Back to Languages

Bengali - Chapter 37 - As-Saffat

Translation by Abu Bakr Zakaria — Permalink

Verse 1 — Surah As-Saffat 37:1

শপথ তাদের যারা সারিবদ্ধভাবে দণ্ডায়মান [১]

Verse 2 — Surah As-Saffat 37:2

অতঃপর যারা কঠোর পরিচালক [১]

Verse 3 — Surah As-Saffat 37:3

আর যারা 'যিকর' আবৃত্তিতে রত- [১]

Verse 4 — Surah As-Saffat 37:4

নিশ্চয় তোমাদের ইলাহ্ এক

Verse 5 — Surah As-Saffat 37:5

যিনি আসমানসমূহ, যমীন ও তাদের অন্তর্বর্তী সবকিছুর রব এবং রব সকল উদয়স্থলের [১]।

Verse 6 — Surah As-Saffat 37:6

নিশ্চয় আমরা কাছের আসমানকে নক্ষত্ররাজির সুষমা দ্বারা সুশোভিত করেছি [১]

Verse 7 — Surah As-Saffat 37:7

এবং রক্ষা করেছি প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে [১]।

Verse 8 — Surah As-Saffat 37:8

ফলে তারা ঊর্ধ্ব জগতের কিছু শুনতে পারে না [১]। আর তাদের প্রতি নিক্ষিপ্ত হয় সব দিক থেকে

Verse 9 — Surah As-Saffat 37:9

বিতাড়নের জন্য [১] এবং তাদের জন্য আছে অবিরাম শাস্তি।

Verse 10 — Surah As-Saffat 37:10

তবে কেউ হঠাৎ কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিণ্ড তার পশ্চাদ্ধাবন করে।

Verse 11 — Surah As-Saffat 37:11

সুতরাং তাদেরকে জিজ্ঞেস করুন, তারা সৃষ্টিতে দৃঢ়তর, না আমরা অন্য যা কিছু সৃষ্টি করেছি তা [১]? তাদেরকে তো আমরা সৃষ্টি করেছি আঠাল মাটি হতে।

Verse 12 — Surah As-Saffat 37:12

আপনি তো বিস্ময় বোধ করছেন, আর তারা করছে বিদ্রূপ [১]।

Verse 13 — Surah As-Saffat 37:13

এবং যখন তাদেরকে উপদেশ দেয়া হয়, তখন তারা তা গ্রহণ করে না।

Verse 14 — Surah As-Saffat 37:14

আর যখন তারা কোনো নিদর্শন দেখে, তখন তারা উপহাস করে

Verse 15 — Surah As-Saffat 37:15

এবং বলে, 'এটা তো এক সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়।

Verse 16 — Surah As-Saffat 37:16

আমরা যখন মরে যাব এবং মাটি ও অস্থিতে পরিণত হব, তখনও কি আমরা পুনরুত্থিত হব

Verse 17 — Surah As-Saffat 37:17

এবং আমাদের পিতৃপুরুষরাও?’

Verse 18 — Surah As-Saffat 37:18

বলুন, ‘হ্যাঁ, এবং তোমরা হবে লাঞ্ছিত।

Verse 19 — Surah As-Saffat 37:19

অতঃপর তা তো একটিমাত্ৰ প্ৰচণ্ড ধমক---আর তখনই তারা দেখবে [১]

Verse 20 — Surah As-Saffat 37:20

এবং তারা বলবে, 'হায়, দুর্ভোগ আমাদের! এটাই তো প্রতিদান দিবস।

Verse 21 — Surah As-Saffat 37:21

এটাই ফয়সালার দিন, যার প্রতি তোমরা মিথ্যা আরোপ করতে।

Verse 22 — Surah As-Saffat 37:22

(ফেরেশতাদেরকে বলা হবে,) 'একত্র কর যালিম [১] ও তাদের সহচরদেরকে [২] এবং তাদেরক, যাদের 'ইবাদত করত তারা

Verse 23 — Surah As-Saffat 37:23

আল্লাহর পরিবর্তে। আর তাদেরকে পরিচালিত কর জাহান্নামের পথে [১]

Verse 24 — Surah As-Saffat 37:24

আর তাদেরকে থামাও, কারণ তাদেরকে তো প্রশ্ন করা হবে।

Verse 25 — Surah As-Saffat 37:25

তোমাদের কী হল যে, তোমরা একে অন্যের সাহায্য করছ না

Verse 26 — Surah As-Saffat 37:26

বস্তুত তারা হবে আজ আতাসমৰ্পণকারী।

Verse 27 — Surah As-Saffat 37:27

আর তারা একে অন্যের সামনাসামনি হয়ে জিজ্ঞাসাবাদ করবে

Verse 28 — Surah As-Saffat 37:28

তারা বলবে, 'তোমরা তো তোমাদের শপথ নিয়ে আমাদের কাছে আসতে [১]।

Verse 29 — Surah As-Saffat 37:29

তারা (নেতৃস্থানীয় কাফেররা) বলবে, 'বরং তোমরা তো মুমিন ছিলে না

Verse 30 — Surah As-Saffat 37:30

এবং তোমাদের উপর আমাদের কোনো কর্তৃত্ব ছিল না; বস্তুত তোমরাই ছিলে সীমালংঘনকারী সম্প্রদায়।

Verse 31 — Surah As-Saffat 37:31

তাই আমাদের বিরুদ্ধে আমাদের রবের কথা সত্য হয়েছে, নিশ্চয় আমরা শাস্তি আস্বাদন করব।

Verse 32 — Surah As-Saffat 37:32

সুতরাং আমরা তোমাদেরকে বিভ্রান্ত করেছিলাম, কারণ আমরা নিজেরাও ছিলাম বিভ্রান্ত।

Verse 33 — Surah As-Saffat 37:33

অতঃপর তারা সবাই সেদিন শাস্তির শরীক হবে।

Verse 34 — Surah As-Saffat 37:34

নিশ্চয় আমরা অপরাধীদের সাথে এরূপ করে থাকি।

Verse 35 — Surah As-Saffat 37:35

তাদেরকে 'আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই’ বলা হলে তারা অহংকার করত [১]

Verse 36 — Surah As-Saffat 37:36

এবং বলত, 'আমরা কি এক উন্মাদ কবির কথায় আমাদের ইলাহদেরকে বর্জন করব

Verse 37 — Surah As-Saffat 37:37

বরং তিনি তো সত্য নিয়ে এসেছেন এবং তিনি রাসূলদেরকে সত্য বলে স্বীকার করেছেন।

Verse 38 — Surah As-Saffat 37:38

তোমরা অবশ্যই যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদনকারী হবে

Verse 39 — Surah As-Saffat 37:39

এবং তোমরা যা করতে তারই প্রতিফল পাবে

Verse 40 — Surah As-Saffat 37:40

তবে তারা নয় যারা আল্লাহর একনিষ্ঠ বান্দা।

Verse 41 — Surah As-Saffat 37:41

তাদের জন্য আছে নির্ধারিত রিযিক

Verse 42 — Surah As-Saffat 37:42

ফলমূল; আর তারা হবে সম্মানিত

Verse 43 — Surah As-Saffat 37:43

নেয়ামত-পূর্ণ জান্নাতে

Verse 44 — Surah As-Saffat 37:44

মুখোমুখি হয়ে আসনে আসীন হবে।

Verse 45 — Surah As-Saffat 37:45

তাদেরকে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে বিশুদ্ধ সুরাপূর্ণ পাত্ৰ [১]

Verse 46 — Surah As-Saffat 37:46

শুভ্ৰ উজ্জ্বল, যা হবে পানকারীদের জন্য সুস্বাদু।

Verse 47 — Surah As-Saffat 37:47

তাতে ক্ষতিকর কিছু থাকবে না এবং তাতে তারা মাতালও হবে না

Verse 48 — Surah As-Saffat 37:48

তাদের সঙ্গে থাকবে আনতনয়না [১] ডাগর চোখ বিশিষ্টা [২] (হুরীগণ)।

Verse 49 — Surah As-Saffat 37:49

তারা যেন সুরক্ষিত ডিম্ব [১]।

Verse 50 — Surah As-Saffat 37:50

অতঃপর তারা একে অন্যের সামনাসামনি হয়ে জিজ্ঞাসাবাদ করবে

Verse 51 — Surah As-Saffat 37:51

তাদের কেউ বলবে, 'আমার ছিল এক সঙ্গী

Verse 52 — Surah As-Saffat 37:52

‘সে বলত, 'তুমি কি তাদের অন্তর্ভুক যারা বিশ্বাস করে যে

Verse 53 — Surah As-Saffat 37:53

‘আমরা যখন মরে যাব এবং আমরা মাটি ও অস্থিতে পরিণত হব তখনও কি আমাদেরকে প্রতিফল দেয়া হবে?’

Verse 54 — Surah As-Saffat 37:54

আল্লাহ্‌ বলবেন, 'তোমরা কি তাকে দেখতে চাও?’

Verse 55 — Surah As-Saffat 37:55

অতঃপর সে ঝুঁকে দেখবে এবং তাকে দেখতে পাবে জাহান্নামের মধ্যস্থলে

Verse 56 — Surah As-Saffat 37:56

বলবে, ‘আল্লাহর কসম! তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করেছিলে

Verse 57 — Surah As-Saffat 37:57

আমার রবের অনুগ্রহ না থাকলে আমিও তো হাযিরকৃত [১] ব্যক্তিদের মধ্যে শামিল হতাম।

Verse 58 — Surah As-Saffat 37:58

আমাদের তো আর মৃত্যু হবে না

Verse 59 — Surah As-Saffat 37:59

প্রথম মৃত্যুর পর এবং আমাদেরকে শাস্তিও দেয়া হবে না

Verse 60 — Surah As-Saffat 37:60

এটা তো অবশ্যই মহাসাফল্য।

Verse 61 — Surah As-Saffat 37:61

এরূপ সাফল্যের জন্য আমলকারীদের উচিত আমল করা

Verse 62 — Surah As-Saffat 37:62

আপ্যায়নের জন্য কি এটাই শ্রেয়, না যাক্কুম গাছ

Verse 63 — Surah As-Saffat 37:63

যালিমদের জন্য আমরা এটা সৃষ্টি করেছি পরীক্ষাস্বরূপ

Verse 64 — Surah As-Saffat 37:64

এ গাছ উদ্‌গত হয় জাহান্নামের তলদেশ থেকে

Verse 65 — Surah As-Saffat 37:65

এর মোচা যেন শয়তানের মাথা

Verse 66 — Surah As-Saffat 37:66

তারা তো এটা থেকে খাবে এবং উদর পূর্ণ করবে এটা দিয়ে [১]।

Verse 67 — Surah As-Saffat 37:67

তদুপরি তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ।

Verse 68 — Surah As-Saffat 37:68

তারপর তাদের প্রত্যাবর্তন হবে প্ৰজ্বলিত আগুনেরই দিকে।

Verse 69 — Surah As-Saffat 37:69

তারা তো তাদের পিতৃপুরুষদেরকে পেয়েছিল বিপথগামী

Verse 70 — Surah As-Saffat 37:70

অতঃপর তাদের পদাঙ্ক অনুসরণে ধাবিত হয়েছিল [১]।

Verse 71 — Surah As-Saffat 37:71

আর অবশ্যই তাদের আগে পূর্ববতীদের বেশীর ভাগ বিপথগামী হয়েছিল

Verse 72 — Surah As-Saffat 37:72

আর অবশ্যই আমরা তাদের মধ্যে সতর্ককারী পাঠিয়েছিলাম।

Verse 73 — Surah As-Saffat 37:73

কাজেই লক্ষ্য করুন যাদেরকে সতর্ক করা হয়েছিল, তাদের পরিণাম কী হয়েছিল

Verse 74 — Surah As-Saffat 37:74

তবে আল্লাহর একনিষ্ঠ বান্দাদের কথা স্বতন্ত্র [১]।

Verse 75 — Surah As-Saffat 37:75

আর অবশ্যই নূহ আমাদেরকে ডেকেছিলেন, অতঃপর (দেখুন) আমরা কত উত্তম সাড়াদানকারী।

Verse 76 — Surah As-Saffat 37:76

আর তাকে এবং তার পরিবারবর্গকে আমরা উদ্ধার করেছিলাম মহাসংকট থেকে।

Verse 77 — Surah As-Saffat 37:77

আর তার বংশধরদেরকেই আমরা বিদ্যমান রেখেছি (বংশপরম্পরায়) [১]

Verse 78 — Surah As-Saffat 37:78

আর আমরা পরবর্তীদের মধ্যে তার জন্য সুখ্যাতি রেখেছি।

Verse 79 — Surah As-Saffat 37:79

সমগ্র সৃষ্টির মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হোক।

Verse 80 — Surah As-Saffat 37:80

নিশ্চয় আমরা এভাবে মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি

Verse 81 — Surah As-Saffat 37:81

নিশ্চয় তিনি ছিলেন আমাদের মুমিন বান্দাদের অন্যতম।

Verse 82 — Surah As-Saffat 37:82

তারপর অন্য সকলকে আমরা নিমজ্জিত করেছিলাম।

Verse 83 — Surah As-Saffat 37:83

আর ইবরাহীম তো তার অনুগামীদের অন্তর্ভুক্ত [১]।

Verse 84 — Surah As-Saffat 37:84

স্মরণ করুন, যখন তিনি তার রবের কাছে উপস্থিত হয়েছিলেন বিশুদ্ধচিত্তে [১]

Verse 85 — Surah As-Saffat 37:85

যখন তিনি তার পিতা ও তার সম্পপ্রদায়কে জিজ্ঞেস করেছিলেন, ‘তোমরা কিসের ইবাদাত করছ

Verse 86 — Surah As-Saffat 37:86

তোমার কি আল্লাহর পরিবর্তে অলীক ইলাহ্‌গুলোকে চাও

Verse 87 — Surah As-Saffat 37:87

‘তাহলে সকলসৃষ্টির রব সম্বন্ধে তোমাদের ধারণা কী [১] ?’

Verse 88 — Surah As-Saffat 37:88

অতঃপর তিনি তারকারাজির দিকে একবার তাকালেন

Verse 89 — Surah As-Saffat 37:89

এবং বললেন, 'নিশ্চয় আমি অসুস্থ [১]।

Verse 90 — Surah As-Saffat 37:90

অতঃপর তারা তাকে পিছনে রেখে চলে গেল।

Verse 91 — Surah As-Saffat 37:91

পরে তিনি চুপিচুপি তাদের দেবতাগুলোর কাছে গেলেন এবং বললেন, 'তোমরা খাদ্য গ্রহণ করছ না কেন

Verse 92 — Surah As-Saffat 37:92

তোমাদের কী হয়েছে যে তোমরা কথা বল না

Verse 93 — Surah As-Saffat 37:93

অতঃপর তিনি তাদের উপর সবলে আঘাত হানলেন।

Verse 94 — Surah As-Saffat 37:94

তখন ঐ লোকগুলো তার দিকে ছুটে আসল।

Verse 95 — Surah As-Saffat 37:95

তিনি বললেন, 'তোমরা নিজেরা যাদেরকে খোদাই করে নির্মাণ কর তোমরা কি তাদেরই ইবাদাত কর

Verse 96 — Surah As-Saffat 37:96

অথচ আল্লাহ্ই সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমরা যা তৈরী কর তাও [১]।

Verse 97 — Surah As-Saffat 37:97

তারা বলল, 'এর জন্য এক ইমারত নির্মাণ কর, তারপর একে জ্বলন্ত আগুনে নিক্ষেপ কর।

Verse 98 — Surah As-Saffat 37:98

এভাবে তারা তার বিরুদ্ধে চক্রান্তের সংকল্প করেছিল; কিন্তু আমরা তাদেরকে খুবই হেয় করে দিলাম [১]।

Verse 99 — Surah As-Saffat 37:99

তিনি বললেন, 'আমি আমার রবের দিকে চললাম [১], তিনি আমাকে অবশ্যই হেদায়াত করবেন

Verse 100 — Surah As-Saffat 37:100

হে আমার রব! আমাকে এক সৎকর্মপরায়ণ সন্তান দান করুন।

Verse 101 — Surah As-Saffat 37:101

অতঃপর আমরা তাকে এক সহিষ্ণু পুত্রের সুসংবাদ দিলাম [১]।

Verse 102 — Surah As-Saffat 37:102

অতঃপর তিনি যখন তার পিতার সাথে কাজ করার মত বয়সে উপনীত হলেন, তখন ইবরাহীম বললেন, 'হে প্রিয় বৎস! আমি স্বপ্নে দেখি যে, তোমাকে আমি যবেহ করছি [১], এখন তোমার অভিমত কী বল?' তিনি বললেন, 'হে আমার পিতা! আপনি যা আদেশপ্ৰাপ্ত হয়েছেন তা-ই করুন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাবেন।

Verse 103 — Surah As-Saffat 37:103

অতঃপর যখন তারা উভয়ে আনুগত্য প্রকাশ করলেন [১] এবং ইবরাহীম তার পুত্রকে উপুড় করে শায়িত করলেন

Verse 104 — Surah As-Saffat 37:104

তখন আমরা তাকে ডেকে বললাম, ‘হে ইবরাহীম

Verse 105 — Surah As-Saffat 37:105

আপনি তো স্বপ্নের আদেশ সত্যই পালন করলেন!’---এভাবেই আমরা মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি।

Verse 106 — Surah As-Saffat 37:106

নিশ্চয়ই এটা ছিল এক স্পষ্ট পরীক্ষা।

Verse 107 — Surah As-Saffat 37:107

আর আমরা তাকে মুক্ত করলাম এক বড় যবেহ এর বিনিময়ে।

Verse 108 — Surah As-Saffat 37:108

আর আমরা তার জন্য পরবর্তীদের মধ্যে সুনাম-সুখ্যাতি রেখে দিয়েছি।

Verse 109 — Surah As-Saffat 37:109

ইবরাহীমের উপর শান্তি বৰ্ষিত হোক।

Verse 110 — Surah As-Saffat 37:110

এভাবেই আমরা মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি।

Verse 111 — Surah As-Saffat 37:111

নিশ্চয় তিনি ছিলেন আমাদের মুমিন বান্দাদের অন্যতম

Verse 112 — Surah As-Saffat 37:112

আর আমরা তাকে সুসংবাদ দিয়েছিলাম ইসহাকের, তিনি ছিলেন এক নবী, সৎকর্মপরায়ণদের অন্যতম।

Verse 113 — Surah As-Saffat 37:113

আর আমরা ইবরাহীমের ওপর বরকত দান করেছিলাম এবং ইসহাকের উপরও; তাদের উভয়ের বংশধরদের মধ্যে কিছু সংখ্যক মুহসিন এবং কিছু সংখ্যক নিজেদের প্রতি স্পষ্ট অত্যাচারী।

Verse 114 — Surah As-Saffat 37:114

আর অবশ্যই আমরা অনুগ্রহ করেছিলাম মূসা ও হারূনের প্রতি

Verse 115 — Surah As-Saffat 37:115

এবং তাদেরকে এবং তাদের সম্প্রদায়কে আমরা উদ্ধার করেছিলাম মহাসংকট থেকে [১]।

Verse 116 — Surah As-Saffat 37:116

আর আমরা সাহায্য করেছিলাম তাদেরকে, ফলে তারাই হয়েছিল বিজয়ী।

Verse 117 — Surah As-Saffat 37:117

আর আমরা উভয়কে দিয়েছিলাম বিশদ কিতাব [১]।

Verse 118 — Surah As-Saffat 37:118

আর উভয়কে আমরা পরিচালিত করেছিলাম সরল পথে।

Verse 119 — Surah As-Saffat 37:119

আর আমরা তাদের উভয়ের জন্য পরবর্তীদের মধ্যে সুনাম-সুখ্যাতি রেখে দিয়েছি।

Verse 120 — Surah As-Saffat 37:120

মূসা ও হারূনের প্রতি সালাম (শান্তি ও নিরাপত্তা)।

Verse 121 — Surah As-Saffat 37:121

এভাবেই আমরা মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি।

Verse 122 — Surah As-Saffat 37:122

নিশ্চয় তারা উভয়ে ছিলেন আমাদের মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত।

Verse 123 — Surah As-Saffat 37:123

আর নিশ্চয় ইলইয়াস ছিলেন রাসূলগণের একজন [১]।

Verse 124 — Surah As-Saffat 37:124

যখন তিনি তার সম্প্রদায়কে বলেছিলেন, 'তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না

Verse 125 — Surah As-Saffat 37:125

তোমরা কি বা'আলকে ডাকবে এবং পরিত্যাগ করবে শ্রেষ্ঠ স্রষ্টা

Verse 126 — Surah As-Saffat 37:126

আল্লাহকে, যিনি তোমাদের রব এবং তোমাদের প্রাক্তন পিতৃপুরুষদেরও রব।

Verse 127 — Surah As-Saffat 37:127

কিন্তু তারা তার প্রতি মিথ্যারোপ করেছিল, কাজেই তাদেরকে অবশ্যই শাস্তির জন্য উপস্থিত করা হবে।

Verse 128 — Surah As-Saffat 37:128

তবে আল্লাহর একনিষ্ঠ বান্দাদের কথা স্বতন্ত্ৰ।

Verse 129 — Surah As-Saffat 37:129

আর আমরা তার জন্য পরবর্তীদের মধ্যে সুনাম-সুখ্যাতি রেখে দিয়েছি।

Verse 130 — Surah As-Saffat 37:130

ইল্‌য়াসীনের [১] উপর শান্তি বৰ্ষিত হোক।

Verse 131 — Surah As-Saffat 37:131

এভাবেই তো আমরা মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি।

Verse 132 — Surah As-Saffat 37:132

তিনি তো ছিলেন আমাদের মুমিন বান্দাদের অন্যতম।

Verse 133 — Surah As-Saffat 37:133

আর নিশ্চয় লুত ছিলেন রাসূলগণের একজন।

Verse 134 — Surah As-Saffat 37:134

স্মরণ করুন, যখন আমরা তাকে ও তার পরিবারের সকলকে উদ্ধার করেছিলাম

Verse 135 — Surah As-Saffat 37:135

পিছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত এক বৃদ্ধা ছাড়া।

Verse 136 — Surah As-Saffat 37:136

অতঃপর অবশিষ্টদেরকে আমরা সম্পূর্ণভাবে ধ্বংস করেছিলাম।

Verse 137 — Surah As-Saffat 37:137

আর তোমরা তো তাদের ধ্বংসাবশেষগুলো অতিক্রম করে থাক সকালে

Verse 138 — Surah As-Saffat 37:138

ও সন্ধ্যায় [১]। তবুও কি তোমরা বোঝা না

Verse 139 — Surah As-Saffat 37:139

আর নিশ্চয় ইউনুস ছিলেন রাসূলগণের একজন।

Verse 140 — Surah As-Saffat 37:140

স্মরণ করুন, যখন তিনি বোঝাই নৌযানের দিকে পালিয়ে গেলেন

Verse 141 — Surah As-Saffat 37:141

অতঃপর তিনি লটারীতে যোগগান করে পরাভূতদের অন্তর্ভুক্ত হলেন [১]।

Verse 142 — Surah As-Saffat 37:142

অতঃপর এক বড় আকারের মাছ তাকে গিলে ফেলল, আর তখন সে নিজেকে ধিক্কার দিতে লাগল।

Verse 143 — Surah As-Saffat 37:143

অতঃপর তিনি যদি আল্লাহর পবিত্ৰতা ও মহিমা ঘোষণাকারীদের অন্তর্ভুক্ত না হতেন [১]

Verse 144 — Surah As-Saffat 37:144

তাহলে তাকে উত্থানের দিন পর্যন্ত থাকতে হত তার পেটে।

Verse 145 — Surah As-Saffat 37:145

অতঃপর ইউনুসকে আমরা নিক্ষেপ করলাম এক তৃণহীন প্রান্তরে [১] এবং তিনি ছিলেন অসুস্থ।

Verse 146 — Surah As-Saffat 37:146

আর আমরা তার উপর ইয়াকতীন [১] প্ৰজাতির এক গাছ উদ্‌গত করলাম

Verse 147 — Surah As-Saffat 37:147

আর তাকে আমরা একলক্ষ বা তার চেয়ে বেশী লোকের প্রতি পাঠিয়েছিলাম।

Verse 148 — Surah As-Saffat 37:148

অতঃপর তারা ঈমান এনেছিল; ফলে আমরা তাদেরকে কিছু কালের জন্য জীবনোপভোগ করতে দিলাম।

Verse 149 — Surah As-Saffat 37:149

এখন তাদেরকে জিজ্ঞেস করুন, 'আপনার রবের জন্যই কি রয়েছে কন্যা সন্তান [১] এবং তাদের জন্য পুত্র সন্তান

Verse 150 — Surah As-Saffat 37:150

অথবা আমরা কি ফেরেশতাদেরকে নারীরূপে সৃষ্টি করেছিলাম আর তারা দেখেছিল [১]

Verse 151 — Surah As-Saffat 37:151

সাবধান! তারা তো মনগড়া কথা বলে যে

Verse 152 — Surah As-Saffat 37:152

‘আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন।' আর তারা নিশ্চয় মিথ্যাবাদী।

Verse 153 — Surah As-Saffat 37:153

তিনি কি পুত্ৰ সন্তানের পরিবর্তে কন্যা সন্তান পছন্দ করেছেন

Verse 154 — Surah As-Saffat 37:154

তোমাদের কী হয়েছে, তোমরা কিরূপ বিচার কর

Verse 155 — Surah As-Saffat 37:155

তবে কি তোমরা উপদেশ গ্ৰহণ করবে না

Verse 156 — Surah As-Saffat 37:156

নাকি তোমাদের কোনো সুস্পষ্ট দলীল-প্ৰমাণ আছে

Verse 157 — Surah As-Saffat 37:157

তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব [১] উপস্থিত কর।

Verse 158 — Surah As-Saffat 37:158

তারা আল্লাহ্ ও জিন জাতির মধ্যে আত্মীয়তার সম্পর্ক স্থির করেছে [১], অথচ জিনেরা জানে, নিশ্চয় তাদেরকে উপস্থিত করা হবে (শাস্তির জন্য)।

Verse 159 — Surah As-Saffat 37:159

তারা (মুশরিকরা) যা আরোপ করে তা থেকে আল্লাহ্ পবিত্ৰ, মহান

Verse 160 — Surah As-Saffat 37:160

তবে আল্লাহর একনিষ্ঠ বান্দাগণ ছাড়া

Verse 161 — Surah As-Saffat 37:161

অতঃপর নিশ্চয় তোমরা এবং তোমরা যাদের ইবাদাত কর তারা

Verse 162 — Surah As-Saffat 37:162

তোমরা (একনিষ্ঠ বান্দাদের) কাউকেও আল্লাহ সম্বন্ধে বিভ্রান্ত করতে পারবে না

Verse 163 — Surah As-Saffat 37:163

শুধু প্ৰজ্জলিত আগুনে যে দগ্ধ হবে সে ছাড়া [১]।

Verse 164 — Surah As-Saffat 37:164

‘আর (জিবরীল বললেন) আমাদের প্রত্যেকের জন্য নির্ধারিত স্থান রয়েছে

Verse 165 — Surah As-Saffat 37:165

‘আর আমরা তো সারিবদ্ধভাবে দণ্ডায়মান

Verse 166 — Surah As-Saffat 37:166

এবং আমরা অবশ্যই তাঁর পবিত্ৰতা ও মহিমা ঘোষনাকারী [১]।’

Verse 167 — Surah As-Saffat 37:167

আর তারা (মক্কাবাসীরা) অবশ্যই বলে আসছিল

Verse 168 — Surah As-Saffat 37:168

‘পূর্ববর্তীদের কিতাবের মত যদি আমাদের কোনো কিতাব থাকত

Verse 169 — Surah As-Saffat 37:169

আমরা অবশ্যই আল্লাহর একনিষ্ঠ বান্দা হতাম।’

Verse 170 — Surah As-Saffat 37:170

কিন্তু তারা কুরআনের সাথে কুফরী করল সুতরাং শীঘ্রই তারা জানতে পারবো [১]

Verse 171 — Surah As-Saffat 37:171

আর অবশ্যই আমাদের প্রেরিত বান্দাদের সম্পর্কে আমাদের এ বাক্য আগেই স্থির হয়েছে যে

Verse 172 — Surah As-Saffat 37:172

নিশ্চয় তারা সাহায্যপ্রাপ্ত হবে

Verse 173 — Surah As-Saffat 37:173

এবং আমাদের বাহিনীই হবে বিজয়ী।

Verse 174 — Surah As-Saffat 37:174

অতএব কিছু কালের জন্য আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে থাকুন।

Verse 175 — Surah As-Saffat 37:175

আর আপনি তাদেরকে পর্যবেক্ষণ করুন, শীঘ্রই তারা দেখতে পাবে।

Verse 176 — Surah As-Saffat 37:176

তারা কি তবে আমাদের শাস্তি ত্বরান্বিত করতে চায়

Verse 177 — Surah As-Saffat 37:177

অতঃপর তাদের আঙিনায় যখন শাস্তি নেমে আসবে তখন সতর্কীকৃতদের প্ৰভাত হবে কত মন্দ [১]

Verse 178 — Surah As-Saffat 37:178

আর কিছু কালের জন্য আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে থাকুন।

Verse 179 — Surah As-Saffat 37:179

আর আপনি তাদেরকে পর্যবেক্ষণ করুন, শীঘ্রই তারা দেখতে পাবে।

Verse 180 — Surah As-Saffat 37:180

তারা যা আরোপ করে, তা থেকে পবিত্র ও মহান আপনার রব, সকল ক্ষমতার অধিকারী।

Verse 181 — Surah As-Saffat 37:181

আর শান্তি বৰ্ষিত হোক রাসূলগণের প্ৰতি

Verse 182 — Surah As-Saffat 37:182

আর সকল প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লাহরই প্ৰাপ্য [১]।