Back to Languages

Bengali - Chapter 53 - An-Najm

Translation by Muhiuddin Khan — Permalink

Verse 1 — Surah An-Najm 53:1

নক্ষত্রের কসম, যখন অস্তমিত হয়।

Verse 2 — Surah An-Najm 53:2

তোমাদের সংগী পথভ্রষ্ট হননি এবং বিপথগামীও হননি।

Verse 3 — Surah An-Najm 53:3

এবং প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না।

Verse 4 — Surah An-Najm 53:4

কোরআন ওহী, যা প্রত্যাদেশ হয়।

Verse 5 — Surah An-Najm 53:5

তাঁকে শিক্ষা দান করে এক শক্তিশালী ফেরেশতা

Verse 6 — Surah An-Najm 53:6

সহজাত শক্তিসম্পন্ন, সে নিজ আকৃতিতে প্রকাশ পেল।

Verse 7 — Surah An-Najm 53:7

উর্ধ্ব দিগন্তে

Verse 8 — Surah An-Najm 53:8

অতঃপর নিকটবর্তী হল ও ঝুলে গেল।

Verse 9 — Surah An-Najm 53:9

তখন দুই ধনুকের ব্যবধান ছিল অথবা আরও কম।

Verse 10 — Surah An-Najm 53:10

তখন আল্লাহ তাঁর দাসের প্রতি যা প্রত্যাদেশ করবার, তা প্রত্যাদেশ করলেন।

Verse 11 — Surah An-Najm 53:11

রসূলের অন্তর মিথ্যা বলেনি যা সে দেখেছে।

Verse 12 — Surah An-Najm 53:12

তোমরা কি বিষয়ে বিতর্ক করবে যা সে দেখেছে

Verse 13 — Surah An-Najm 53:13

নিশ্চয় সে তাকে আরেকবার দেখেছিল

Verse 14 — Surah An-Najm 53:14

সিদরাতুলমুন্তাহার নিকটে

Verse 15 — Surah An-Najm 53:15

যার কাছে অবস্থিত বসবাসের জান্নাত।

Verse 16 — Surah An-Najm 53:16

যখন বৃক্ষটি দ্বারা আচ্ছন্ন হওয়ার, তদ্দ্বারা আচ্ছন্ন ছিল।

Verse 17 — Surah An-Najm 53:17

তাঁর দৃষ্টিবিভ্রম হয় নি এবং সীমালংঘনও করেনি।

Verse 18 — Surah An-Najm 53:18

নিশ্চয় সে তার পালনকর্তার মহান নিদর্শনাবলী অবলোকন করেছে।

Verse 19 — Surah An-Najm 53:19

তোমরা কি ভেবে দেখেছ লাত ও ওযযা সম্পর্কে।

Verse 20 — Surah An-Najm 53:20

এবং তৃতীয় আরেকটি মানাত সম্পর্কে

Verse 21 — Surah An-Najm 53:21

পুত্র-সন্তান কি তোমাদের জন্যে এবং কন্যা-সন্তান আল্লাহর জন্য

Verse 22 — Surah An-Najm 53:22

এমতাবস্থায় এটা তো হবে খুবই অসংগত বন্টন।

Verse 23 — Surah An-Najm 53:23

এগুলো কতগুলো নাম বৈ নয়, যা তোমরা এবং তোমাদের পূর্ব-পুরুষদের রেখেছ। এর সমর্থনে আল্লাহ কোন দলীল নাযিল করেননি। তারা অনুমান এবং প্রবৃত্তিরই অনুসরণ করে। অথচ তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে পথ নির্দেশ এসেছে।

Verse 24 — Surah An-Najm 53:24

মানুষ যা চায়, তাই কি পায়

Verse 25 — Surah An-Najm 53:25

অতএব, পরবর্তী ও পূর্ববর্তী সব মঙ্গলই আল্লাহর হাতে।

Verse 26 — Surah An-Najm 53:26

আকাশে অনেক ফেরেশতা রয়েছে। তাদের কোন সুপারিশ ফলপ্রসূ হয় না যতক্ষণ আল্লাহ যার জন্যে ইচ্ছা ও যাকে পছন্দ করেন, অনুমতি না দেন।

Verse 27 — Surah An-Najm 53:27

যারা পরকালে বিশ্বাস করে না, তারাই ফেরেশতাকে নারীবাচক নাম দিয়ে থাকে।

Verse 28 — Surah An-Najm 53:28

অথচ এ বিষয়ে তাদের কোন জ্ঞান নেই। তারা কেবল অনুমানের উপর চলে। অথচ সত্যের ব্যাপারে অনুমান মোটেই ফলপ্রসূ নয়।

Verse 29 — Surah An-Najm 53:29

অতএব যে আমার স্মরণে বিমুখ এবং কেবল পার্থিব জীবনই কামনা করে তার তরফ থেকে আপনি মুখ ফিরিয়ে নিন।

Verse 30 — Surah An-Najm 53:30

তাদের জ্ঞানের পরিধি এ পর্যন্তই। নিশ্চয় আপনার পালনকর্তা ভাল জানেন, কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনিই ভাল জানেন কে সুপথপ্রাপ্ত হয়েছে।

Verse 31 — Surah An-Najm 53:31

নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে, সবই আল্লাহর, যাতে তিনি মন্দকর্মীদেরকে তাদের কর্মের প্রতিফল দেন এবং সৎকর্মীদেরকে দেন ভাল ফল।

Verse 32 — Surah An-Najm 53:32

যারা বড় বড় গোনাহ ও অশ্লীলকার্য থেকে বেঁচে থাকে ছোটখাট অপরাধ করলেও নিশ্চয় আপনার পালনকর্তার ক্ষমা সুদূর বিস্তৃত। তিনি তোমাদের সম্পর্কে ভাল জানেন, যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্তিকা থেকে এবং যখন তোমরা মাতৃগর্ভে কচি শিশু ছিলে। অতএব তোমরা আত্নপ্রশংসা করো না। তিনি ভাল জানেন কে সংযমী।

Verse 33 — Surah An-Najm 53:33

আপনি কি তাকে দেখেছেন, যে মুখ ফিরিয়ে নেয়।

Verse 34 — Surah An-Najm 53:34

এবং দেয় সামান্যই ও পাষাণ হয়ে যায়।

Verse 35 — Surah An-Najm 53:35

তার কাছে কি অদৃশ্যের জ্ঞান আছে যে, সে দেখে

Verse 36 — Surah An-Najm 53:36

তাকে কি জানানো হয়নি যা আছে মূসার কিতাবে

Verse 37 — Surah An-Najm 53:37

এবং ইব্রাহীমের কিতাবে, যে তার দায়িত্ব পালন করেছিল

Verse 38 — Surah An-Najm 53:38

কিতাবে এই আছে যে, কোন ব্যক্তি কারও গোনাহ নিজে বহন করবে না।

Verse 39 — Surah An-Najm 53:39

এবং মানুষ তাই পায়, যা সে করে

Verse 40 — Surah An-Najm 53:40

তার কর্ম শীঘ্রই দেখা হবে।

Verse 41 — Surah An-Najm 53:41

অতঃপর তাকে পূর্ণ প্রতিদান দেয়া হবে।

Verse 42 — Surah An-Najm 53:42

তোমার পালনকর্তার কাছে সবকিছুর সমাপ্তি

Verse 43 — Surah An-Najm 53:43

এবং তিনিই হাসান ও কাঁদান

Verse 44 — Surah An-Najm 53:44

এবং তিনিই মারেন ও বাঁচান

Verse 45 — Surah An-Najm 53:45

এবং তিনিই সৃষ্টি করেন যুগল-পুরুষ ও নারী।

Verse 46 — Surah An-Najm 53:46

একবিন্দু বীর্য থেকে যখন স্খলিত করা হয়।

Verse 47 — Surah An-Najm 53:47

পুনরুত্থানের দায়িত্ব তাঁরই

Verse 48 — Surah An-Najm 53:48

এবং তিনিই ধনবান করেন ও সম্পদ দান করেন।

Verse 49 — Surah An-Najm 53:49

তিনি শিরা নক্ষত্রের মালিক।

Verse 50 — Surah An-Najm 53:50

তিনিই প্রথম আদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন

Verse 51 — Surah An-Najm 53:51

এবং সামুদকেও; অতঃপর কাউকে অব্যহতি দেননি।

Verse 52 — Surah An-Najm 53:52

এবং তাদের পূর্বে নূহের সম্প্রদায়কে, তারা ছিল আরও জালেম ও অবাধ্য।

Verse 53 — Surah An-Najm 53:53

তিনিই জনপদকে শুন্যে উত্তোলন করে নিক্ষেপ করেছেন।

Verse 54 — Surah An-Najm 53:54

অতঃপর তাকে আচ্ছন্ন করে নেয় যা আচ্ছন্ন করার।

Verse 55 — Surah An-Najm 53:55

অতঃপর তুমি তোমার পালনকর্তার কোন অনুগ্রহকে মিথ্যা বলবে

Verse 56 — Surah An-Najm 53:56

অতীতের সতর্ককারীদের মধ্যে সে-ও একজন সতর্ককারী।

Verse 57 — Surah An-Najm 53:57

কেয়ামত নিকটে এসে গেছে।

Verse 58 — Surah An-Najm 53:58

আল্লাহ ব্যতীত কেউ একে প্রকাশ করতে সক্ষম নয়।

Verse 59 — Surah An-Najm 53:59

তোমরা কি এই বিষয়ে আশ্চর্যবোধ করছ

Verse 60 — Surah An-Najm 53:60

এবং হাসছ-ক্রন্দন করছ না

Verse 61 — Surah An-Najm 53:61

তোমরা ক্রীড়া-কৌতুক করছ

Verse 62 — Surah An-Najm 53:62

অতএব আল্লাহকে সেজদা কর এবং তাঁর এবাদত কর।