Back to LanguagesPrevious ChapterNext Chapter EnglishArabicUrduHindiTamilFrench
Bengali - Chapter 54 - Al-Qamar
Translation by Muhiuddin Khan — Permalink
Verse 1 — Surah Al-Qamar 54:1
কেয়ামত আসন্ন, চন্দ্র বিদীর্ণ হয়েছে।
Verse 2 — Surah Al-Qamar 54:2
তারা যদি কোন নিদর্শন দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এটা তো চিরাগত জাদু।
Verse 3 — Surah Al-Qamar 54:3
তারা মিথ্যারোপ করছে এবং নিজেদের খেয়াল-খুশীর অনুসরণ করছে। প্রত্যেক কাজ যথাসময়ে স্থিরীকৃত হয়।
Verse 4 — Surah Al-Qamar 54:4
তাদের কাছে এমন সংবাদ এসে গেছে, যাতে সাবধানবাণী রয়েছে।
Verse 5 — Surah Al-Qamar 54:5
এটা পরিপূর্ণ জ্ঞান, তবে সতর্ককারীগণ তাদের কোন উপকারে আসে না।
Verse 6 — Surah Al-Qamar 54:6
অতএব, আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন। যেদিন আহবানকারী আহবান করবে এক অপ্রিয় পরিণামের দিকে
Verse 7 — Surah Al-Qamar 54:7
তারা তখন অবনমিত নেত্রে কবর থেকে বের হবে বিক্ষিপ্ত পংগপাল সদৃশ।
Verse 8 — Surah Al-Qamar 54:8
তারা আহবানকারীর দিকে দৌড়াতে থাকবে। কাফেরা বলবেঃ এটা কঠিন দিন।
Verse 9 — Surah Al-Qamar 54:9
তাদের পূর্বে নূহের সম্প্রদায়ও মিথ্যারোপ করেছিল। তারা মিথ্যারোপ করেছিল আমার বান্দা নূহের প্রতি এবং বলেছিলঃ এ তো উম্মাদ। তাঁরা তাকে হুমকি প্রদর্শন করেছিল।
Verse 10 — Surah Al-Qamar 54:10
অতঃপর সে তার পালনকর্তাকে ডেকে বললঃ আমি অক্ষম, অতএব, তুমি প্রতিবিধান কর।
Verse 11 — Surah Al-Qamar 54:11
তখন আমি খুলে দিলাম আকাশের দ্বার প্রবল বারিবর্ষণের মাধ্যমে।
Verse 12 — Surah Al-Qamar 54:12
এবং ভুমি থেকে প্রবাহিত করলাম প্রস্রবণ। অতঃপর সব পানি মিলিত হল এক পরিকম্পিত কাজে।
Verse 13 — Surah Al-Qamar 54:13
আমি নূহকে আরোহণ করালাম এক কাষ্ঠ ও পেরেক নির্মিত জলযানে।
Verse 14 — Surah Al-Qamar 54:14
যা চলত আমার দৃষ্টি সামনে। এটা তার পক্ষ থেকে প্রতিশোধ ছিল, যাকে প্রত্যখ্যান করা হয়েছিল।
Verse 15 — Surah Al-Qamar 54:15
আমি একে এক নিদর্শনরূপে রেখে দিয়েছি। অতএব, কোন চিন্তাশীল আছে কি
Verse 16 — Surah Al-Qamar 54:16
কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী।
Verse 17 — Surah Al-Qamar 54:17
আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্যে। অতএব, কোন চিন্তাশীল আছে কি
Verse 18 — Surah Al-Qamar 54:18
আদ সম্প্রদায় মিথ্যারোপ করেছিল, অতঃপর কেমন কঠোর হয়েছিল আমার শাস্তি ও সতর্কবাণী।
Verse 19 — Surah Al-Qamar 54:19
আমি তাদের উপর প্রেরণ করেছিলাম ঝঞ্জাবায়ু এক চিরাচরিত অশুভ দিনে।
Verse 20 — Surah Al-Qamar 54:20
তা মানুষকে উৎখাত করছিল, যেন তারা উৎপাটিত খর্জুর বৃক্ষের কান্ড।
Verse 21 — Surah Al-Qamar 54:21
অতঃপর কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী।
Verse 22 — Surah Al-Qamar 54:22
আমি কোরআনকে বোঝার জন্যে সহজ করে দিয়েছি। অতএব, কোন চিন্তাশীল আছে কি
Verse 23 — Surah Al-Qamar 54:23
সামুদ সম্প্রদায় সতর্ককারীদের প্রতি মিথ্যারোপ করেছিল।
Verse 24 — Surah Al-Qamar 54:24
তারা বলেছিলঃ আমরা কি আমাদেরই একজনের অনুসরণ করব? তবে তো আমরা বিপথগামী ও বিকার গ্রস্থরূপে গণ্য হব।
Verse 25 — Surah Al-Qamar 54:25
আমাদের মধ্যে কি তারই প্রতি উপদেশ নাযিল করা হয়েছে? বরং সে একজন মিথ্যাবাদী, দাম্ভিক।
Verse 26 — Surah Al-Qamar 54:26
এখন আগামীকল্যই তারা জানতে পারবে কে মিথ্যাবাদী, দাম্ভিক।
Verse 27 — Surah Al-Qamar 54:27
আমি তাদের পরীক্ষার জন্য এক উষ্ট্রী প্রেরণ করব, অতএব, তাদের প্রতি লক্ষ্য রাখ এবং সবর কর।
Verse 28 — Surah Al-Qamar 54:28
এবং তাদেরকে জানিয়ে দাও যে, তাদের মধ্যে পানির পালা নির্ধারিত হয়েছে এবং পালাক্রমে উপস্থিত হতে হবে।
Verse 29 — Surah Al-Qamar 54:29
অতঃপর তারা তাদের সঙ্গীকে ডাকল। সে তাকে ধরল এবং বধ করল।
Verse 30 — Surah Al-Qamar 54:30
অতঃপর কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী।
Verse 31 — Surah Al-Qamar 54:31
আমি তাদের প্রতি একটিমাত্র নিনাদ প্রেরণ করেছিলাম। এতেই তারা হয়ে গেল শুষ্ক শাখাপল্লব নির্মিত দলিত খোয়াড়ের ন্যায়।
Verse 32 — Surah Al-Qamar 54:32
আমি কোরআনকে বোঝার জন্যে সহজ করে দিয়েছি। অতএব, কোন চিন্তাশীল আছে কি
Verse 33 — Surah Al-Qamar 54:33
লূত-সম্প্রদায় সতর্ককারীদের প্রতি মিথ্যারোপ করেছিল।
Verse 34 — Surah Al-Qamar 54:34
আমি তাদের প্রতি প্রেরণ করেছিলাম প্রস্তর বর্ষণকারী প্রচন্ড ঘূর্ণিবায়ু; কিন্তু লূত পরিবারের উপর নয়। আমি তাদেরকে রাতের শেষপ্রহরে উদ্ধার করেছিলাম।
Verse 35 — Surah Al-Qamar 54:35
আমার পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ। যারা কৃতজ্ঞতা স্বীকার করে, আমি তাদেরকে এভাবে পুরস্কৃত করে থকি।
Verse 36 — Surah Al-Qamar 54:36
লূত (আঃ) তাদেরকে আমার প্রচন্ড পাকড়াও সম্পর্কে সতর্ক করেছিল। অতঃপর তারা সতর্কবাণী সম্পর্কে বাকবিতন্ডা করেছিল।
Verse 37 — Surah Al-Qamar 54:37
তারা লূতের (আঃ) কাছে তার মেহমানদেরকে দাবী করেছিল। তখন আমি তাদের চক্ষু লোপ করে দিলাম। অতএব, আস্বাদন কর আমার শাস্তি ও সতর্কবাণী।
Verse 38 — Surah Al-Qamar 54:38
তাদেরকে প্রত্যুষে নির্ধারিত শাস্তি আঘাত হেনেছিল।
Verse 39 — Surah Al-Qamar 54:39
অতএব, আমার শাস্তি ও সতর্কবাণী আস্বাদন কর।
Verse 40 — Surah Al-Qamar 54:40
আমি কোরআনকে বোঝবার জন্যে সহজ করে দিয়েছি। অতএব, কোন চিন্তাশীল আছে কি
Verse 41 — Surah Al-Qamar 54:41
ফেরাউন সম্প্রদায়ের কাছেও সতর্ককারীগণ আগমন করেছিল।
Verse 42 — Surah Al-Qamar 54:42
তারা আমার সকল নিদর্শনের প্রতি মিথ্যারোপ করেছিল। অতঃপর আমি পরাভূতকারী, পরাক্রমশালীর ন্যায় তাদেরকে পাকড়াও করলাম।
Verse 43 — Surah Al-Qamar 54:43
তোমাদের মধ্যকার কাফেররা কি তাদের চাইতে শ্রেষ্ঠ ? না তোমাদের মুক্তির সনদপত্র রয়েছে কিতাবসমূহে
Verse 44 — Surah Al-Qamar 54:44
না তারা বলে যে, আমারা এক অপরাজেয় দল
Verse 45 — Surah Al-Qamar 54:45
এ দল তো সত্ত্বরই পরাজিত হবে এবং পৃষ্ঠপ্রদর্শন করবে।
Verse 46 — Surah Al-Qamar 54:46
বরং কেয়ামত তাদের প্রতিশ্রুত সময় এবং কেয়ামত ঘোরতর বিপদ ও তিক্ততর।
Verse 47 — Surah Al-Qamar 54:47
নিশ্চয় অপরাধীরা পথভ্রষ্ট ও বিকারগ্রস্ত।
Verse 48 — Surah Al-Qamar 54:48
যেদিন তাদেরকে মুখ হিঁচড়ে টেনে নেয়া হবে জাহান্নামে, বলা হবেঃ অগ্নির খাদ্য আস্বাদন কর।
Verse 49 — Surah Al-Qamar 54:49
আমি প্রত্যেক বস্তুকে পরিমিতরূপে সৃষ্টি করেছি।
Verse 50 — Surah Al-Qamar 54:50
আমার কাজ তো এক মুহূর্তে চোখের পলকের মত।
Verse 51 — Surah Al-Qamar 54:51
আমি তোমাদের সমমনা লোকদেরকে ধ্বংস করেছি, অতএব, কোন চিন্তাশীল আছে কি
Verse 52 — Surah Al-Qamar 54:52
তারা যা কিছু করেছে, সবই আমলনামায় লিপিবদ্ধ আছে।
Verse 53 — Surah Al-Qamar 54:53
ছোট ও বড় সবই লিপিবদ্ধ।
Verse 54 — Surah Al-Qamar 54:54
খোদাভীরুরা থাকবে জান্নাতে ও নির্ঝরিণীতে।
Verse 55 — Surah Al-Qamar 54:55
যোগ্য আসনে, সর্বাধিপতি সম্রাটের সান্নিধ্যে।