Back to Languages

Bengali - Chapter 56 - Al-Waqiah

Translation by Muhiuddin Khan — Permalink

Verse 1 — Surah Al-Waqiah 56:1

যখন কিয়ামতের ঘটনা ঘটবে

Verse 2 — Surah Al-Waqiah 56:2

যার বাস্তবতায় কোন সংশয় নেই।

Verse 3 — Surah Al-Waqiah 56:3

এটা নীচু করে দেবে, সমুন্নত করে দেবে।

Verse 4 — Surah Al-Waqiah 56:4

যখন প্রবলভাবে প্রকম্পিত হবে পৃথিবী।

Verse 5 — Surah Al-Waqiah 56:5

এবং পর্বতমালা ভেঙ্গে চুরমার হয়ে যাবে।

Verse 6 — Surah Al-Waqiah 56:6

অতঃপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধূলিকণা।

Verse 7 — Surah Al-Waqiah 56:7

এবং তোমরা তিনভাবে বিভক্ত হয়ে পড়বে।

Verse 8 — Surah Al-Waqiah 56:8

যারা ডান দিকে, কত ভাগ্যবান তারা।

Verse 9 — Surah Al-Waqiah 56:9

এবং যারা বামদিকে, কত হতভাগা তারা।

Verse 10 — Surah Al-Waqiah 56:10

অগ্রবর্তীগণ তো অগ্রবর্তীই।

Verse 11 — Surah Al-Waqiah 56:11

তারাই নৈকট্যশীল

Verse 12 — Surah Al-Waqiah 56:12

অবদানের উদ্যানসমূহে

Verse 13 — Surah Al-Waqiah 56:13

তারা একদল পূর্ববর্তীদের মধ্য থেকে।

Verse 14 — Surah Al-Waqiah 56:14

এবং অল্পসংখ্যক পরবর্তীদের মধ্যে থেকে।

Verse 15 — Surah Al-Waqiah 56:15

স্বর্ণ খচিত সিংহাসন।

Verse 16 — Surah Al-Waqiah 56:16

তারা তাতে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে।

Verse 17 — Surah Al-Waqiah 56:17

তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোরেরা।

Verse 18 — Surah Al-Waqiah 56:18

পানপাত্র কুঁজা ও খাঁটি সূরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে

Verse 19 — Surah Al-Waqiah 56:19

যা পান করলে তাদের শিরঃপীড়া হবে না এবং বিকারগ্রস্ত ও হবে না।

Verse 20 — Surah Al-Waqiah 56:20

আর তাদের পছন্দমত ফল-মুল নিয়ে

Verse 21 — Surah Al-Waqiah 56:21

এবং রুচিমত পাখীর মাংস নিয়ে।

Verse 22 — Surah Al-Waqiah 56:22

তথায় থাকবে আনতনয়না হুরগণ

Verse 23 — Surah Al-Waqiah 56:23

আবরণে রক্ষিত মোতির ন্যায়

Verse 24 — Surah Al-Waqiah 56:24

তারা যা কিছু করত, তার পুরস্কারস্বরূপ।

Verse 25 — Surah Al-Waqiah 56:25

তারা তথায় অবান্তর ও কোন খারাপ কথা শুনবে না।

Verse 26 — Surah Al-Waqiah 56:26

কিন্তু শুনবে সালাম আর সালাম।

Verse 27 — Surah Al-Waqiah 56:27

যারা ডান দিকে থাকবে, তারা কত ভাগ্যবান।

Verse 28 — Surah Al-Waqiah 56:28

তারা থাকবে কাঁটাবিহীন বদরিকা বৃক্ষে।

Verse 29 — Surah Al-Waqiah 56:29

এবং কাঁদি কাঁদি কলায়

Verse 30 — Surah Al-Waqiah 56:30

এবং দীর্ঘ ছায়ায়।

Verse 31 — Surah Al-Waqiah 56:31

এবং প্রবাহিত পানিতে

Verse 32 — Surah Al-Waqiah 56:32

ও প্রচুর ফল-মূলে

Verse 33 — Surah Al-Waqiah 56:33

যা শেষ হবার নয় এবং নিষিদ্ধ ও নয়

Verse 34 — Surah Al-Waqiah 56:34

আর থাকবে সমুন্নত শয্যায়।

Verse 35 — Surah Al-Waqiah 56:35

আমি জান্নাতী রমণীগণকে বিশেষরূপে সৃষ্টি করেছি।

Verse 36 — Surah Al-Waqiah 56:36

অতঃপর তাদেরকে করেছি চিরকুমারী।

Verse 37 — Surah Al-Waqiah 56:37

কামিনী, সমবয়স্কা।

Verse 38 — Surah Al-Waqiah 56:38

ডান দিকের লোকদের জন্যে।

Verse 39 — Surah Al-Waqiah 56:39

তাদের একদল হবে পূর্ববর্তীদের মধ্য থেকে।

Verse 40 — Surah Al-Waqiah 56:40

এবং একদল পরবর্তীদের মধ্য থেকে।

Verse 41 — Surah Al-Waqiah 56:41

বামপার্শ্বস্থ লোক, কত না হতভাগা তারা।

Verse 42 — Surah Al-Waqiah 56:42

তারা থাকবে প্রখর বাষ্পে এবং উত্তপ্ত পানিতে

Verse 43 — Surah Al-Waqiah 56:43

এবং ধুম্রকুঞ্জের ছায়ায়।

Verse 44 — Surah Al-Waqiah 56:44

যা শীতল নয় এবং আরামদায়কও নয়।

Verse 45 — Surah Al-Waqiah 56:45

তারা ইতিপূর্বে স্বাচ্ছন্দ্যশীল ছিল।

Verse 46 — Surah Al-Waqiah 56:46

তারা সদাসর্বদা ঘোরতর পাপকর্মে ডুবে থাকত।

Verse 47 — Surah Al-Waqiah 56:47

তারা বলতঃ আমরা যখন মরে অস্থি ও মৃত্তিকায় পরিণত হয়ে যাব, তখনও কি পুনরুত্থিত হব

Verse 48 — Surah Al-Waqiah 56:48

এবং আমাদের পূর্বপুরুষগণও

Verse 49 — Surah Al-Waqiah 56:49

বলুনঃ পূর্ববর্তী ও পরবর্তীগণ

Verse 50 — Surah Al-Waqiah 56:50

সবাই একত্রিত হবে এক নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে।

Verse 51 — Surah Al-Waqiah 56:51

অতঃপর হে পথভ্রষ্ট, মিথ্যারোপকারীগণ।

Verse 52 — Surah Al-Waqiah 56:52

তোমরা অবশ্যই ভক্ষণ করবে যাক্কুম বৃক্ষ থেকে

Verse 53 — Surah Al-Waqiah 56:53

অতঃপর তা দ্বারা উদর পূর্ণ করবে

Verse 54 — Surah Al-Waqiah 56:54

অতঃপর তার উপর পান করবে উত্তপ্ত পানি।

Verse 55 — Surah Al-Waqiah 56:55

পান করবে পিপাসিত উটের ন্যায়।

Verse 56 — Surah Al-Waqiah 56:56

কেয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন।

Verse 57 — Surah Al-Waqiah 56:57

আমি সৃষ্টি করেছি তোমাদেরকে। অতঃপর কেন তোমরা তা সত্য বলে বিশ্বাস কর না।

Verse 58 — Surah Al-Waqiah 56:58

তোমরা কি ভেবে দেখেছ, তোমাদের বীর্যপাত সম্পর্কে।

Verse 59 — Surah Al-Waqiah 56:59

তোমরা তাকে সৃষ্টি কর, না আমি সৃষ্টি করি

Verse 60 — Surah Al-Waqiah 56:60

আমি তোমাদের মৃত্যুকাল নির্ধারিত করেছি এবং আমি অক্ষম নই।

Verse 61 — Surah Al-Waqiah 56:61

এ ব্যাপারে যে, তোমাদের পরিবর্তে তোমাদের মত লোককে নিয়ে আসি এবং তোমাদেরকে এমন করে দেই, যা তোমরা জান না।

Verse 62 — Surah Al-Waqiah 56:62

তোমরা অবগত হয়েছ প্রথম সৃষ্টি সম্পর্কে, তবে তোমরা অনুধাবন কর না কেন

Verse 63 — Surah Al-Waqiah 56:63

তোমরা যে বীজ বপন কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি

Verse 64 — Surah Al-Waqiah 56:64

তোমরা তাকে উৎপন্ন কর, না আমি উৎপন্নকারী

Verse 65 — Surah Al-Waqiah 56:65

আমি ইচ্ছা করলে তাকে খড়কুটা করে দিতে পারি, অতঃপর হয়ে যাবে তোমরা বিস্ময়াবিষ্ট।

Verse 66 — Surah Al-Waqiah 56:66

বলবেঃ আমরা তো ঋণের চাপে পড়ে গেলাম

Verse 67 — Surah Al-Waqiah 56:67

বরং আমরা হূত সর্বস্ব হয়ে পড়লাম।

Verse 68 — Surah Al-Waqiah 56:68

তোমরা যে পানি পান কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি

Verse 69 — Surah Al-Waqiah 56:69

তোমরা তা মেঘ থেকে নামিয়ে আন, না আমি বর্ষন করি

Verse 70 — Surah Al-Waqiah 56:70

আমি ইচ্ছা করলে তাকে লোনা করে দিতে পারি, অতঃপর তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ কর না

Verse 71 — Surah Al-Waqiah 56:71

তোমরা যে অগ্নি প্রজ্জ্বলিত কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি

Verse 72 — Surah Al-Waqiah 56:72

তোমরা কি এর বৃক্ষ সৃষ্টি করেছ, না আমি সৃষ্টি করেছি

Verse 73 — Surah Al-Waqiah 56:73

আমি সেই বৃক্ষকে করেছি স্মরণিকা এবং মরুবাসীদের জন্য সামগ্রী।

Verse 74 — Surah Al-Waqiah 56:74

অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন।

Verse 75 — Surah Al-Waqiah 56:75

অতএব, আমি তারকারাজির অস্তাচলের শপথ করছি

Verse 76 — Surah Al-Waqiah 56:76

নিশ্চয় এটা এক মহা শপথ-যদি তোমরা জানতে।

Verse 77 — Surah Al-Waqiah 56:77

নিশ্চয় এটা সম্মানিত কোরআন

Verse 78 — Surah Al-Waqiah 56:78

যা আছে এক গোপন কিতাবে

Verse 79 — Surah Al-Waqiah 56:79

যারা পাক-পবিত্র, তারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করবে না।

Verse 80 — Surah Al-Waqiah 56:80

এটা বিশ্ব-পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ।

Verse 81 — Surah Al-Waqiah 56:81

তবুও কি তোমরা এই বাণীর প্রতি শৈথিল্য পদর্শন করবে

Verse 82 — Surah Al-Waqiah 56:82

এবং একে মিথ্যা বলাকেই তোমরা তোমাদের ভূমিকায় পরিণত করবে

Verse 83 — Surah Al-Waqiah 56:83

অতঃপর যখন কারও প্রাণ কন্ঠাগত হয়।

Verse 84 — Surah Al-Waqiah 56:84

এবং তোমরা তাকিয়ে থাক

Verse 85 — Surah Al-Waqiah 56:85

তখন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটে থাকি; কিন্তু তোমরা দেখ না।

Verse 86 — Surah Al-Waqiah 56:86

যদি তোমাদের হিসাব-কিতাব না হওয়াই ঠিক হয়

Verse 87 — Surah Al-Waqiah 56:87

তবে তোমরা এই আত্মাকে ফিরাও না কেন, যদি তোমরা সত্যবাদী হও

Verse 88 — Surah Al-Waqiah 56:88

যদি সে নৈকট্যশীলদের একজন হয়

Verse 89 — Surah Al-Waqiah 56:89

তবে তার জন্যে আছে সুখ, উত্তম রিযিক এবং নেয়ামতে ভরা উদ্যান।

Verse 90 — Surah Al-Waqiah 56:90

আর যদি সে ডান পার্শ্বস্থদের একজন হয়

Verse 91 — Surah Al-Waqiah 56:91

তবে তাকে বলা হবেঃ তোমার জন্যে ডানপার্শ্বসস্থদের পক্ষ থেকে সালাম।

Verse 92 — Surah Al-Waqiah 56:92

আর যদি সে পথভ্রষ্ট মিথ্যারোপকারীদের একজন হয়

Verse 93 — Surah Al-Waqiah 56:93

তবে তার আপ্যায়ন হবে উত্তপ্ত পানি দ্বারা।

Verse 94 — Surah Al-Waqiah 56:94

এবং সে নিক্ষিপ্ত হবে অগ্নিতে।

Verse 95 — Surah Al-Waqiah 56:95

এটা ধ্রুব সত্য।

Verse 96 — Surah Al-Waqiah 56:96

অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন।