Verse 1 — Surah Abasa 80:1
তিনি ভ্রকুটি করলেন এবং ফিরে বসলেন
Verse 2 — Surah Abasa 80:2
কেননা একজন অন্ধ তাঁর কাছে এসেছিল।
Verse 3 — Surah Abasa 80:3
আর কী তোমাকে বুঝতে দেবে যে সে হয়ত পবিত্র হতে চেয়েছিল
Verse 4 — Surah Abasa 80:4
অথবা সে মনোনিবেশ করত, ফলে স্মারকবাণী তার উপকারে আসত
Verse 5 — Surah Abasa 80:5
আর তার ক্ষেত্রে যে নিজেকে সমৃদ্ধ ভাবে
Verse 6 — Surah Abasa 80:6
তুমি তো তার প্রতিই মনোযোগ দেখাচ্ছ।
Verse 7 — Surah Abasa 80:7
অথচ তোমার উপরে নেই যদি সে নিজেকে পবিত্র না করে।
Verse 8 — Surah Abasa 80:8
আর তার ক্ষেত্রে যে তোমার কাছে এসেছিল আগ্রহ নিয়ে
Verse 9 — Surah Abasa 80:9
আর সে ভয় করছিল
Verse 10 — Surah Abasa 80:10
কিন্ত তুমি তার প্রতি অবহেলা দেখালে।
Verse 11 — Surah Abasa 80:11
কদাচ না! নিঃসন্দেহ এ এক স্মরণীয় বার্তা
Verse 12 — Surah Abasa 80:12
অতএব যে ইচ্ছা করে সে তা স্মরণ রাখুক।
Verse 13 — Surah Abasa 80:13
সম্মানিত পৃষ্ঠাগুলোয়
Verse 14 — Surah Abasa 80:14
সুউন্নত, সুপবিত্র
Verse 15 — Surah Abasa 80:15
লেখকদের হস্তাক্ষরে
Verse 16 — Surah Abasa 80:16
সম্মানিত, গুণান্নিত।
Verse 17 — Surah Abasa 80:17
যা তাকে অকৃতজ্ঞ বানিয়েছে সেজন্য মানুষকে ধ্বংস করা হোক।
Verse 18 — Surah Abasa 80:18
কী জিনিস থেকে তাকে তিনি সৃষ্টি করেছেন
Verse 19 — Surah Abasa 80:19
এক শুক্রকীট থেকে! তিনি তাকে সৃষ্টি করেছেন, তারপর তিনি তাকে সুসমঞ্জস করেছেন
Verse 20 — Surah Abasa 80:20
তারপর তার জন্য পথ সহজ করে দিয়েছেন
Verse 21 — Surah Abasa 80:21
তারপর তিনি তার মৃত্যু ঘটান, এবং তাকে কবরস্থ করেন
Verse 22 — Surah Abasa 80:22
তারপর যখন তিনি চাইবেন তখন তাকে পুনর্জীবিত করবেন।
Verse 23 — Surah Abasa 80:23
না, তাকে তিনি যা আদেশ করেছিলেন তা সে পালন করে নি।
Verse 24 — Surah Abasa 80:24
অতএব মানুষ তার খাদ্যের দিকে ভেবে দেখুক
Verse 25 — Surah Abasa 80:25
কেমন ক’রে আমরা বৃষ্টি বর্ষণ করি বর্ষণধারায়
Verse 26 — Surah Abasa 80:26
তারপর আমরা মাটিকে ফাটিয়ে দিই চৌচির ক’রে
Verse 27 — Surah Abasa 80:27
তারপর তাতে আমরা জন্মাই শস্য
Verse 28 — Surah Abasa 80:28
আর আঙ্গুর ও শাকসবজি
Verse 29 — Surah Abasa 80:29
আর জলপাই ও খেজুর
Verse 30 — Surah Abasa 80:30
আর ঘন গাছপালাময় বাগান
Verse 31 — Surah Abasa 80:31
আর ফলফসল ও তৃণলতা
Verse 32 — Surah Abasa 80:32
তোমাদের জন্য খাদ্যভান্ডার ও তোমাদের গবাদি-পশুর জন্যেও।
Verse 33 — Surah Abasa 80:33
তারপর যেদিন কান-ফাটানো আওয়াজ আসবে
Verse 34 — Surah Abasa 80:34
সেইদিন মানুষ তার ভাইকে ছেড়ে পালাবে
Verse 35 — Surah Abasa 80:35
আর তার মাকে ও তার বাবাকে
Verse 36 — Surah Abasa 80:36
আর তার পতিপত্নীকে ও তার সন্তানসন্ততিকে।
Verse 37 — Surah Abasa 80:37
সেদিন তাদের মধ্যের প্রত্যেক লোকেরই এত ব্যস্ততা থাকবে যে তাকে বেখেয়াল করে দেবে।
Verse 38 — Surah Abasa 80:38
অনেক মুখ সেইদিন হবে উজ্জ্বল
Verse 39 — Surah Abasa 80:39
হাসিমাখা, আনন্দমুখর
Verse 40 — Surah Abasa 80:40
আর সেইদিন অনেক মুখ -- তাদের উপরে ধূলো-বালি
Verse 41 — Surah Abasa 80:41
কালো- আঁধার তাদের ঢেকে ফেলবে।
Verse 42 — Surah Abasa 80:42
এরা নিজেরাই সত্যপ্রত্যাখ্যানকারী, দুষ্কৃতিকারী।