Back to Languages

Bengali - Chapter 87 - Al-Ala

Translation by Zohurul Hoque — Permalink

Verse 1 — Surah Al-Ala 87:1

মহিমা ঘোষণা করো তোমার সর্বোন্নত প্রভুর নামের

Verse 2 — Surah Al-Ala 87:2

যিনি সৃষ্টি করেন, তারপর সুঠাম করেন

Verse 3 — Surah Al-Ala 87:3

আর যিনি সুসমঞ্জস করেন, তারপর পথ দেখিয়ে নেন

Verse 4 — Surah Al-Ala 87:4

আর যিনি তৃণলতা উদ্‌গত করেন

Verse 5 — Surah Al-Ala 87:5

তারপর তাকে শুকিয়ে পাঁশুটে বানিয়ে ফেলেন।

Verse 6 — Surah Al-Ala 87:6

আমরা যথাশীঘ্র তোমাকে পড়াবো, ফলে তুমি ভুলবে না

Verse 7 — Surah Al-Ala 87:7

শুধু যা-কিছু আল্লাহ্ ইচ্ছা করেন তা ব্যতীত। নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য এবং যা গুপ্ত রয়েছে।

Verse 8 — Surah Al-Ala 87:8

আর আমরা তোমার জন্য সহজ করে দেব সহজকরনের জন্য।

Verse 9 — Surah Al-Ala 87:9

অতএব তুমি স্মরণ করিয়ে চলোচ নিশ্চয় স্মরণ করানোতে সুফল রয়েছে।

Verse 10 — Surah Al-Ala 87:10

যে ভয় করে সে যথাসত্বর উপদেশ গ্রহণ করবে

Verse 11 — Surah Al-Ala 87:11

কিন্ত এটি এড়িয়ে চলবে নেহাত দুশ্চরিত্র

Verse 12 — Surah Al-Ala 87:12

যে বিরাট আগুনে ঢোকে পড়বে

Verse 13 — Surah Al-Ala 87:13

তখন সে সেখানে মরবে না, আর বাঁচবেও না।

Verse 14 — Surah Al-Ala 87:14

সে-ই যথার্থ সফলকাম হবে যে নিজেকে পবিত্র করেছে

Verse 15 — Surah Al-Ala 87:15

এবং তার প্রভুর নাম স্মরণ করে, আর নামায পড়ে।

Verse 16 — Surah Al-Ala 87:16

না, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও

Verse 17 — Surah Al-Ala 87:17

অথচ পরকালই বেশি ভাল ও দীর্ঘস্থায়ী।

Verse 18 — Surah Al-Ala 87:18

নিঃসন্দেহ এইসব আছে পূর্ববর্তী ধর্মগ্রন্থে

Verse 19 — Surah Al-Ala 87:19

ইব্রাহীম ও মূসার ধর্মগ্রন্থে।