
Verse 2 — Surah As-Saffat 37:2
অতঃপর ধমকিয়ে ভীতি প্রদর্শনকারীদের
Verse 3 — Surah As-Saffat 37:3
অতঃপর মুখস্থ আবৃত্তিকারীদের
Verse 4 — Surah As-Saffat 37:4
নিশ্চয় তোমাদের মাবুদ এক।
Verse 5 — Surah As-Saffat 37:5
তিনি আসমান সমূহ, যমীনও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা এবং পালনকর্তা উদয়াচলসমূহের।
Verse 6 — Surah As-Saffat 37:6
নিশ্চয় আমি নিকটবর্তী আকাশকে তারকারাজির দ্বারা সুশোভিত করেছি।
Verse 7 — Surah As-Saffat 37:7
এবং তাকে সংরক্ষিত করেছি প্রত্যেক অবাধ্য শয়তান থেকে।
Verse 8 — Surah As-Saffat 37:8
ওরা উর্ধ্ব জগতের কোন কিছু শ্রবণ করতে পারে না এবং চার দিক থেকে তাদের প্রতি উল্কা নিক্ষেপ করা হয়।
Verse 9 — Surah As-Saffat 37:9
ওদেরকে বিতাড়নের উদ্দেশে। ওদের জন্যে রয়েছে বিরামহীন শাস্তি।
Verse 10 — Surah As-Saffat 37:10
তবে কেউ ছোঁ মেরে কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিন্ড তার পশ্চাদ্ধাবন করে।
Verse 11 — Surah As-Saffat 37:11
আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, তাদেরকে সৃষ্টি করা কঠিনতর, না আমি অন্য যা সৃষ্টি করেছি? আমিই তাদেরকে সৃষ্টি করেছি এঁটেল মাটি থেকে।
Verse 12 — Surah As-Saffat 37:12
বরং আপনি বিস্ময় বোধ করেন আর তারা বিদ্রুপ করে।
Verse 13 — Surah As-Saffat 37:13
যখন তাদেরকে বোঝানো হয়, তখন তারা বোঝে না।
Verse 14 — Surah As-Saffat 37:14
তারা যখন কোন নিদর্শন দেখে তখন বিদ্রূপ করে।
Verse 15 — Surah As-Saffat 37:15
এবং বলে, কিছুই নয়, এযে স্পষ্ট যাদু।
Verse 16 — Surah As-Saffat 37:16
আমরা যখন মরে যাব, এবং মাটি ও হাড়ে পরিণত হয়ে যাব, তখনও কি আমরা পুনরুত্থিত হব
Verse 17 — Surah As-Saffat 37:17
আমাদের পিতৃপুরুষগণও কি
Verse 18 — Surah As-Saffat 37:18
বলুন, হ্যাঁ এবং তোমরা হবে লাঞ্ছিত।
Verse 19 — Surah As-Saffat 37:19
বস্তুতঃ সে উত্থান হবে একটি বিকট শব্দ মাত্র-যখন তারা প্রত্যক্ষ করতে থাকবে।
Verse 20 — Surah As-Saffat 37:20
এবং বলবে, দুর্ভাগ্য আমাদের! এটাই তো প্রতিফল দিবস।
Verse 21 — Surah As-Saffat 37:21
বলা হবে, এটাই ফয়সালার দিন, যাকে তোমরা মিথ্যা বলতে।
Verse 22 — Surah As-Saffat 37:22
একত্রিত কর গোনাহগারদেরকে, তাদের দোসরদেরকে এবং যাদের এবাদত তারা করত।
Verse 23 — Surah As-Saffat 37:23
আল্লাহ ব্যতীত। অতঃপর তাদেরকে পরিচালিত কর জাহান্নামের পথে
Verse 24 — Surah As-Saffat 37:24
এবং তাদেরকে থামাও, তারা জিজ্ঞাসিত হবে
Verse 25 — Surah As-Saffat 37:25
তোমাদের কি হল যে, তোমরা একে অপরের সাহায্য করছ না
Verse 26 — Surah As-Saffat 37:26
বরং তারা আজকের দিনে আত্নসমর্পণকারী।
Verse 27 — Surah As-Saffat 37:27
তারা একে অপরের দিকে মুখ করে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে।
Verse 28 — Surah As-Saffat 37:28
বলবে, তোমরা তো আমাদের কাছে ডান দিক থেকে আসতে।
Verse 29 — Surah As-Saffat 37:29
তারা বলবে, বরং তোমরা তো বিশ্বাসীই ছিলে না।
Verse 30 — Surah As-Saffat 37:30
এবং তোমাদের উপর আমাদের কোন কতৃত্ব ছিল না, বরং তোমরাই ছিলে সীমালংঘনকারী সম্প্রদায়।
Verse 31 — Surah As-Saffat 37:31
আমাদের বিপক্ষে আমাদের পালনকর্তার উক্তিই সত্য হয়েছে। আমাদেরকে অবশই স্বাদ আস্বাদন করতে হবে।
Verse 32 — Surah As-Saffat 37:32
আমরা তোমাদেরকে পথভ্রষ্ট করেছিলাম। কারণ আমরা নিজেরাই পথভ্রষ্ট ছিলাম।
Verse 33 — Surah As-Saffat 37:33
তারা সবাই সেদিন শান্তিতে শরীক হবে।
Verse 34 — Surah As-Saffat 37:34
অপরাধীদের সাথে আমি এমনি ব্যবহার করে থাকি।
Verse 35 — Surah As-Saffat 37:35
তাদের যখন বলা হত, আল্লাহ ব্যতীত কোন উপাস্য েনই, তখন তারা ঔদ্ধত্য প্রদর্শন করত।
Verse 36 — Surah As-Saffat 37:36
এবং বলত, আমরা কি এক উম্মাদ কবির কথায় আমাদের উপাস্যদেরকে পরিত্যাগ করব।
Verse 37 — Surah As-Saffat 37:37
না, তিনি সত্যসহ আগমন করেছেন এবং রসূলগণের সত্যতা স্বীকার করেছেন।
Verse 38 — Surah As-Saffat 37:38
তোমরা অবশ্যই বেদনাদায়ক শাস্তি আস্বাদন করবে।
Verse 39 — Surah As-Saffat 37:39
তোমরা যা করতে, তারই প্রতিফল পাবে।
Verse 40 — Surah As-Saffat 37:40
তবে তারা নয়, যারা আল্লাহর বাছাই করা বান্দা।
Verse 41 — Surah As-Saffat 37:41
তাদের জন্যে রয়েছে নির্ধারিত রুযি।
Verse 42 — Surah As-Saffat 37:42
ফল-মূল এবং তারা সম্মানিত।
Verse 43 — Surah As-Saffat 37:43
নেয়ামতের উদ্যানসমূহ।
Verse 44 — Surah As-Saffat 37:44
মুখোমুখি হয়ে আসনে আসীন।
Verse 45 — Surah As-Saffat 37:45
তাদেরকে ঘুরে ফিরে পরিবেশন করা হবে স্বচ্ছ পানপাত্র।
Verse 46 — Surah As-Saffat 37:46
সুশুভ্র, যা পানকারীদের জন্যে সুস্বাদু।
Verse 47 — Surah As-Saffat 37:47
তাতে মাথা ব্যথার উপাদান নেই এবং তারা তা পান করে মাতালও হবে না।
Verse 48 — Surah As-Saffat 37:48
তাদের কাছে থাকবে নত, আয়তলোচনা তরুণীগণ।
Verse 49 — Surah As-Saffat 37:49
যেন তারা সুরক্ষিত ডিম।
Verse 50 — Surah As-Saffat 37:50
অতঃপর তারা একে অপরের দিকে মুখ করে জিজ্ঞাসাবাদ করবে।
Verse 51 — Surah As-Saffat 37:51
তাদের একজন বলবে, আমার এক সঙ্গী ছিল।
Verse 52 — Surah As-Saffat 37:52
সে বলত, তুমি কি বিশ্বাস কর যে
Verse 53 — Surah As-Saffat 37:53
আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব, তখনও কি আমরা প্রতিফল প্রাপ্ত হব
Verse 54 — Surah As-Saffat 37:54
আল্লাহ বলবেন, তোমরা কি তাকে উকি দিয়ে দেখতে চাও
Verse 55 — Surah As-Saffat 37:55
অপর সে উকি দিয়ে দেখবে এবং তাকে জাহান্নামের মাঝখানে দেখতে পাবে।
Verse 56 — Surah As-Saffat 37:56
সে বলবে, আল্লাহর কসম, তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে।
Verse 57 — Surah As-Saffat 37:57
আমার পালনকর্তার অনুগ্রহ না হলে আমিও যে গ্রেফতারকৃতদের সাথেই উপস্থিত হতাম।
Verse 58 — Surah As-Saffat 37:58
এখন আমাদের আর মৃত্যু হবে না।
Verse 59 — Surah As-Saffat 37:59
আমাদের প্রথম মৃত্যু ছাড়া এবং আমরা শাস্তি প্রাপ্তও হব না।
Verse 60 — Surah As-Saffat 37:60
নিশ্চয় এই মহা সাফল্য।
Verse 61 — Surah As-Saffat 37:61
এমন সাফল্যের জন্যে পরিশ্রমীদের পরিশ্রম করা উচিত।
Verse 62 — Surah As-Saffat 37:62
এই কি উত্তম আপ্যায়ন, না যাক্কুম বৃক্ষ
Verse 63 — Surah As-Saffat 37:63
আমি যালেমদের জন্যে একে বিপদ করেছি।
Verse 64 — Surah As-Saffat 37:64
এটি একটি বৃক্ষ, যা উদগত হয় জাহান্নামের মূলে।
Verse 65 — Surah As-Saffat 37:65
এর গুচ্ছ শয়তানের মস্তকের মত।
Verse 66 — Surah As-Saffat 37:66
কাফেররা একে ভক্ষণ করবে এবং এর দ্বারা উদর পূর্ণ করবে।
Verse 67 — Surah As-Saffat 37:67
তদুপরি তাদেরকে দেয়া হবে। ফুটন্ত পানির মিশ্রণ
Verse 68 — Surah As-Saffat 37:68
অতঃপর তাদের প্রত্যাবর্তন হবে জাহান্নামের দিকে।
Verse 69 — Surah As-Saffat 37:69
তারা তাদের পূর্বপুরুষদেরকে পেয়েছিল বিপথগামী।
Verse 70 — Surah As-Saffat 37:70
অতঃপর তারা তদের পদাংক অনুসরণে তৎপর ছিল।
Verse 71 — Surah As-Saffat 37:71
তাদের পূর্বেও অগ্রবর্তীদের অধিকাংশ বিপথগামী হয়েছিল।
Verse 72 — Surah As-Saffat 37:72
আমি তাদের মধ্যে ভীতি প্রদর্শনকারী প্রেরণ করেছিলাম।
Verse 73 — Surah As-Saffat 37:73
অতএব লক্ষ্য করুন, যাদেরকে ভীতিপ্রদর্শণ করা হয়েছিল, তাদের পরিণতি কি হয়েছে।
Verse 74 — Surah As-Saffat 37:74
তবে আল্লাহর বাছাই করা বান্দাদের কথা ভিন্ন।
Verse 75 — Surah As-Saffat 37:75
আর নূহ আমাকে ডেকেছিল। আর কি চমৎকারভাবে আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম।
Verse 76 — Surah As-Saffat 37:76
আমি তাকে ও তার পরিবারবর্গকে এক মহাসংকট থেকে রক্ষা করেছিলাম।
Verse 77 — Surah As-Saffat 37:77
এবং তার বংশধরদেরকেই আমি অবশিষ্ট রেখেছিলাম।
Verse 78 — Surah As-Saffat 37:78
আমি তার জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে
Verse 79 — Surah As-Saffat 37:79
বিশ্ববাসীর মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হোক।
Verse 80 — Surah As-Saffat 37:80
আমি এভাবেই সৎকর্ম পরায়নদেরকে পুরস্কৃত করে থাকি।
Verse 81 — Surah As-Saffat 37:81
সে ছিল আমার ঈমানদার বান্দাদের অন্যতম।
Verse 82 — Surah As-Saffat 37:82
অতঃপর আমি অপরাপর সবাইকে নিমজ্জত করেছিলাম।
Verse 83 — Surah As-Saffat 37:83
আর নূহ পন্থীদেরই একজন ছিল ইব্রাহীম।
Verse 84 — Surah As-Saffat 37:84
যখন সে তার পালনকর্তার নিকট সুষ্ঠু চিত্তে উপস্থিত হয়েছিল
Verse 85 — Surah As-Saffat 37:85
যখন সে তার পিতা ও সম্প্রদায়কে বলেছিলঃ তোমরা কিসের উপাসনা করছ
Verse 86 — Surah As-Saffat 37:86
তোমরা কি আল্লাহ ব্যতীত মিথ্যা উপাস্য কামনা করছ
Verse 87 — Surah As-Saffat 37:87
বিশ্বজগতের পালনকর্তা সম্পর্কে তোমাদের ধারণা কি
Verse 88 — Surah As-Saffat 37:88
অতঃপর সে একবার তারকাদের প্রতি লক্ষ্য করল।
Verse 89 — Surah As-Saffat 37:89
এবং বললঃ আমি পীড়িত।
Verse 90 — Surah As-Saffat 37:90
অতঃপর তারা তার প্রতি পিঠ ফিরিয়ে চলে গেল।
Verse 91 — Surah As-Saffat 37:91
অতঃপর সে তাদের দেবালয়ে, গিয়ে ঢুকল এবং বললঃ তোমরা খাচ্ছ না কেন
Verse 92 — Surah As-Saffat 37:92
তোমাদের কি হল যে, কথা বলছ না
Verse 93 — Surah As-Saffat 37:93
অতঃপর সে প্রবল আঘাতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল।
Verse 94 — Surah As-Saffat 37:94
তখন লোকজন তার দিকে ছুটে এলো ভীত-সন্ত্রস্ত পদে।
Verse 95 — Surah As-Saffat 37:95
সে বললঃ তোমরা স্বহস্ত নির্মিত পাথরের পূজা কর কেন
Verse 96 — Surah As-Saffat 37:96
অথচ আল্লাহ তোমাদেরকে এবং তোমরা যা নির্মাণ করছ সবাইকে সৃষ্টি করেছেন।
Verse 97 — Surah As-Saffat 37:97
তারা বললঃ এর জন্যে একটি ভিত নির্মাণ কর এবং অতঃপর তাকে আগুনের স্তুপে নিক্ষেপ কর।
Verse 98 — Surah As-Saffat 37:98
তারপর তারা তার বিরুদ্ধে মহা ষড়যন্ত্র আঁটতে চাইল, কিন্তু আমি তাদেরকেই পরাভূত করে দিলাম।
Verse 99 — Surah As-Saffat 37:99
সে বললঃ আমি আমার পালনকর্তার দিকে চললাম, তিনি আমাকে পথপ্রদর্শন করবেন।
Verse 100 — Surah As-Saffat 37:100
হে আমার পরওয়ারদেগার! আমাকে এক সৎপুত্র দান কর।
Verse 101 — Surah As-Saffat 37:101
সুতরাং আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দান করলাম।
Verse 102 — Surah As-Saffat 37:102
অতঃপর সে যখন পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হল, তখন ইব্রাহীম তাকে বললঃ বৎস! আমি স্বপ্নে দেখিযে, তোমাকে যবেহ করছি; এখন তোমার অভিমত কি দেখ। সে বললঃ পিতাঃ! আপনাকে যা আদেশ করা হয়েছে, তাই করুন। আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারী পাবেন।
Verse 103 — Surah As-Saffat 37:103
যখন পিতা-পুত্র উভয়েই আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহীম তাকে যবেহ করার জন্যে শায়িত করল।
Verse 104 — Surah As-Saffat 37:104
তখন আমি তাকে ডেকে বললামঃ হে ইব্রাহীম
Verse 105 — Surah As-Saffat 37:105
তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে! আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
Verse 106 — Surah As-Saffat 37:106
নিশ্চয় এটা এক সুস্পষ্ট পরীক্ষা।
Verse 107 — Surah As-Saffat 37:107
আমি তার পরিবর্তে দিলাম যবেহ করার জন্যে এক মহান জন্তু।
Verse 108 — Surah As-Saffat 37:108
আমি তার জন্যে এ বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি যে
Verse 109 — Surah As-Saffat 37:109
ইব্রাহীমের প্রতি সালাম বর্ষিত হোক।
Verse 110 — Surah As-Saffat 37:110
এমনিভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
Verse 111 — Surah As-Saffat 37:111
সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের একজন।
Verse 112 — Surah As-Saffat 37:112
আমি তাকে সুসংবাদ দিয়েছি ইসহাকের, সে সৎকর্মীদের মধ্য থেকে একজন নবী।
Verse 113 — Surah As-Saffat 37:113
তাকে এবং ইসহাককে আমি বরকত দান করেছি। তাদের বংশধরদের মধ্যে কতক সৎকর্মী এবং কতক নিজেদের উপর স্পষ্ট জুলুমকারী।
Verse 114 — Surah As-Saffat 37:114
আমি অনুগ্রহ করেছিলাম মূসা ও হারুনের প্রতি।
Verse 115 — Surah As-Saffat 37:115
তাদেরকে ও তাদের সম্প্রদায়কে উদ্ধার করেছি মহা সংকট থেকে।
Verse 116 — Surah As-Saffat 37:116
আমি তাদেরকে সাহায্য করেছিলাম, ফলে তারাই ছিল বিজয়ী।
Verse 117 — Surah As-Saffat 37:117
আমি উভয়কে দিয়েছিলাম সুস্পষ্ট কিতাব।
Verse 118 — Surah As-Saffat 37:118
এবং তাদেরকে সরল পথ প্রদর্শন করেছিলাম।
Verse 119 — Surah As-Saffat 37:119
আমি তাদের জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে
Verse 120 — Surah As-Saffat 37:120
মূসা ও হারুনের প্রতি সালাম বর্ষিত হোক।
Verse 121 — Surah As-Saffat 37:121
এভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
Verse 122 — Surah As-Saffat 37:122
তারা উভয়েই ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্যতম।
Verse 123 — Surah As-Saffat 37:123
নিশ্চয়ই ইলিয়াস ছিল রসূল।
Verse 124 — Surah As-Saffat 37:124
যখন সে তার সম্প্রদায়কে বললঃ তোমরা কি ভয় কর না
Verse 125 — Surah As-Saffat 37:125
তোমরা কি বা’আল দেবতার এবাদত করবে এবং সর্বোত্তম স্রষ্টাকে পরিত্যাগ করবে।
Verse 126 — Surah As-Saffat 37:126
যিনি আল্লাহ তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্বপুরুষদের পালনকর্তা
Verse 127 — Surah As-Saffat 37:127
অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। অতএব তারা অবশ্যই গ্রেফতার হয়ে আসবে।
Verse 128 — Surah As-Saffat 37:128
কিন্তু আল্লাহ তা’আলার খাঁটি বান্দাগণ নয়।
Verse 129 — Surah As-Saffat 37:129
আমি তার জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয়ে রেখে দিয়েছি যে
Verse 130 — Surah As-Saffat 37:130
ইলিয়াসের প্রতি সালাম বর্ষিত হোক
Verse 131 — Surah As-Saffat 37:131
এভাবেই আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
Verse 132 — Surah As-Saffat 37:132
সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্তর্ভূক্ত।
Verse 133 — Surah As-Saffat 37:133
নিশ্চয় লূত ছিলেন রসূলগণের একজন।
Verse 134 — Surah As-Saffat 37:134
যখন আমি তাকেও তার পরিবারের সবাইকে উদ্ধার করেছিলাম
Verse 135 — Surah As-Saffat 37:135
কিন্তু এক বৃদ্ধাকে ছাড়া; সে অন্যান্যদের সঙ্গে থেকে গিয়েছিল।
Verse 136 — Surah As-Saffat 37:136
অতঃপর অবশিষ্টদেরকে আমি সমূলে উৎপাটিত করেছিলাম।
Verse 137 — Surah As-Saffat 37:137
তোমরা তোমাদের ধ্বংস স্তুপের উপর দিয়ে গমন কর ভোর বেলায়
Verse 138 — Surah As-Saffat 37:138
এবং সন্ধ্যায়, তার পরেও কি তোমরা বোঝ না
Verse 139 — Surah As-Saffat 37:139
আর ইউনুসও ছিলেন পয়গম্বরগণের একজন।
Verse 140 — Surah As-Saffat 37:140
যখন পালিয়ে তিনি বোঝাই নৌকায় গিয়ে পৌঁছেছিলেন।
Verse 141 — Surah As-Saffat 37:141
অতঃপর লটারী (সুরতি) করালে তিনি দোষী সাব্যস্ত হলেন।
Verse 142 — Surah As-Saffat 37:142
অতঃপর একটি মাছ তাঁকে গিলে ফেলল, তখন তিনি অপরাধী গণ্য হয়েছিলেন।
Verse 143 — Surah As-Saffat 37:143
যদি তিনি আল্লাহর তসবীহ পাঠ না করতেন
Verse 144 — Surah As-Saffat 37:144
তবে তাঁকে কেয়ামত দিবস পর্যন্ত মাছের পেটেই থাকতে হত।
Verse 145 — Surah As-Saffat 37:145
অতঃপর আমি তাঁকে এক বিস্তীর্ণ-বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম, তখন তিনি ছিলেন রুগ্ন।
Verse 146 — Surah As-Saffat 37:146
আমি তাঁর উপর এক লতাবিশিষ্ট বৃক্ষ উদগত করলাম।
Verse 147 — Surah As-Saffat 37:147
এবং তাঁকে, লক্ষ বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করলাম।
Verse 148 — Surah As-Saffat 37:148
তারা বিশ্বাস স্থাপন করল অতঃপর আমি তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবনোপভোগ করতে দিলাম।
Verse 149 — Surah As-Saffat 37:149
এবার তাদেরকে জিজ্ঞেস করুন, তোমার পালনকর্তার জন্যে কি কন্যা সন্তান রয়েছে এবং তাদের জন্যে কি পুত্র-সন্তান।
Verse 150 — Surah As-Saffat 37:150
না কি আমি তাদের উপস্থিতিতে ফেরেশতাগণকে নারীরূপে সৃষ্টি করেছি
Verse 151 — Surah As-Saffat 37:151
জেনো, তারা মনগড়া উক্তি করে যে
Verse 152 — Surah As-Saffat 37:152
আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন। নিশ্চয় তারা মিথ্যাবাদী।
Verse 153 — Surah As-Saffat 37:153
তিনি কি পুত্র-সন্তানের স্থলে কন্যা-সন্তান পছন্দ করেছেন
Verse 154 — Surah As-Saffat 37:154
তোমাদের কি হল? তোমাদের এ কেমন সিন্ধান্ত
Verse 155 — Surah As-Saffat 37:155
তোমরা কি অনুধাবন কর না
Verse 156 — Surah As-Saffat 37:156
না কি তোমাদের কাছে সুস্পষ্ট কোন দলীল রয়েছে
Verse 157 — Surah As-Saffat 37:157
তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব আন।
Verse 158 — Surah As-Saffat 37:158
তারা আল্লাহ ও জ্বিনদের মধ্যে সম্পর্ক সাব্যস্ত করেছে, অথচ জ্বিনেরা জানে যে, তারা গ্রেফতার হয়ে আসবে।
Verse 159 — Surah As-Saffat 37:159
তারা যা বলে তা থেকে আল্লাহ পবিত্র।
Verse 160 — Surah As-Saffat 37:160
তবে যারা আল্লাহর নিষ্ঠাবান বান্দা, তারা গ্রেফতার হয়ে আসবে না।
Verse 161 — Surah As-Saffat 37:161
অতএব তোমরা এবং তোমরা যাদের উপাসনা কর
Verse 162 — Surah As-Saffat 37:162
তাদের কাউকেই তোমরা আল্লাহ সম্পর্কে বিভ্রান্ত করতে পারবে না।
Verse 163 — Surah As-Saffat 37:163
শুধুমাত্র তাদের ছাড়া যারা জাহান্নামে পৌছাবে।
Verse 164 — Surah As-Saffat 37:164
আমাদের প্রত্যেকের জন্য রয়েছে নির্দিষ্ট স্থান।
Verse 165 — Surah As-Saffat 37:165
এবং আমরাই সারিবদ্ধভাবে দন্ডায়মান থাকি।
Verse 166 — Surah As-Saffat 37:166
এবং আমরাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করি।
Verse 167 — Surah As-Saffat 37:167
তারা তো বলতঃ
Verse 168 — Surah As-Saffat 37:168
যদি আমাদের কাছে পূর্ববর্তীদের কোন উপদেশ থাকত
Verse 169 — Surah As-Saffat 37:169
তবে আমরা অবশ্যই আল্লাহর মনোনীত বান্দা হতাম।
Verse 170 — Surah As-Saffat 37:170
বস্তুতঃ তারা এই কোরআনকে অস্বীকার করেছে। এখন শীঘ্রই তারা জেনে নিতে পারবে
Verse 171 — Surah As-Saffat 37:171
আমার রাসূল ও বান্দাগণের ব্যাপারে আমার এই বাক্য সত্য হয়েছে যে
Verse 172 — Surah As-Saffat 37:172
অবশ্যই তারা সাহায্য প্রাপ্ত হয়।
Verse 173 — Surah As-Saffat 37:173
আর আমার বাহিনীই হয় বিজয়ী।
Verse 174 — Surah As-Saffat 37:174
অতএব আপনি কিছুকালের জন্যে তাদেরকে উপেক্ষা করুন।
Verse 175 — Surah As-Saffat 37:175
এবং তাদেরকে দেখতে থাকুন। শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে।
Verse 176 — Surah As-Saffat 37:176
আমার আযাব কি তারা দ্রুত কামনা করে
Verse 177 — Surah As-Saffat 37:177
অতঃপর যখন তাদের আঙ্গিনায় আযাব নাযিল হবে, তখন যাদেরকে সতর্ক করা হয়েছিল, তাদের সকাল বেলাটি হবে খুবই মন্দ।
Verse 178 — Surah As-Saffat 37:178
আপনি কিছুকালের জন্যে তাদেরকে উপেক্ষা করুন।
Verse 179 — Surah As-Saffat 37:179
এবং দেখতে থাকুন, শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে।
Verse 180 — Surah As-Saffat 37:180
পবিত্র আপনার পরওয়ারদেগারের সত্তা, তিনি সম্মানিত ও পবিত্র যা তারা বর্ণনা করে তা থেকে।
Verse 181 — Surah As-Saffat 37:181
পয়গম্বরগণের প্রতি সালাম বর্ষিত হোক।
Verse 182 — Surah As-Saffat 37:182
সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর নিমিত্ত।