Back to LanguagesPrevious ChapterNext Chapter EnglishArabicUrduHindiTamilFrench
Bengali - Chapter 51 - Adh-Dhariyat
Translation by Muhiuddin Khan — Permalink
Verse 1 — Surah Adh-Dhariyat 51:1
কসম ঝঞ্ঝাবায়ুর।
Verse 2 — Surah Adh-Dhariyat 51:2
অতঃপর বোঝা বহনকারী মেঘের।
Verse 3 — Surah Adh-Dhariyat 51:3
অতঃপর মৃদু চলমান জলযানের
Verse 4 — Surah Adh-Dhariyat 51:4
অতঃপর কর্ম বন্টনকারী ফেরেশতাগণের
Verse 5 — Surah Adh-Dhariyat 51:5
তোমাদের প্রদত্ত ওয়াদা অবশ্যই সত্য।
Verse 6 — Surah Adh-Dhariyat 51:6
ইনসাফ অবশ্যম্ভাবী।
Verse 7 — Surah Adh-Dhariyat 51:7
পথবিশিষ্ট আকাশের কসম
Verse 8 — Surah Adh-Dhariyat 51:8
তোমরা তো বিরোধপূর্ণ কথা বলছ।
Verse 9 — Surah Adh-Dhariyat 51:9
যে ভ্রষ্ট, সেই এ থেকে মুখ ফিরায়
Verse 10 — Surah Adh-Dhariyat 51:10
অনুমানকারীরা ধ্বংস হোক
Verse 11 — Surah Adh-Dhariyat 51:11
যারা উদাসীন, ভ্রান্ত।
Verse 12 — Surah Adh-Dhariyat 51:12
তারা জিজ্ঞাসা করে, কেয়ামত কবে হবে
Verse 13 — Surah Adh-Dhariyat 51:13
যেদিন তারা অগ্নিতে পতিত হবে
Verse 14 — Surah Adh-Dhariyat 51:14
তোমরা তোমাদের শাস্তি আস্বাদন কর। তোমরা একেই ত্বরান্বিত করতে চেয়েছিল।
Verse 15 — Surah Adh-Dhariyat 51:15
খোদাভীরুরা জান্নাতে ও প্রস্রবণে থাকবে।
Verse 16 — Surah Adh-Dhariyat 51:16
এমতাবস্থায় যে, তারা গ্রহণ করবে যা তাদের পালনকর্তা তাদেরকে দেবেন। নিশ্চয় ইতিপূর্বে তারা ছিল সৎকর্মপরায়ণ
Verse 17 — Surah Adh-Dhariyat 51:17
তারা রাত্রির সামান্য অংশেই নিদ্রা যেত
Verse 18 — Surah Adh-Dhariyat 51:18
রাতের শেষ প্রহরে তারা ক্ষমাপ্রার্থনা করত
Verse 19 — Surah Adh-Dhariyat 51:19
এবং তাদের ধন-সম্পদে প্রার্থী ও বঞ্চিতের হক ছিল।
Verse 20 — Surah Adh-Dhariyat 51:20
বিশ্বাসকারীদের জন্যে পৃথিবীতে নিদর্শনাবলী রয়েছে
Verse 21 — Surah Adh-Dhariyat 51:21
এবং তোমাদের নিজেদের মধ্যেও, তোমরা কি অনুধাবন করবে না
Verse 22 — Surah Adh-Dhariyat 51:22
আকাশে রয়েছে তোমাদের রিযিক ও প্রতিশ্রুত সবকিছু।
Verse 23 — Surah Adh-Dhariyat 51:23
নভোমন্ডল ও ভূমন্ডলের পালনকর্তার কসম, তোমাদের কথাবার্তার মতই এটা সত্য।
Verse 24 — Surah Adh-Dhariyat 51:24
আপনার কাছে ইব্রাহীমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে কি
Verse 25 — Surah Adh-Dhariyat 51:25
যখন তারা তাঁর কাছে উপস্থিত হয়ে বললঃ সালাম, তখন সে বললঃ সালাম। এরা তো অপরিচিত লোক।
Verse 26 — Surah Adh-Dhariyat 51:26
অতঃপর সে গ্রহে গেল এবং একটি ঘৃতেপক্ক মোটা গোবৎস নিয়ে হাযির হল।
Verse 27 — Surah Adh-Dhariyat 51:27
সে গোবৎসটি তাদের সামনে রেখে বললঃ তোমরা আহার করছ না কেন
Verse 28 — Surah Adh-Dhariyat 51:28
অতঃপর তাদের সম্পর্কে সে মনে মনে ভীত হলঃ তারা বললঃ ভীত হবেন না। তারা তাঁকে একট জ্ঞানীগুণী পুত্র সন্তানের সুসংবাদ দিল।
Verse 29 — Surah Adh-Dhariyat 51:29
অতঃপর তাঁর স্ত্রী চীৎকার করতে করতে সামনে এল এবং মুখ চাপড়িয়ে বললঃ আমি তো বৃদ্ধা, বন্ধ্যা।
Verse 30 — Surah Adh-Dhariyat 51:30
তারা বললঃ তোমার পালনকর্তা এরূপই বলেছেন। নিশ্চয় তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।
Verse 31 — Surah Adh-Dhariyat 51:31
ইব্রাহীম বললঃ হে প্রেরিত ফেরেশতাগণ, তোমাদের উদ্দেশ্য কি
Verse 32 — Surah Adh-Dhariyat 51:32
তারা বললঃ আমরা এক অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি
Verse 33 — Surah Adh-Dhariyat 51:33
যাতে তাদের উপর মাটির ঢিলা নিক্ষেপ করি।
Verse 34 — Surah Adh-Dhariyat 51:34
যা সীমাতিক্রমকারীদের জন্যে আপনার পালনকর্তার কাছে চিহিߦ#2468; আছে।
Verse 35 — Surah Adh-Dhariyat 51:35
অতঃপর সেখানে যারা ঈমানদার ছিল, আমি তাদেরকে উদ্ধার করলাম।
Verse 36 — Surah Adh-Dhariyat 51:36
এবং সেখানে একটি গৃহ ব্যতীত কোন মুসলমান আমি পাইনি।
Verse 37 — Surah Adh-Dhariyat 51:37
যারা যন্ত্রণাদায়ক শাস্তিকে ভয় করে, আমি তাদের জন্যে সেখানে একটি নিদর্শন রেখেছি।
Verse 38 — Surah Adh-Dhariyat 51:38
এবং নিদর্শন রয়েছে মূসার বৃত্তান্তে; যখন আমি তাকে সুস্পষ্ট প্রমাণসহ ফেরাউনের কাছে প্রেরণ করেছিলাম।
Verse 39 — Surah Adh-Dhariyat 51:39
অতঃপর সে শক্তিবলে মুখ ফিরিয়ে নিল এবং বললঃ সে হয় যাদুকর, না হয় পাগল।
Verse 40 — Surah Adh-Dhariyat 51:40
অতঃপর আমি তাকে ও তার সেনাবাহিনীকে পাকড়াও করলাম এবং তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম। সে ছিল অভিযুক্ত।
Verse 41 — Surah Adh-Dhariyat 51:41
এবং নিদর্শন রয়েছে তাদের কাহিনীতে; যখন আমি তাদের উপর প্রেরণ করেছিলাম অশুভ বায়ু।
Verse 42 — Surah Adh-Dhariyat 51:42
এই বায়ু যার উপর দিয়ে প্রবাহিত হয়েছিলঃ তাকেই চুর্ণ-বিচুর্ণ করে দিয়েছিল।
Verse 43 — Surah Adh-Dhariyat 51:43
আরও নিদর্শন রয়েছে সামূদের ঘটনায়; যখন তাদেরকে বলা হয়েছিল, কিছুকাল মজা লুটে নাও।
Verse 44 — Surah Adh-Dhariyat 51:44
অতঃপর তারা তাদের পালনকর্তার আদেশ অমান্য করল এবং তাদের প্রতি বজ্রঘাত হল এমতাবস্থায় যে, তারা তা দেখেছিল।
Verse 45 — Surah Adh-Dhariyat 51:45
অতঃপর তারা দাঁড়াতে সক্ষম হল না এবং কোন প্রতিকারও করতে পারল না।
Verse 46 — Surah Adh-Dhariyat 51:46
আমি ইতিপূর্বে নূহের সম্প্রদায়কে ধ্বংস করেছি। নিশ্চিতই তারা ছিল পাপাচারী সম্প্রদায়।
Verse 47 — Surah Adh-Dhariyat 51:47
আমি স্বীয় ক্ষমতাবলে আকাশ নির্মাণ করেছি এবং আমি অবশ্যই ব্যাপক ক্ষমতাশালী।
Verse 48 — Surah Adh-Dhariyat 51:48
আমি ভূমিকে বিছিয়েছি। আমি কত সুন্দরভাবেই না বিছাতে সক্ষম।
Verse 49 — Surah Adh-Dhariyat 51:49
আমি প্রত্যেক বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, যাতে তোমরা হৃদয়ঙ্গম কর।
Verse 50 — Surah Adh-Dhariyat 51:50
অতএব, আল্লাহর দিকে ধাবিত হও। আমি তাঁর তরফ থেকে তোমাদের জন্যে সুস্পষ্ট সতর্ককারী।
Verse 51 — Surah Adh-Dhariyat 51:51
তোমরা আল্লাহর সাথে কোন উপাস্য সাব্যস্ত করো না। আমি তাঁর পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী।
Verse 52 — Surah Adh-Dhariyat 51:52
এমনিভাবে, তাদের পূর্ববর্তীদের কাছে যখনই কোন রসূল আগমন করেছে, তারা বলছেঃ যাদুকর, না হয় উম্মাদ।
Verse 53 — Surah Adh-Dhariyat 51:53
তারা কি একে অপরকে এই উপদেশই দিয়ে গেছে? বস্তুতঃ ওরা দুষ্ট সম্প্রদায়।
Verse 54 — Surah Adh-Dhariyat 51:54
অতএব, আপনি ওদের থেকে মুখ ফিরিয়ে নিন। এতে আপনি অপরাধী হবেন না।
Verse 55 — Surah Adh-Dhariyat 51:55
এবং বোঝাতে থাকুন; কেননা, বোঝানো মুমিনদের উপকারে আসবে।
Verse 56 — Surah Adh-Dhariyat 51:56
আমার এবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি।
Verse 57 — Surah Adh-Dhariyat 51:57
আমি তাদের কাছে জীবিকা চাই না এবং এটাও চাই না যে, তারা আমাকে আহার্য যোগাবে।
Verse 58 — Surah Adh-Dhariyat 51:58
আল্লাহ তা’আলাই তো জীবিকাদাতা শক্তির আধার, পরাক্রান্ত।
Verse 59 — Surah Adh-Dhariyat 51:59
অতএব, এই যালেমদের প্রাপ্য তাই, যা ওদের অতীত সহচরদের প্রাপ্য ছিল। কাজেই ওরা যেন আমার কাছে তা তাড়াতাড়ি না চায়।
Verse 60 — Surah Adh-Dhariyat 51:60
অতএব, কাফেরদের জন্যে দুর্ভোগ সেই দিনের, যেদিনের প্রতিশ্রুতি ওদেরকে দেয়া হয়েছে।