Back to LanguagesPrevious ChapterNext Chapter EnglishArabicUrduHindiTamilFrench
Bengali - Chapter 52 - At-Tur
Translation by Muhiuddin Khan — Permalink
Verse 1 — Surah At-Tur 52:1
কসম তূরপর্বতের
Verse 2 — Surah At-Tur 52:2
এবং লিখিত কিতাবের
Verse 3 — Surah At-Tur 52:3
প্রশস্ত পত্রে
Verse 4 — Surah At-Tur 52:4
কসম বায়তুল-মামুর তথা আবাদ গৃহের
Verse 5 — Surah At-Tur 52:5
এবং সমুন্নত ছাদের
Verse 6 — Surah At-Tur 52:6
এবং উত্তাল সমুদ্রের
Verse 7 — Surah At-Tur 52:7
আপনার পালনকর্তার শাস্তি অবশ্যম্ভাবী
Verse 8 — Surah At-Tur 52:8
তা কেউ প্রতিরোধ করতে পারবে না।
Verse 9 — Surah At-Tur 52:9
সেদিন আকাশ প্রকম্পিত হবে প্রবলভাবে।
Verse 10 — Surah At-Tur 52:10
এবং পর্বতমালা হবে চলমান
Verse 11 — Surah At-Tur 52:11
সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে
Verse 12 — Surah At-Tur 52:12
যারা ক্রীড়াচ্ছলে মিছেমিছি কথা বানায়।
Verse 13 — Surah At-Tur 52:13
সেদিন তোমাদেরকে জাহান্নামের অগ্নির দিকে ধাক্কা মেরে মেরে নিয়ে যাওয়া হবে।
Verse 14 — Surah At-Tur 52:14
এবং বলা হবেঃ এই সেই অগ্নি, যাকে তোমরা মিথ্যা বলতে
Verse 15 — Surah At-Tur 52:15
এটা কি জাদু, না তোমরা চোখে দেখছ না
Verse 16 — Surah At-Tur 52:16
এতে প্রবেশ কর অতঃপর তোমরা সবর কর অথবা না কর, উভয়ই তোমাদের জন্য সমান। তোমরা যা করতে তোমাদেরকে কেবল তারই প্রতিফল দেয়া হবে।
Verse 17 — Surah At-Tur 52:17
নিশ্চয় খোদাভীরুরা থাকবে জান্নাতে ও নেয়ামতে।
Verse 18 — Surah At-Tur 52:18
তারা উপভোগ করবে যা তাদের পালনকর্তা তাদের দেবেন এবং তিনি জাহান্নামের আযাব থেকে তাদেরকে রক্ষা করবেন।
Verse 19 — Surah At-Tur 52:19
তাদেরকে বলা হবেঃ তোমরা যা করতে তার প্রতিফলস্বরূপ তোমরা তৃপ্ত হয়ে পানাহার কর।
Verse 20 — Surah At-Tur 52:20
তারা শ্রেণীবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসবে। আমি তাদেরকে আয়তলোচনা হুরদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ করে দেব।
Verse 21 — Surah At-Tur 52:21
যারা ঈমানদার এবং যাদের সন্তানরা ঈমানে তাদের অনুগামী, আমি তাদেরকে তাদের পিতৃপুরুষদের সাথে মিলিত করে দেব এবং তাদের আমল বিন্দুমাত্রও হ্রাস করব না। প্রত্যেক ব্যক্তি নিজ কৃত কর্মের জন্য দায়ী।
Verse 22 — Surah At-Tur 52:22
আমি তাদেরকে দেব ফল-মূল এবং মাংস যা তারা চাইবে।
Verse 23 — Surah At-Tur 52:23
সেখানে তারা একে অপরকে পানপাত্র দেবে; যাতে অসার বকাবকি নেই এবং পাপকর্মও নেই।
Verse 24 — Surah At-Tur 52:24
সুরক্ষিত মোতিসদৃশ কিশোররা তাদের সেবায় ঘুরাফেরা করবে।
Verse 25 — Surah At-Tur 52:25
তারা একে অপরের দিকে মুখ করে জিজ্ঞাসাবাদ করবে।
Verse 26 — Surah At-Tur 52:26
তারা বলবেঃ আমরা ইতিপূর্বে নিজেদের বাসগৃহে ভীত-কম্পিত ছিলাম।
Verse 27 — Surah At-Tur 52:27
অতঃপর আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করেছেন।
Verse 28 — Surah At-Tur 52:28
আমরা পূর্বেও আল্লাহকে ডাকতাম। তিনি সৌজন্যশীল, পরম দয়ালু।
Verse 29 — Surah At-Tur 52:29
অতএব, আপনি উপদেশ দান করুন। আপনার পালনকর্তার কৃপায় আপনি অতীন্দ্রিয়বাদী নন এবং উম্মাদও নন।
Verse 30 — Surah At-Tur 52:30
তারা কি বলতে চায়ঃ সে একজন কবি আমরা তার মৃত্যু-দুর্ঘটনার প্রতীক্ষা করছি।
Verse 31 — Surah At-Tur 52:31
বলুনঃ তোমরা প্রতীক্ষা কর, আমিও তোমাদের সাথে প্রতীক্ষারত আছি।
Verse 32 — Surah At-Tur 52:32
তাদের বুদ্ধি কি এ বিষয়ে তাদেরকে আদেশ করে, না তারা সীমালংঘনকারী সম্প্রদায়
Verse 33 — Surah At-Tur 52:33
না তারা বলেঃ এই কোরআন সে নিজে রচনা করেছে? বরং তারা অবিশ্বাসী।
Verse 34 — Surah At-Tur 52:34
যদি তারা সত্যবাদী হয়ে থাকে, তবেএর অনুরূপ কোন রচনা উপস্থিত করুক।
Verse 35 — Surah At-Tur 52:35
তারা কি আপনা-আপনিই সৃজিত হয়ে গেছে, না তারা নিজেরাই স্রষ্টা
Verse 36 — Surah At-Tur 52:36
না তারা নভোমন্ডল ও ভূমন্ডল সৃষ্টি করেছে? বরং তারা বিশ্বাস করে না।
Verse 37 — Surah At-Tur 52:37
তাদের কাছে কি আপনার পালনকর্তার ভান্ডার রয়েছে, না তারাই সবকিছুর তত্ত্বাবধায়ক
Verse 38 — Surah At-Tur 52:38
না তাদের কোন সিঁড়ি আছে, যাতে আরোহণ করে তারা শ্রবণ করে? থাকলে তাদের শ্রোতা সুস্পষ্ট প্রমাণ উপস্থিত করুক।
Verse 39 — Surah At-Tur 52:39
না তার কন্যা-সন্তান আছে আর তোমাদের আছে পুত্রসন্তান
Verse 40 — Surah At-Tur 52:40
না আপনি তাদের কাছে পারিশ্রমিক চান যে, তাদের উপর জরিমানার বোঝা চেপে বসে
Verse 41 — Surah At-Tur 52:41
না তাদের কাছে অদৃশ্য বিষয়ের জ্ঞান আছে যে, তারাই তা লিপিবদ্ধ করে
Verse 42 — Surah At-Tur 52:42
না তারা চক্রান্ত করতে চায়? অতএব যারা কাফের, তারই চক্রান্তের শিকার হবে।
Verse 43 — Surah At-Tur 52:43
না তাদের আল্লাহ তা’আলা ব্যতীত কোন উপাস্য আছে? তারা যাকে শরীক করে, আল্লাহ তা’আলা তা থেকে পবিত্র।
Verse 44 — Surah At-Tur 52:44
তারা যদি আকাশের কোন খন্ডকে পতিত হতে দেখে, তবে বলে এটা তো পুঞ্জীভুত মেঘ।
Verse 45 — Surah At-Tur 52:45
তাদেরকে ছেড়ে দিন সেদিন পর্যন্ত, যেদিন তাদের উপর বজ্রাঘাত পতিত হবে।
Verse 46 — Surah At-Tur 52:46
সেদিন তাদের চক্রান্ত তাদের কোন উপকারে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না।
Verse 47 — Surah At-Tur 52:47
গোনাহগারদের জন্যে এছাড়া আরও শাস্তি রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না।
Verse 48 — Surah At-Tur 52:48
আপনি আপনার পালনকর্তার নির্দেশের অপেক্ষায় সবর করুন। আপনি আমার দৃষ্টির সামনে আছেন এবং আপনি আপনার পালনকর্তꦣ2494;র সপ্রশংস পবিত্রতা ঘোষণা করুন যখন আপনি গাত্রোত্থান করেন।
Verse 49 — Surah At-Tur 52:49
এবং রাত্রির কিছু অংশে এবং তারকা অস্তমিত হওয়ার সময় তাঁর পবিত্রতা ঘোষণা করুন।