Back to Languages

Bengali - Chapter 51 - Adh-Dhariyat

Translation by Abu Bakr Zakaria — Permalink

Verse 1 — Surah Adh-Dhariyat 51:1

শপথ [১] ধূলিঝঞ্ঝার

Verse 2 — Surah Adh-Dhariyat 51:2

অতঃপর বোঝাবহনকারী মেঘপুঞ্জের

Verse 3 — Surah Adh-Dhariyat 51:3

অতঃপর স্বচ্ছন্দগতি নৌযানের

Verse 4 — Surah Adh-Dhariyat 51:4

অতঃপর নির্দেশ বন্টনকারী ফেরেশতাগণের

Verse 5 — Surah Adh-Dhariyat 51:5

তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি অবশ্যই সত্য।

Verse 6 — Surah Adh-Dhariyat 51:6

নিশ্চয় প্রতিদান অবশ্যম্ভাবী।

Verse 7 — Surah Adh-Dhariyat 51:7

শপথ বহু পথবিশিষ্ট আসমানের [১]

Verse 8 — Surah Adh-Dhariyat 51:8

নিশ্চয় তোমরা পরস্পর বিরোধী কথায় লিপ্ত [১]।

Verse 9 — Surah Adh-Dhariyat 51:9

ফিরিয়ে রাখা হয় তা থেকে যে ফিরে থাকে [১]।

Verse 10 — Surah Adh-Dhariyat 51:10

ধ্বংস হোক মিথ্যাচারীরা [১]

Verse 11 — Surah Adh-Dhariyat 51:11

যারা সন্দেহ-সংশয়ে নিপতিত, উদাসীন

Verse 12 — Surah Adh-Dhariyat 51:12

তারা জিজ্ঞেসা করে, ‘প্রতিদান দিবস কবে হবে?’

Verse 13 — Surah Adh-Dhariyat 51:13

‘যে দিন তারা আগুনে সাজাপ্রাপ্ত হবে।’

Verse 14 — Surah Adh-Dhariyat 51:14

বলা হবে ‘তোমারা তোমাদের শাস্তি [১] আস্বাদন কর, তোমরা এ শাস্তিই ত্বরান্বিত করতে চেয়েছিলে।’

Verse 15 — Surah Adh-Dhariyat 51:15

নিশ্চয় মুত্তাকীরা থাকবে জান্নাতসমূহে ও ঝর্ণাধারায়

Verse 16 — Surah Adh-Dhariyat 51:16

গ্রহণ করবে তা যা তাদের রব তাদেরকে দিবেন; নিশ্চয় ইতোপূর্বে তারা ছিল সৎকর্মশীল

Verse 17 — Surah Adh-Dhariyat 51:17

তারা রাতের সামান্য অংশই অতিবাহিত করত নিদ্রায় [১]

Verse 18 — Surah Adh-Dhariyat 51:18

আর রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত [১]

Verse 19 — Surah Adh-Dhariyat 51:19

আর তাদের ধন–সম্পদে রয়েছে ভিক্ষুক ও বঞ্চিতের হক [১]।

Verse 20 — Surah Adh-Dhariyat 51:20

আর নিশ্চিত বিশ্বাসীদের জন্য নিদর্শনসমূহ রয়েছে যমীনে [১]

Verse 21 — Surah Adh-Dhariyat 51:21

এবং তোমাদের নিজেদের মধ্যেও। তবুও তোমরা কি চক্ষুষ্মান হবে না

Verse 22 — Surah Adh-Dhariyat 51:22

আর আসমানে রয়েছে তোমাদের রিযিক ও প্রতিশ্রুত সব কিছু [১]।

Verse 23 — Surah Adh-Dhariyat 51:23

অতএব, আসমান ও যমীনের রবের শপথ ! নিশ্চয় তোমরা যে কথা বলে থাক তার মতই এটি সত্য [১]।

Verse 24 — Surah Adh-Dhariyat 51:24

আপনার কাছে ইবরাহীমের সম্মানীত মেহমানদের বৃত্তান্ত এসেছে কি

Verse 25 — Surah Adh-Dhariyat 51:25

যখন তারা তার কাছে উপস্থিত হয়ে বলল, ‘সালাম’। উত্তরে তিনি বললেন, ‘সালাম’। এরা তো অপরিচিত লোক [১]।

Verse 26 — Surah Adh-Dhariyat 51:26

অতঃপর ইবরাহীম তার স্ত্রীর কাছে দ্রুত চুপিসারে গেলেন [১] এবং একটি মোটা-তাজা গো-বাছুর (ভাজা) নিয়ে আসলেন

Verse 27 — Surah Adh-Dhariyat 51:27

অতঃপর তিনি তা তাদের সামনে রেখে বললেন, ‘তোমরা কি খাবে না?’

Verse 28 — Surah Adh-Dhariyat 51:28

এতে তাদের সম্পর্কে তার মনে ভীতির সঞ্চার হল [১]। তারা বলল, ‘ভীত হবেন না।’ আর তারা তাকে এক জ্ঞানী পুত্ৰ সন্তানের সুসংবাদ দিল।

Verse 29 — Surah Adh-Dhariyat 51:29

তখন তার স্ত্রী চিৎকার করতে করতে সম্মুখে আসল এবং তার গাল চাপড়িয়ে বলল, ‘বৃদ্ধা-বন্ধ্যা’ [১] ৷

Verse 30 — Surah Adh-Dhariyat 51:30

তারা বলল, ‘আপনার রব এরূপই বলেছেন; নিশ্চয় তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।

Verse 31 — Surah Adh-Dhariyat 51:31

ইবরাহীম বললেন, ‘হে প্রেরিত ফেরেশতাগণ ! তোমাদের বিশেষ কাজ [১] কি?’

Verse 32 — Surah Adh-Dhariyat 51:32

তার বলল, ‘নিশ্চয় আমরা এক অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি।

Verse 33 — Surah Adh-Dhariyat 51:33

যাতে তাদের উপর নিক্ষেপ করি মাটির শক্ত ঢেলা

Verse 34 — Surah Adh-Dhariyat 51:34

যা সীমালঙ্ঘনকারীদের জন্য চিহ্নিত আপনার রবের কাছ থেকে [১]।’

Verse 35 — Surah Adh-Dhariyat 51:35

অতঃপর সেখানে যেসব মুমিন ছিল আমরা তাদেরকে বের করে নিয়ে আসলাম।

Verse 36 — Surah Adh-Dhariyat 51:36

তবে আমরা সেখানে একটি পরিবার ছাড়া আর কোনো মুসলিম পাইনি।

Verse 37 — Surah Adh-Dhariyat 51:37

আর যারা মর্মম্ভদ শাস্তিকে ভয় করে আমরা তাদের জন্য ওখানে একটি নিদর্শন রেখেছি।

Verse 38 — Surah Adh-Dhariyat 51:38

আর নিদর্শন রেখেছি মূসার বৃত্তান্তেও, যখন আমরা তাকে স্পষ্ট প্রমাণসহ ফির’আউনের কাছে পাঠালাম [১]

Verse 39 — Surah Adh-Dhariyat 51:39

তখন সে ক্ষমতার অহংকারে মুখ ফিরিয়ে নিল [১] এবং বলল, ‘এ ব্যক্তি হয় এক জাদুকর, না হয় এক উন্মাদ।’

Verse 40 — Surah Adh-Dhariyat 51:40

কাজেই আমরা তাকে ও তার দলবলকে শাস্তি দিলাম এবং তাদের সাগরে নিক্ষেপ করলাম, আর সে ছিল তিরস্কৃত।

Verse 41 — Surah Adh-Dhariyat 51:41

আর নিদর্শন রয়েছে ‘আদের ঘটনাতেও, যখন আমরা তাদের বিরুদ্ধে প্রেরণ করেছিলাম অকল্যাণকর বায়ু [১]

Verse 42 — Surah Adh-Dhariyat 51:42

এটা যা কিছুর উপর দিয়ে বয়ে গিয়েছিল তাকেই যেন পরিণত করল চূৰ্ণ-বিচূর্ণ ধ্বংসস্তুপে।

Verse 43 — Surah Adh-Dhariyat 51:43

আরও নিদর্শন রয়েছে সামূদের বৃত্তান্তেও, যখন তাদেরকে বলা হয়েছিল, ‘ভোগ করে নাও একটি নিদৃষ্ট কাল।’

Verse 44 — Surah Adh-Dhariyat 51:44

অতঃপর তারা তাদের রবের আদেশ মানতে অহংকার করল; ফলে তাদেরকে পাকড়াও করল বজ্র [১] এবং তারা তা দেখছিল।

Verse 45 — Surah Adh-Dhariyat 51:45

অতঃপর তারা উঠে দাঁড়াতে পারল না এবং প্রতিরোধ করতেও পারল না।

Verse 46 — Surah Adh-Dhariyat 51:46

আর (ধ্বংস করেছিলাম) এদের আগে নূহের সম্প্রদায়কে, নিশ্চয় তারা ছিল ফাসেক সম্প্রদায়।

Verse 47 — Surah Adh-Dhariyat 51:47

আর আসমান আমরা তা নির্মাণ করেছি আমাদের ক্ষমতা বলে [১] এবং আমরা নিশ্চয়ই মহাসম্প্রসারণকারী [২]।

Verse 48 — Surah Adh-Dhariyat 51:48

আর যমীন, আমরা তাকে বিছিয়ে দিয়েছি, অতঃপর কত সুন্দর ব্যবস্থাপনাকারী [১] (আমরা)

Verse 49 — Surah Adh-Dhariyat 51:49

আর প্রত্যেক বস্তু আমরা সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় [১], যাতে তোমরা উপদেশ গ্ৰহণ কর।

Verse 50 — Surah Adh-Dhariyat 51:50

অতএব, তোমরা আল্লাহর দিকে ধাবিত হও [১]। নিশ্চয় আমি তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে এক স্পষ্ট সতর্ককারী [২]।

Verse 51 — Surah Adh-Dhariyat 51:51

আর তোমরা আল্লাহর সাথে কোনো ইলাহ্‌ স্থির করো না; আমি তোমাদের প্রতি আল্লাহ প্রেরিত এক স্পষ্ট সতর্ককারী।

Verse 52 — Surah Adh-Dhariyat 51:52

এভাবে তাদের পূর্ববতীদের কাছে যখনই কোনো রাসূল এসেছেন তারাই তাকে বলেছে, ’এ তো এক জাদুকর, না হয় এক উন্মাদ!’

Verse 53 — Surah Adh-Dhariyat 51:53

তারা কি একে অপরকে এ মন্ত্রণাই দিয়ে এসেছে? বরং এরা সীমালজয়নকারী সম্প্রদায় [১]।

Verse 54 — Surah Adh-Dhariyat 51:54

কাজেই আপনি তাদেরকে উপেক্ষা করুন, এতে আপনি তিরস্কৃত হবেন না।

Verse 55 — Surah Adh-Dhariyat 51:55

আর আপনি উপদেশ দিতে থাকুন, কারণ নিশ্চয় উপদেশ মুমিনদের উপকারে আসে।

Verse 56 — Surah Adh-Dhariyat 51:56

আর আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এজন্যেই যে, তারা কেবল আমার ইবাদাত করবে।

Verse 57 — Surah Adh-Dhariyat 51:57

আমি তাদের কাছ থেকে কোনো রিযিক চাই না এবং এটাও চাই না যে, তারা আমাকে খাওয়াবে [১]।

Verse 58 — Surah Adh-Dhariyat 51:58

নিশ্চয় আল্লাহ, তিনিই তো রিযিকদাতা, প্রবল শক্তিধর, পরাক্রমশালী।

Verse 59 — Surah Adh-Dhariyat 51:59

সুতরাং যারা যুলুম করেছে তাদের জন্য রয়েছে তাদের সমমতাবলম্বীদের অনুরূপ প্রাপ্য (শাস্তি)। কাজেই তারা এটার জন্য আমার কাছে যেন তাড়াহুড়ো না করে [১]।

Verse 60 — Surah Adh-Dhariyat 51:60

অতএব, যারা কুফরী করেছে তাদের জন্য দুর্ভোগ সে দিনের, যে দিনের বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে।