Verse 1 — Surah An-Naba 78:1
কি সন্বন্ধে তারা পরস্পরকে জিজ্ঞাসাবাদ করছে
Verse 2 — Surah An-Naba 78:2
সেই মহাসংবাদ সন্বন্ধে
Verse 3 — Surah An-Naba 78:3
যে বিষয়ে তারা মতানৈক্যের মধ্যে রয়েছে।
Verse 4 — Surah An-Naba 78:4
না, তারা শীঘ্রই জানতে পারবে।
Verse 5 — Surah An-Naba 78:5
পুনশ্চ, না, তারা অতিশীঘ্রই জানতে পারবে।
Verse 6 — Surah An-Naba 78:6
আমরা কি পৃথিবীটাকে পাতানো-বিছানারূপে বানাই নি
Verse 7 — Surah An-Naba 78:7
আর পাহাড়-পর্বতকে খুটিরূঁপে
Verse 8 — Surah An-Naba 78:8
আর আমরা তোমাদের সৃষ্টি করেছি জোড়ায়-জোড়ায়
Verse 9 — Surah An-Naba 78:9
আর তোমাদের ঘুমকে করেছি বিশ্রাম
Verse 10 — Surah An-Naba 78:10
আর রাতকে করেছি পোশাকস্বরূপ
Verse 11 — Surah An-Naba 78:11
আর দিনকে করেছি জীবিকার সংস্থান।
Verse 12 — Surah An-Naba 78:12
আর তোমাদের উপরে আমরা বানিয়েছি সাত মজবুত জিনিস
Verse 13 — Surah An-Naba 78:13
আর তৈরি করেছি একটি অত্যুজ্জ্বল প্রদীপ
Verse 14 — Surah An-Naba 78:14
আর ঝরন্ত-মেঘ থেকে আমরা বর্ষণ করি প্রচুর বৃষ্টি
Verse 15 — Surah An-Naba 78:15
যেন তার দ্বারা গজাতে পারি শস্য ও গাছপালা
Verse 16 — Surah An-Naba 78:16
আর ঘনসন্নিবিষ্ট বাগানসমূহ।
Verse 17 — Surah An-Naba 78:17
নিশ্চয় ফয়সালা করার দিনের এক নির্ধারিত সময়কাল আছে
Verse 18 — Surah An-Naba 78:18
সেইদিন শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে, তখন তোমরা আসবে দলে-দলে
Verse 19 — Surah An-Naba 78:19
আর আকাশকে বিদীর্ণ করা হবে, সুতরাং তা হবে বহু-দরজা-বিশিষ্ট।
Verse 20 — Surah An-Naba 78:20
আর পাহাড়গুলো ধসে পড়বে, ফলে তা হবে বালুময়-মরীচিকা।
Verse 21 — Surah An-Naba 78:21
নিঃসন্দেহ জাহান্নাম -- তা প্রতীক্ষায় রয়েছে
Verse 22 — Surah An-Naba 78:22
সীমালংঘনকারীদের জন্য প্রত্যাবর্তনস্থল
Verse 23 — Surah An-Naba 78:23
সেখানে তারা অবস্থান করবে যুগ যুগ ধরে।
Verse 24 — Surah An-Naba 78:24
তারা সেখানে স্বাদ গ্রহণ করবে না শীতলতার, না কোনো পানীয়ের
Verse 25 — Surah An-Naba 78:25
শুধু ফুটন্ত জল ও হিমশীতল পানীয় ব্যতীত
Verse 26 — Surah An-Naba 78:26
এক যথাযথ প্রতিদান।
Verse 27 — Surah An-Naba 78:27
নিঃসন্দেহ তারা হিসাবের কথা ভাবে নি
Verse 28 — Surah An-Naba 78:28
আর আমাদের বাণীসমূহ প্রত্যাখ্যান করেছিল জোর প্রত্যাখ্যানে।
Verse 29 — Surah An-Naba 78:29
আর সব-কিছুই -- আমরা তা লিখিতভাবে সংরক্ষণ করছি
Verse 30 — Surah An-Naba 78:30
সুতরাং স্বাদ গ্রহণ করো, আমরা তোমাদের বাড়িয়ে দেবো না শাস্তি ব্যতীত।
Verse 31 — Surah An-Naba 78:31
ধর্মভীরুদের জন্য নিশ্চয়ই রয়েছে মহাসাফল্য
Verse 32 — Surah An-Naba 78:32
ফলের বাগান ও আঙুর
Verse 33 — Surah An-Naba 78:33
আর সমবয়স্ক ফুটফুটে কিশোর
Verse 34 — Surah An-Naba 78:34
আর পরিপূর্ণ পানপাত্র।
Verse 35 — Surah An-Naba 78:35
তারা সেখানে খেলো কথা শুনবে না, আর মিথ্যাকথাও নয়।
Verse 36 — Surah An-Naba 78:36
তোমার প্রভুর কাছ থেকে প্রতিফল, -- হিসাবমতো পুরস্কার
Verse 37 — Surah An-Naba 78:37
মহাকাশমন্ডল ও পৃথিবীর এবং তাদের মধ্যে যা-কিছু আছে তার প্রভু, পরম করুণাময়, তাঁর কাছে বক্তব্য রাখার কোনো ক্ষমতা তারা রাখে না।
Verse 38 — Surah An-Naba 78:38
সেইদিন আর-রূহ ও ফিরিশ্তাগণ সারবেঁধে দাঁড়াবে, পরম করুণাময় যাকে অনুমতি দেবেন সে ব্যতীত তাদের কেউ কথা বলতে পারবে না, আর সে সঠিক কথা বলবে।
Verse 39 — Surah An-Naba 78:39
এইটাই মহাসত্যের দিন। অতএব যে কেউ চায় সে তার প্রভুর কাছে আশ্রয়স্থল খুঁজুক।
Verse 40 — Surah An-Naba 78:40
নিশ্চয় আমরা তোমাদের সতর্ক করছি এক নিকটবর্তী শাস্তি সন্বন্ধে, -- যেদিন মানুষ দেখতে পাবে তার হাত দুখানা কী আগবাড়িয়েছে, আর অবিশ্বাসী ব্যক্তি বলবে -- ''হায় আমার আফসোস! আমি যদি ধুলো হয়ে যেতাম!’’