Verse 1 — Surah At-Tariq 86:1
ভাবো আকাশের ও রাতের আগন্তুকের কথা
Verse 2 — Surah At-Tariq 86:2
আর কী তোমাকে বুঝতে দেবে কে সেই রাতের আগন্তুক
Verse 3 — Surah At-Tariq 86:3
একটি অত্যুজ্জ্বল নক্ষত্র।
Verse 4 — Surah At-Tariq 86:4
প্রত্যেক সার পক্ষেই -- তার উপরে একজন তত্ত্বাবধায়ক রয়েছে।
Verse 5 — Surah At-Tariq 86:5
সুতরাং মানুষ ভেবে দেখুক কিসে থেকে তাকে সৃষ্টি করা হয়েছে।
Verse 6 — Surah At-Tariq 86:6
তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে-স্খলিত পানি থেকে
Verse 7 — Surah At-Tariq 86:7
যা নির্গত হয় মেরুদন্ড ও বুকের পাঁজরের মধ্য হতে।
Verse 8 — Surah At-Tariq 86:8
নিঃসন্দেহ তিনি তার প্রত্যাবর্তনে অবশ্যই ক্ষমতাবান।
Verse 9 — Surah At-Tariq 86:9
সেইদিন লুকোনো সব-কিছুকে প্রকাশ করা হবে
Verse 10 — Surah At-Tariq 86:10
তখন তার থাকবে না কোনো ক্ষমতা ও না কোনো সাহায্যকারী।
Verse 11 — Surah At-Tariq 86:11
ভাবো বর্ষণোন্নুখ আকাশের কথা
Verse 12 — Surah At-Tariq 86:12
আর পৃথিবীর কথা যা বিদীর্ণ হয়।
Verse 13 — Surah At-Tariq 86:13
নিঃসন্দেহ এটি সুমীমাংসাকারী বক্তব্য
Verse 14 — Surah At-Tariq 86:14
আর এটি কোনো তামাশার জিনিস নয়।
Verse 15 — Surah At-Tariq 86:15
নিঃসন্দেহ তারা চাল চালছে
Verse 16 — Surah At-Tariq 86:16
আর আমিও পরিকল্পনা উদ্ভাবন করছি।
Verse 17 — Surah At-Tariq 86:17
অতএব তুমি অবিশ্বাসীদের অবকাশ দাও, তাদের অবকাশ দাও কিছুটা সময়।