Back to Languages

Bengali - Chapter 26 - Ash-Shuara

Translation by Abu Bakr Zakaria — Permalink

Verse 1 — Surah Ash-Shuara 26:1

ত্বা-সীন-মীম।

Verse 2 — Surah Ash-Shuara 26:2

এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত।

Verse 3 — Surah Ash-Shuara 26:3

তারা মুমিন হচ্ছে না বলে আপনি হয়ত মনোকষ্টে আত্মঘাতী হয়ে পড়বেন।

Verse 4 — Surah Ash-Shuara 26:4

আমরা ইচ্ছে করলে আসমান থেকে তাদের কাছে এক নিদর্শন নাযিল করতাম, ফলে সেটার প্রতি তাদের ঘাড় বিনত হয়ে পড়ত।

Verse 5 — Surah Ash-Shuara 26:5

আর যখনই তাদের কাছে দয়াময়ের কাছ থেকে কোনো নতুন উপদেশ আসে, তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়।

Verse 6 — Surah Ash-Shuara 26:6

অতএব, তারা তো মিথ্যারোপ করেছে। কাজেই তারা যা নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করত তার প্রকৃত বার্তা তাদের কাছে শীঘ্রই এসে পড়বে।

Verse 7 — Surah Ash-Shuara 26:7

তারা কি যমীনের দিকে লক্ষ্য করে না? আমরা তাতে প্ৰত্যেক প্রকারের অনেক উৎকৃষ্ট উদ্ভিদ উদ্গত করেছি [১]

Verse 8 — Surah Ash-Shuara 26:8

নিশ্চয় এতে আছে নিদর্শন, আর তাদের অধিকাংশই মুমিন নয়।

Verse 9 — Surah Ash-Shuara 26:9

আর নিশ্চয় আপনার রব, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।

Verse 10 — Surah Ash-Shuara 26:10

আর স্মরণ করুন, যখন আপনার রব মূসাকে ডেকে বললেন, ‘আপনি যালিম সম্পপ্রদায়ের কাছে যান

Verse 11 — Surah Ash-Shuara 26:11

‘ফির‘আউনের সম্পপ্রদায়ের কাছে; তারা কি তাকওয়া অবলম্বন করবে না?’

Verse 12 — Surah Ash-Shuara 26:12

মূসা বলেছিলেন, ‘হে আমার রব! আমি আশংকা করছি যে, তারা আমার উপর মিথ্যারোপ করবে

Verse 13 — Surah Ash-Shuara 26:13

‘এবং আমার বক্ষ সংকুচিত হয়ে পড়ছে, আর আমার জিহ্বা তো সাবলীল নেই। কাজেই হারূনের প্রতিও ওহী পাঠান।

Verse 14 — Surah Ash-Shuara 26:14

‘আর আমার বিরুদ্ধে তো তাদের এক অভিযোগ আছে, সুতরাং আমি আশংকা করছি যে, তারা আমাকে হত্যা করবে।’

Verse 15 — Surah Ash-Shuara 26:15

আল্লাহ্‌ বললেন, ‘না, কখনই নয়, অতএব আপনারা উভয়ে আমাদের নিদর্শনসহ যান, আমরা তো আপনাদের সাথেই আছি, শ্রবণকারী।

Verse 16 — Surah Ash-Shuara 26:16

‘অতএব, আপনারা উভয়ে ফির‘আউনের কাছে যান এবং বলুন, ‘আমরা তো সৃষ্টিকুলের রবের রাসূল

Verse 17 — Surah Ash-Shuara 26:17

যাতে তুমি আমাদের সাথে যেতে দাও বনী ইসরাইলকে [১]।’

Verse 18 — Surah Ash-Shuara 26:18

ফির‘আউন বলল, ‘আমরা কি তোমাকে শৈশবে আমাদের মধ্যে লালন-পালন করিনি? আর তুমি তো তোমার জীবনের বহু বছর আমাদের মধ্যে কাটিয়েছ

Verse 19 — Surah Ash-Shuara 26:19

‘এবং তুমি তোমার কাজ যা করার তা করেছ; তুমি তো অকৃতজ্ঞ।’

Verse 20 — Surah Ash-Shuara 26:20

মূসা বললেন, ‘আমি তো এটা করেছিলাম তখন, যখন আমি ছিলাম বিভ্ৰান্ত’ [২]।

Verse 21 — Surah Ash-Shuara 26:21

‘তারপর আমি যখন তোমাদের ভয়ে ভীত হলাম তখন আমি তোমাদের কাছ থেকে পালিয়ে গিয়েছিলাম। এরপর আমার রব আমাকে প্রজ্ঞা (নবুওয়ত) দিয়েছেন এবং আমাকে রাসূলদের অন্তর্ভুক্ত করেছেন।

Verse 22 — Surah Ash-Shuara 26:22

‘আর আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা উল্লেখ করে তুমি দয়া দেখাচ্ছ তা তো এই যে, তুমি বনী ইসরাঈলকে দাসে পরিণত করেছ [১] ।’

Verse 23 — Surah Ash-Shuara 26:23

ফির‘আউন বলল, ‘সৃষ্টিকুলের রব আবার কী?’

Verse 24 — Surah Ash-Shuara 26:24

মূসা বললেন, ‘তিনি আসমানসমূহ ও যমীন এবং তাদের মধ্যবর্তী সব কিছুর রব, যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও।’

Verse 25 — Surah Ash-Shuara 26:25

ফির‘আউন তার আশেপাশের লোকদের লক্ষ করে বলল, ‘তোমরা কি ভাল করে শুনছ না?’

Verse 26 — Surah Ash-Shuara 26:26

মূসা বললেন, ‘তিনি তোমাদের রব এবং তোমাদের পূর্বপুরুষদেরও রব।’

Verse 27 — Surah Ash-Shuara 26:27

ফির‘আউন বলল, ‘তোমাদের প্রতি প্রেরিত তোমাদের রাসূল তো অবশ্যই পাগল।’

Verse 28 — Surah Ash-Shuara 26:28

মূসা বললেন, ‘তিনি পূর্ব ও পশ্চিমের এবং তাদের মধ্যবর্তী সব কিছুর রব; যদি তোমরা বুঝে থাকো!’

Verse 29 — Surah Ash-Shuara 26:29

ফির‘আউন বলল, ‘তুমি যদি আমার পরিবর্তে অন্যকে ইলাহরূপে গ্ৰহণ কর আমি তোমাকে অবশ্যই কারারুদ্ধ করব।’

Verse 30 — Surah Ash-Shuara 26:30

মূসা বললেন, ‘আমি যদি তোমার কাছে কোনো স্পষ্ট বিষয় নিয়ে আসি, তবুও [১]?’

Verse 31 — Surah Ash-Shuara 26:31

ফির‘আউন বলল, ‘তুমি যদি সত্যবাদী হও তবে তা উপস্থিত কর।’

Verse 32 — Surah Ash-Shuara 26:32

তারপর মূসা তাঁর লাঠি নিক্ষেপ করলে তৎক্ষণাৎ তা এক স্পষ্ট অজগরে [১] পরিণত হল।

Verse 33 — Surah Ash-Shuara 26:33

আর মূসা তার হাত বের করলে তৎক্ষনাৎ তা দর্শকদের দৃষ্টিতে শুভ্র উজ্জ্বল প্রতিভাত হল।

Verse 34 — Surah Ash-Shuara 26:34

ফির‘আউন তার আশেপাশের পরিষদবৰ্গকে বলল, ‘এ তো এক সুদক্ষ জাদুকর

Verse 35 — Surah Ash-Shuara 26:35

‘সে তোমাদেরকে তোমাদের দেশ থেকে তার জাদুবলে বহিস্কৃত করতে চায়। এখন তোমরা কী করতে বল?’

Verse 36 — Surah Ash-Shuara 26:36

তারা বলল, ‘তাকে ও তার ভাইকে কিছু অবকাশ দাও এবং নগরে নগরে সংগ্রাহকদেরকে পাঠাও

Verse 37 — Surah Ash-Shuara 26:37

‘যেন তারা তোমার কাছে প্রতিটি অভিজ্ঞ জাদুকরকে উপস্থিত করে।’

Verse 38 — Surah Ash-Shuara 26:38

অতঃপর এক নির্ধারিত দিনে নির্দিষ্ট সময়ে জাদুকরদেরকে একত্র করা হল

Verse 39 — Surah Ash-Shuara 26:39

এবং লোকদেরকে বলা হল, ‘তোমরাও সমবেত হচ্ছে কি

Verse 40 — Surah Ash-Shuara 26:40

‘যেন আমরা জাদুকরদের অনুসরণ করতে পারি, যদি তারা বিজয়ী হয়।’

Verse 41 — Surah Ash-Shuara 26:41

অতঃপর জাদুকরেরা এসে ফির‘আউনকে বলল, ‘আমরা যদি বিজয়ী হই আমাদের জন্য পুরস্কার থাকবে তো?’

Verse 42 — Surah Ash-Shuara 26:42

ফির‘আউন বলল, ‘হ্যাঁ, তখন তো তোমরা অবশ্যই আমার ঘনিষ্ঠদের শামিল হবে।’

Verse 43 — Surah Ash-Shuara 26:43

মূসা তাদেরকে বললেন, ‘তোমরা যা নিক্ষেপ করার তা নিক্ষেপ কর।’

Verse 44 — Surah Ash-Shuara 26:44

অতঃপর তারা তাদের রশি ও লাঠি নিক্ষেপ করল এবং তারা বলল, ‘ফির‘আউনের ইযযতের শপথ! আমরাই তো বিজয়ী হব।’

Verse 45 — Surah Ash-Shuara 26:45

অতঃপর মূসা তার লাঠি নিক্ষেপ করলেন, সহসা সেটা তাদের অলীক কীর্তিগুলোকে গ্ৰাস করতে লাগল।

Verse 46 — Surah Ash-Shuara 26:46

তখন জাদুকরেরা সাজদাবনত হয়ে পড়ল।

Verse 47 — Surah Ash-Shuara 26:47

তারা বলল, ‘আমরা ঈমান আনলাম সৃষ্টিকুলের রবের প্রতি

Verse 48 — Surah Ash-Shuara 26:48

‘যিনি মূসা ও হারূনেরও রব।’

Verse 49 — Surah Ash-Shuara 26:49

ফির‘আউন বলল, ‘কী! আমি তোমাদেরকে অনুমতি দেয়ার আগেই তোমরা তার প্রতি বিশ্বাস করলে? সে-ই তো তোমাদের প্রধান যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে। সুতরাং শীঘ্রই তোমরা এর পরিণাম জানবে। আমি অবশ্যই তোমাদের হাত এবং তোমাদের পা বিপরীত দিক থেকে কেটে ফেলব এবং তোমাদের সবাইকে শূলবিদ্ধ করবই।’

Verse 50 — Surah Ash-Shuara 26:50

তারা বলল, ‘কোনো ক্ষতি নেই [১], আমরা তো আমাদের রবের কাছেই প্রত্যাবর্তনকারী।

Verse 51 — Surah Ash-Shuara 26:51

আমরা আশা করি যে, আমাদের রব আমাদের অপরাধ ক্ষমা করবেন, কারণ আমরা মুমিনদের মধ্যে অগ্রণী।’

Verse 52 — Surah Ash-Shuara 26:52

আর আমরা মূসার প্রতি ওহী করেছিলাম এ মর্মে যে, ‘আমার বান্দাদেরকে নিয়ে রাতে বের হউন [১], অবশ্যই তোমাদের পশ্চাদ্ধাবন করা হবে।’

Verse 53 — Surah Ash-Shuara 26:53

তারপর ফির‘আউন শহরে শহরে লোক সংগ্রহকারী পাঠাল

Verse 54 — Surah Ash-Shuara 26:54

এ বলে, ‘এরা তো ক্ষুদ্র একটি দল

Verse 55 — Surah Ash-Shuara 26:55

আর তারা তো আমাদের ক্ৰোধ উদ্রেক করেছে

Verse 56 — Surah Ash-Shuara 26:56

আর আমরা তো সবাই সদা সতর্ক।’

Verse 57 — Surah Ash-Shuara 26:57

পরিণামে আমরা ফির‘আউন গোষ্ঠীকে বহিষ্কৃত করলাম তাদের উদ্যানরাজি ও প্রস্রবণ হতে

Verse 58 — Surah Ash-Shuara 26:58

এবং ধন-ভাণ্ডার ও সুরম্য সৌধমালা হতে।

Verse 59 — Surah Ash-Shuara 26:59

এরূপই ঘটেছিল এবং আমরা বনী ইসরাঈলকে করেছিলাম এসবের অধিকারী [১]।

Verse 60 — Surah Ash-Shuara 26:60

অতঃপর তারা সূর্যোদয়কালে তাদের পিছনে এসে পড়ল।

Verse 61 — Surah Ash-Shuara 26:61

অতঃপর যখন দু‘দল পরস্পরকে দেখল, তখন মূসার সঙ্গীরা বলল, ‘আমরা তো ধরা পড়ে গেলাম!’

Verse 62 — Surah Ash-Shuara 26:62

মূসা বললেন, ‘কখনই নয়! আমার সঙ্গে আছেন আমার রব [১]; সত্বর তিনি আমাকে পথনির্দেশ করবেন।’

Verse 63 — Surah Ash-Shuara 26:63

অতঃপর আমরা মূসার প্রতি ওহী করলাম যে, আপনার লাঠি দ্বারা সাগরে আঘাত করুন। ফলে তা বিভক্ত প্ৰত্যেক ভাগ বিশাল পর্বতের মত হয়ে গেল [১]

Verse 64 — Surah Ash-Shuara 26:64

আর আমরা সেখানে কাছে নিয়ে এলাম অন্য দলটিকে

Verse 65 — Surah Ash-Shuara 26:65

এবং আমরা উদ্ধার করলাম মূসা ও তার সঙ্গী সকলকে

Verse 66 — Surah Ash-Shuara 26:66

তারপর নিমজ্জিত করলাম অন্য দলটিকে।

Verse 67 — Surah Ash-Shuara 26:67

এতে তো অবশ্যই নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়।

Verse 68 — Surah Ash-Shuara 26:68

আর আপনার রব, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।

Verse 69 — Surah Ash-Shuara 26:69

আর আপনি তাদের কাছে ইবরাহীমের বৃত্তান্ত বর্ণনা করুন।

Verse 70 — Surah Ash-Shuara 26:70

যখন তিনি তার পিতা ও তার সম্প্রদায়কে বলেছিলেন, ‘তোমরা কিসের ইবাদাত করা?’

Verse 71 — Surah Ash-Shuara 26:71

তারা বলল, ‘আমরা মূর্তির পূজা করি সুতরাং আমরা নিষ্ঠার সাথে সেগুলোকে আঁকড়ে থাকব।’

Verse 72 — Surah Ash-Shuara 26:72

তিনি বললেন, ‘তোমরা যখন আহ্বান কর তখন তারা তোমাদের আহ্বান শোনে কি?’

Verse 73 — Surah Ash-Shuara 26:73

‘অথবা তারা কি তোমাদের উপকার কিংবা অপকার করতে পারে?’

Verse 74 — Surah Ash-Shuara 26:74

তারা বলল, ‘না, তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি, তারা এরূপই করত।’

Verse 75 — Surah Ash-Shuara 26:75

ইবরাহীম বললেন, ‘তোমরা কি ভাবে দেখেছ, যাদের ‘ইবাদাত তোমরা করে থাক

Verse 76 — Surah Ash-Shuara 26:76

‘তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষরা

Verse 77 — Surah Ash-Shuara 26:77

সৃষ্টিকুলের রব ব্যতীত এরা সবাই তো আমার শত্ৰু।

Verse 78 — Surah Ash-Shuara 26:78

‘যিনি আমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনিই আমাকে হেদায়াত দিয়েছেন।

Verse 79 — Surah Ash-Shuara 26:79

আর ‘তিনিই আমাকে খাওয়ান ও পান করান।

Verse 80 — Surah Ash-Shuara 26:80

‘এবং রোগাক্রান্ত হলে তিনিই আমাকে আরোগ্য দান করেন [১]

Verse 81 — Surah Ash-Shuara 26:81

‘আর তিনিই আমার মৃত্যু ঘটাবেন, তারপর আমাকে পুনর্জীবিত করবেন।

Verse 82 — Surah Ash-Shuara 26:82

‘এবং যার কাছে আশা করি যে, তিনি কিয়ামতের দিন আমার অপরাধ ক্ষমা করে দেবেন।

Verse 83 — Surah Ash-Shuara 26:83

‘হে আমার রব! আমাকে প্রজ্ঞা দান করুন এবং সৎকর্মশীলদের সাথে মিলিয়ে দিন।

Verse 84 — Surah Ash-Shuara 26:84

‘আর আমাকে পরবর্তীদের মধ্যে যশস্বী করুন [১]

Verse 85 — Surah Ash-Shuara 26:85

‘এবং আমাকে সুখময় জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত করুন

Verse 86 — Surah Ash-Shuara 26:86

‘আর আমার পিতাকে ক্ষমা করুন, তিনি তো পথভ্রষ্টদের শামিল ছিলেন [১]।

Verse 87 — Surah Ash-Shuara 26:87

‘এবং আমাকে লাঞ্ছিত করবেন না পুনরুত্থানের দিনে [২]

Verse 88 — Surah Ash-Shuara 26:88

‘যে দিন ধন-সম্পদ ও সন্তান-সন্ততি কোনো কাজে আসবে না

Verse 89 — Surah Ash-Shuara 26:89

‘সে দিন উপকৃত হবে শুধু সে, যে আল্লাহ্‌র কাছে আসবে বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে।’

Verse 90 — Surah Ash-Shuara 26:90

আর মুত্তাকীদের নিকটবর্তী করা হবে জান্নাত

Verse 91 — Surah Ash-Shuara 26:91

এবং পথভ্রষ্টদের জন্য উন্মোচিত করা হবে জাহান্নাম [১]

Verse 92 — Surah Ash-Shuara 26:92

তাদেরকে বলা হবে, ‘তারা কোথায়, তোমরা যাদের ‘ইবাদাত করতে

Verse 93 — Surah Ash-Shuara 26:93

‘আল্লাহ্‌র পরিবর্তে? তারা কি তোমাদের সাহায্য করতে পারে অথবা তারা কি আত্মরক্ষা করতে সক্ষম?’

Verse 94 — Surah Ash-Shuara 26:94

অতঃপর তাদেরকে এবং পথ ভ্ৰষ্টকারীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে অধোমুখী করে [১]

Verse 95 — Surah Ash-Shuara 26:95

এবং ইবলীসের বাহিনীর সকলকেও।

Verse 96 — Surah Ash-Shuara 26:96

তারা সেখানে বিতর্কে লিপ্ত হয়ে বলবে

Verse 97 — Surah Ash-Shuara 26:97

‘আল্লাহ্‌র শপথ! আমরা তো স্পষ্ট পথভ্রষ্টতায় নিমজ্জিত ছিলাম,’

Verse 98 — Surah Ash-Shuara 26:98

‘যখন আমরা তোমাদেরকে সৃষ্টিকুলের রবের সমকক্ষ গণ্য করতাম।

Verse 99 — Surah Ash-Shuara 26:99

‘আর আমাদেরকে কেবল দুস্কৃতিকারীরাই পথভ্ৰষ্ট করেছিল

Verse 100 — Surah Ash-Shuara 26:100

‘অতএব, আমাদের কোনো সুপারিশকারী নেই।

Verse 101 — Surah Ash-Shuara 26:101

এবং কোনো সহৃদয় বন্ধুও নেই।

Verse 102 — Surah Ash-Shuara 26:102

‘হায়, যদি আমাদের একবার ফিরে যাওয়ার সুযোগ ঘটত, তাহলে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম [১]!’

Verse 103 — Surah Ash-Shuara 26:103

এতে তো অবশ্যই নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়।

Verse 104 — Surah Ash-Shuara 26:104

আর আপনার রব, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।

Verse 105 — Surah Ash-Shuara 26:105

নূহের সম্প্রদায় রাসূলগণের প্রতি মিথ্যা আরোপ করেছিল।

Verse 106 — Surah Ash-Shuara 26:106

যখন তাদের ভাই নূহ তাদেরকে বলেছিলেন, ‘তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না

Verse 107 — Surah Ash-Shuara 26:107

‘আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।

Verse 108 — Surah Ash-Shuara 26:108

‘অতএব, তোমরা আল্লাহ্‌র তাকওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর [১]।

Verse 109 — Surah Ash-Shuara 26:109

‘আর আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না; আমার পুরস্কার তো সৃষ্টিকুলের রবের কাছেই আছে।

Verse 110 — Surah Ash-Shuara 26:110

‘কাজেই তোমরা আল্লাহ্‌র তাকওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর।’

Verse 111 — Surah Ash-Shuara 26:111

তারা বলল, ‘আমরা কি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করব অথচ ইতরজনেরা তোমার অনুসরণ করছে?’

Verse 112 — Surah Ash-Shuara 26:112

নূহ বললেন, ‘তারা কী করত তা আমার জানার কি দরকার?’

Verse 113 — Surah Ash-Shuara 26:113

‘তাদের হিসেব গ্রহণ তো আমার রবেরই কাজ; যদি তোমরা বুঝতে

Verse 114 — Surah Ash-Shuara 26:114

আর আমি তো ‘মুমিনদেরকে তাড়িয়ে দেয়ার নই।

Verse 115 — Surah Ash-Shuara 26:115

‘আমি তো শুধু একজন স্পষ্ট সতর্ককারী।’

Verse 116 — Surah Ash-Shuara 26:116

তারা বলল, ‘হে নূহ! তুমি যদি নিবৃত্ত না হও তবে তুমি অবশ্যই পাথরের আঘাতে নিহতদের মধ্যে শামিল হবে।’

Verse 117 — Surah Ash-Shuara 26:117

নূহ বললেন, ‘হে আমার রব! আমার সম্প্রদায় তো আমার উপর মিথ্যারোপ করেছে।

Verse 118 — Surah Ash-Shuara 26:118

কাজেই আপনি আমার ও তাদের মধ্যে স্পষ্ট মীমাংসা করে দিন এবং আমাকে ও আমার সাথে যেসব মুমিন আছে, তাদেরকে রক্ষা করুন [১]।’

Verse 119 — Surah Ash-Shuara 26:119

অতঃপর আমরা তাকে ও তার সঙ্গে যারা ছিল, তাদেরকে রক্ষা করলাম বোঝাই নৌযানে [১]।

Verse 120 — Surah Ash-Shuara 26:120

এরপর আমরা বাকী সবাইকে ডুবিয়ে দিলাম।

Verse 121 — Surah Ash-Shuara 26:121

এতে তো অবশ্যই নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই ঈমানদার নয়।

Verse 122 — Surah Ash-Shuara 26:122

আর আপনার রব, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।

Verse 123 — Surah Ash-Shuara 26:123

‘আদ সম্প্রদায় রাসূলদের প্রতি মিথ্যারোপ করেছিল।

Verse 124 — Surah Ash-Shuara 26:124

যখন তাদের ভাই হূদ তাদেরকে বললেন, ‘তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না

Verse 125 — Surah Ash-Shuara 26:125

‘আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।

Verse 126 — Surah Ash-Shuara 26:126

‘অতএব, তোমরা আল্লাহ্‌র তাকওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর।

Verse 127 — Surah Ash-Shuara 26:127

‘আর আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না, আমার পুরস্কার তো সৃষ্টিকুলের রবের কাছেই।

Verse 128 — Surah Ash-Shuara 26:128

‘তোমরা কি প্রতিটি উচ্চ স্থানে [১] স্তম্ভ নির্মাণ করছ নিরর্থক [২]

Verse 129 — Surah Ash-Shuara 26:129

‘আর তোমরা প্রাসাদসমূহ [১] নির্মাণ করছ যেন তোমরা স্থায়ী হবে [২]।

Verse 130 — Surah Ash-Shuara 26:130

আর যখন তোমরা আঘাত হান তখন আঘাত হেনে থাক স্বেচ্ছাচারী হয়ে।

Verse 131 — Surah Ash-Shuara 26:131

সুতরাং তোমরা আল্লাহ্‌র তাকওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর।

Verse 132 — Surah Ash-Shuara 26:132

আর তোমরা তাঁর তাকওয়া অবলম্বন কর যিনি তোমাদেরকে দান করেছেন সে সমুদয়, যা তোমরা জান।

Verse 133 — Surah Ash-Shuara 26:133

তিনি তোমাদেরকে দান করেছেন চতুস্পদ জন্তু ও পুত্ৰ সন্তান

Verse 134 — Surah Ash-Shuara 26:134

এবং উদ্যান ও প্রস্রবণ

Verse 135 — Surah Ash-Shuara 26:135

‘আমি তো তোমাদের জন্য আশংকা করি মহাদিনের শাস্তির।’

Verse 136 — Surah Ash-Shuara 26:136

তারা বলল, ‘তুমি উপদেশ দাও বা না-ই দাও, উভয়ই আমাদের জন্য সমান।

Verse 137 — Surah Ash-Shuara 26:137

‘এটা তো কেবল পূর্ববর্তীদেরই স্বভাব।

Verse 138 — Surah Ash-Shuara 26:138

‘আমরা মোটেই শাস্তিপ্রাপ্ত হবো না।’

Verse 139 — Surah Ash-Shuara 26:139

সুতরাং তারা তার প্রতি মিথ্যারোপ করল ফলে আমরা তাদেরকে ধ্বংস করলাম। এতে তো অবশ্যই আছে নিদর্শন; কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয় [১]।

Verse 140 — Surah Ash-Shuara 26:140

আর আপনার রব, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।

Verse 141 — Surah Ash-Shuara 26:141

সামূদ সম্প্রদায় রাসূলগণের প্রতি মিথ্যারোপ করেছিল।

Verse 142 — Surah Ash-Shuara 26:142

যখন তাদের ভাই সালিহ তাদেরকে বললেন, ‘তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না

Verse 143 — Surah Ash-Shuara 26:143

‘আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।

Verse 144 — Surah Ash-Shuara 26:144

সুতরাং তোমরা আল্লাহ্‌র তাকওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর

Verse 145 — Surah Ash-Shuara 26:145

‘আর আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান তো সৃষ্টিকুলের রবের কাছেই আছে।

Verse 146 — Surah Ash-Shuara 26:146

‘তোমাদেরকে কি নিরাপদ অবস্থায় ছেড়ে রাখা হবে, যা এখানে আছে তাতে

Verse 147 — Surah Ash-Shuara 26:147

‘উদ্যানে, প্রস্রবণে

Verse 148 — Surah Ash-Shuara 26:148

‘ও শস্যক্ষেত্রে এবং সুকোমল গুচ্ছ বিশিষ্ট খেজুর বাগানে

Verse 149 — Surah Ash-Shuara 26:149

‘আর তোমরা নৈপুণ্যের সাথে পাহাড় কেটে ঘর নির্মাণ করছ।

Verse 150 — Surah Ash-Shuara 26:150

সুতরাং তোমরা আল্লাহ্‌র তাকওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর

Verse 151 — Surah Ash-Shuara 26:151

আর তোমরা সীমালংঘনকারীদের নির্দেশের আনুগত্য করো না

Verse 152 — Surah Ash-Shuara 26:152

‘যারা যমীনে বিপর্যয় সৃষ্টি করে এবং সংশোধন করে না।’

Verse 153 — Surah Ash-Shuara 26:153

তারা বলল, ‘তুমি তো জাদুগ্ৰস্তাদের অন্যতম।

Verse 154 — Surah Ash-Shuara 26:154

‘তুমি তো আমাদের মতই একজন মানুষ, কাজেই তুমি যদি সত্যবাদী হও তবে একটি নিদর্শন উপস্থিত কর।’

Verse 155 — Surah Ash-Shuara 26:155

সালিহ বললেন, ‘এটা একটা উষ্ট্ৰী, এর জন্য আছে পানি পানের পালা এবং তোমাদের জন্য আছে নির্ধারিত দিনে পানি পানের পালা

Verse 156 — Surah Ash-Shuara 26:156

‘আর তোমরা এর কোনো অনিষ্ট সাধন করো না; করলে মহাদিনের শাস্তি তোমাদের উপর আপতিত হবে।’

Verse 157 — Surah Ash-Shuara 26:157

অতঃপর তারা সেটাকে হত্যা করল, পরিণামে তারা অনুতপ্ত হল।

Verse 158 — Surah Ash-Shuara 26:158

অতঃপর শাস্তি তাদেরকে গ্ৰাস করল। এতে অবশ্যই রয়েছে নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়।

Verse 159 — Surah Ash-Shuara 26:159

আর আপনার রব, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।

Verse 160 — Surah Ash-Shuara 26:160

লূতের সম্প্রদায় রাসূলগণের প্রতি মিথ্যারোপ করেছিল

Verse 161 — Surah Ash-Shuara 26:161

যখন তাদের ভাই লূত তাদেরকে বললেন, ‘তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না

Verse 162 — Surah Ash-Shuara 26:162

‘আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।

Verse 163 — Surah Ash-Shuara 26:163

‘কাজেই তোমরা আল্লাহ্‌র তাকওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর।

Verse 164 — Surah Ash-Shuara 26:164

‘আর আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান তো সৃষ্টিকুলের রবের কাছেই আছে।

Verse 165 — Surah Ash-Shuara 26:165

‘সৃষ্টিকুলের মধ্যে তো তোমরাই কি পুরুষের সাথে উপগত হও

Verse 166 — Surah Ash-Shuara 26:166

‘আর তোমাদের রব তোমাদের জন্য যে স্ত্রীগণকে সৃষ্টি করেছেন তাদেরকে তোমরা বর্জন করে থাক। বরং তোমরা তো এক সীমালংঘনকারী সম্প্রদায়।’

Verse 167 — Surah Ash-Shuara 26:167

তারা বলল, ‘হে লূত! তুমি যদি নিবৃত্ত না হও, তবে অবশ্যই তুমি নির্বাসিত হবে।’

Verse 168 — Surah Ash-Shuara 26:168

লূত বললেন, ‘আমি অবশ্যই তোমাদের এ কাজের ঘৃণাকারী।

Verse 169 — Surah Ash-Shuara 26:169

‘হে আমার রব! আমাকে এবং আমার পরিবার-পরিজনকে, তারা যা করে তা থেকে রক্ষা করুন।’

Verse 170 — Surah Ash-Shuara 26:170

তারপর আমরা তাকে এবং তার পরিবার-পরিজনকে সকলকে রক্ষা করলাম।

Verse 171 — Surah Ash-Shuara 26:171

এক বৃদ্ধা ছাড়া [১], যে ছিল পিছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত।

Verse 172 — Surah Ash-Shuara 26:172

তারপর আমরা অপর সকলকে ধ্বংস করলাম।

Verse 173 — Surah Ash-Shuara 26:173

আর আমরা তাদের উপর শাস্তি মূলক বৃষ্টি বর্ষণ করেছিলাম, ভীতি প্রদর্শিতদের জন্য এ বৃষ্টি ছিল কত নিকৃষ্ট [১]

Verse 174 — Surah Ash-Shuara 26:174

এতে তো অবশ্যই নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়।

Verse 175 — Surah Ash-Shuara 26:175

আর আপনার রব, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।

Verse 176 — Surah Ash-Shuara 26:176

আইকাবাসীরা [১] রাসূলগণের প্রতি মিথ্যারোপ করেছিল

Verse 177 — Surah Ash-Shuara 26:177

যখন শু‘আইব তাদেরকে বলেছিলেন, ‘তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না

Verse 178 — Surah Ash-Shuara 26:178

আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।

Verse 179 — Surah Ash-Shuara 26:179

‘কাজেই তোমরা আল্লাহ্‌র তাকওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর।

Verse 180 — Surah Ash-Shuara 26:180

‘আর আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না। আমার পুরস্কার তো সৃষ্টিকুলের রবের কাছেই আছে।

Verse 181 — Surah Ash-Shuara 26:181

‘মাপে পূর্ণ মাত্রায় দেবে; আর যারা মাপে কম দেয় তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ো না

Verse 182 — Surah Ash-Shuara 26:182

‘এবং ওজন করবে সঠিক দাঁড়িপাল্লায়।

Verse 183 — Surah Ash-Shuara 26:183

‘আর লোকদেরকে তাদের প্রাপ্য বস্তু কম দিও না এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে বেড়িও না।

Verse 184 — Surah Ash-Shuara 26:184

আর তাঁর তাকওয়া অবলম্বন কর যিনি তোমাদেরকে ও তোমাদের আগে যারা গত হয়েছে তাদেরকে সৃষ্টি করেছেন।’

Verse 185 — Surah Ash-Shuara 26:185

তারা বলল, ‘তুমি তো জাদুগ্ৰস্তাদের অন্তর্ভুক্ত

Verse 186 — Surah Ash-Shuara 26:186

‘আর তুমি তো আমাদের মতই একজন মানুষ, আমরা তো তোমাকে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত মনে করি।

Verse 187 — Surah Ash-Shuara 26:187

‘সুতরাং তুমি যদি সত্যবাদী হও তবে আকাশের এক খণ্ড আমাদের উপর ফেলে দাও।’

Verse 188 — Surah Ash-Shuara 26:188

তিনি বললেন, ‘আমার রব ভাল করে জানেন তোমরা যা কর।’

Verse 189 — Surah Ash-Shuara 26:189

সুতরাং তারা তার প্রতি মিথ্যারোপ করল, ফলে তাদেরকে মেঘাচ্ছন্ন দিনের শাস্তি গ্রাস করল [১]। এ তো ছিল এক ভীষণ দিনের শাস্তি

Verse 190 — Surah Ash-Shuara 26:190

এতে তো অবশ্যই রয়েছে নিদর্শন [১], আর তাদের অধিকাংশই মুমিন নয়।

Verse 191 — Surah Ash-Shuara 26:191

আর আপনার রব, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।

Verse 192 — Surah Ash-Shuara 26:192

আর নিশ্চয় এটা (আল-কুরআন) সৃষ্টিকুলের রব হতে নাযিলকৃত।

Verse 193 — Surah Ash-Shuara 26:193

বিশ্বস্ত রূহ (জিবরাঈল) তা নিয়ে নাযিল হয়েছেন।

Verse 194 — Surah Ash-Shuara 26:194

আপনার হৃদয়ে, যাতে আপনি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হতে পারেন।

Verse 195 — Surah Ash-Shuara 26:195

সুস্পষ্ট আরবী ভাষায় [১]।

Verse 196 — Surah Ash-Shuara 26:196

আর পূর্ববর্তী কিতাবসমূহে অবশ্যই এর উল্লেখ আছে।

Verse 197 — Surah Ash-Shuara 26:197

বনী ইসরাইলের আলেমগণ এ সম্পর্কে জানে---এটা কি তাদের জন্য নিদর্শন নয় [১]

Verse 198 — Surah Ash-Shuara 26:198

আর আমরা যদি এটা কোনো অনারবের উপর নাযিল করতাম

Verse 199 — Surah Ash-Shuara 26:199

এবং এটা সে তাদের কাছে পাঠ করত, তবে তারা তাতে ঈমান আনত না

Verse 200 — Surah Ash-Shuara 26:200

এভাবে আমরা সেটা অপরাধীদের অন্তরে সঞ্চার করেছি [১]।

Verse 201 — Surah Ash-Shuara 26:201

তারা এতে ঈমান আনবে না যতক্ষণ না তারা যন্ত্রণাদায়ক শাস্তি দেখতে পাবে

Verse 202 — Surah Ash-Shuara 26:202

সুতরাং তা তাদের কাছে এসে পড়বে হঠাৎ করে; অথচ তারা কিছুই উপলব্ধি করতে পারবে না।

Verse 203 — Surah Ash-Shuara 26:203

তখন তারা বলবে, ‘আমাদেরকে কি অবকাশ দেয়া হবে?’

Verse 204 — Surah Ash-Shuara 26:204

তারা কি তবে আমাদের শাস্তি ত্বরান্বিত করতে চায়

Verse 205 — Surah Ash-Shuara 26:205

আপনি ভেবে দেখুন, যদি আমরা তাদেরকে দীর্ঘকাল ভোগ-বিলাস করতে দেই [১]

Verse 206 — Surah Ash-Shuara 26:206

তারপর তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছিল তা তাদের কাছে এসে পড়ে

Verse 207 — Surah Ash-Shuara 26:207

তখন যা তাদের ভোগ-বিলাসের উপকরণ হিসেবে দেয়া হয়েছিল তা তাদের কি উপকারে আসবে

Verse 208 — Surah Ash-Shuara 26:208

আর আমরা এমন কোনো জনপদ ধ্বংস করিনি যার জন্য সতর্ককারী ছিল না [১]

Verse 209 — Surah Ash-Shuara 26:209

(তাদের জন্য) স্মরণ হিসেবে, আর আমরা যুলুমকারী নই

Verse 210 — Surah Ash-Shuara 26:210

আর শয়তানরা এটাসহ নাযিল হয়নি।

Verse 211 — Surah Ash-Shuara 26:211

আর তারা এ কাজের যোগ্যও নয় এবং তারা এর সামর্থ্যও রাখে না।

Verse 212 — Surah Ash-Shuara 26:212

তাদেরকে তো শোনার সুযোগ হতে দূরে রাখা হয়েছে।

Verse 213 — Surah Ash-Shuara 26:213

অতএব আপনি অন্য কোনো ইলাহকে আল্লাহ্‌র সাথে ডাকবেন না, ডাকলে আপনি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবেন।

Verse 214 — Surah Ash-Shuara 26:214

আর আপনার নিকটস্থ জ্ঞাতি-গোষ্ঠীকে সতর্ক করুন।

Verse 215 — Surah Ash-Shuara 26:215

এবং যারা আপনার অনুসরণ করে সেসব মুমিনদের প্রতি আপনার পক্ষপুট অবনত করে দিন।

Verse 216 — Surah Ash-Shuara 26:216

অতঃপর তারা যদি আপনার অবাধ্য হয় তাহলে আপনি বলুন, ‘তোমরা যা কর নিশ্চয় আমি তা থেকে দায়মুক্ত।’

Verse 217 — Surah Ash-Shuara 26:217

আর আপনি নির্ভর করুন পরাক্রমশালী, পরম দয়ালু আল্লাহ্‌র উপর

Verse 218 — Surah Ash-Shuara 26:218

যিনি আপনাকে দেখেন যখন আপনি দাঁড়ান [১]

Verse 219 — Surah Ash-Shuara 26:219

এবং সাজদাকারীদের মাঝে আপনার উঠাবসা [১]।

Verse 220 — Surah Ash-Shuara 26:220

তিনি তো সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

Verse 221 — Surah Ash-Shuara 26:221

তোমাদেরকে কি আমি জানাব কার কাছে শয়তানরা নাযিল হয়

Verse 222 — Surah Ash-Shuara 26:222

তারা তো নাযিল হয় প্রত্যেকটি ঘোর মিথ্যাবাদী ও পাপীর কাছে।

Verse 223 — Surah Ash-Shuara 26:223

তারা কান পেতে থাকে এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী [১]।

Verse 224 — Surah Ash-Shuara 26:224

আর কবিগণ, তাদের অনুসরণ তো বিভ্ৰান্তরাই করে।

Verse 225 — Surah Ash-Shuara 26:225

আপনি কি দেখেন না যে, ওরা উদভ্ৰান্ত হয়ে প্রত্যেক উপত্যকায় ঘুরে বেড়ায়

Verse 226 — Surah Ash-Shuara 26:226

এবং তারা তো বলে এমন কথা, যা তারা করে না।

Verse 227 — Surah Ash-Shuara 26:227

কিন্তু তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎকাজ করেছে, আল্লাহ্‌কে বেশী পরিমাণ স্মরণ করেছে এবং অত্যাচারিত হওয়ার পর প্রতিশোধ গ্ৰহণ করেছে। আর যালিমরা শীঘ্রই ফিরে যাবে জানবে কোন ধরনের গন্তব্যস্থলে তারা ফিরে যাবে।