Back to Languages

Bengali - Chapter 52 - At-Tur

Translation by Abu Bakr Zakaria — Permalink

Verse 1 — Surah At-Tur 52:1

শপথ তূর পর্বতের [১]

Verse 2 — Surah At-Tur 52:2

শপথ কিতাবের, যা লিখিত আছে [১]

Verse 3 — Surah At-Tur 52:3

উন্মুক্ত পাতায় [১]

Verse 4 — Surah At-Tur 52:4

শপথ বায়তুল মা’মূরের [১]

Verse 5 — Surah At-Tur 52:5

শপথ সমুন্নত ছাদের [১]

Verse 6 — Surah At-Tur 52:6

শপথ উদ্বেলিত সাগরের [১]

Verse 7 — Surah At-Tur 52:7

নিশ্চয় আপনার রবের শাস্তি অবশ্যম্ভাবী

Verse 8 — Surah At-Tur 52:8

এটার নিবারণকারী কেউ নেই [১]।

Verse 9 — Surah At-Tur 52:9

যেদিন আসমান আন্দোলিত হবে প্রবলভাবে [১]

Verse 10 — Surah At-Tur 52:10

আর পর্বত পরিভ্রমণ করবে দ্রুত [১]

Verse 11 — Surah At-Tur 52:11

অতঃএব দুর্ভোগ সে দিন মিথ্যারোপকারীদের জন্য।

Verse 12 — Surah At-Tur 52:12

যারা খেলার ছলে অসার কাজকর্মে লিপ্ত থাকে [১]

Verse 13 — Surah At-Tur 52:13

যেদিন তাদেরকে ধাক্কা মারতে মারতে নিয়ে যাওয়া হবে জাহান্নামের আগুনের দিকে

Verse 14 — Surah At-Tur 52:14

‘এটাই সে আগুন যাকে তোমরা মিথ্যা মনে করতে।’

Verse 15 — Surah At-Tur 52:15

এটা কি তবে জাদু? না কি তোমরা দেখতে পাচ্ছ না [১]

Verse 16 — Surah At-Tur 52:16

তোমরা এতে দগ্ধ হও, অতঃপর তোমরা ধৈর্য ধারণ কর অথবা ধৈর্য ধারণ না কর, উভয়ই তোমাদের জন্য সমান। তোমরা যা করতে তারই প্রতিফল তোমাদেরকে দেয়া হচ্ছে।

Verse 17 — Surah At-Tur 52:17

নিশ্চয় মুত্তাকীরা থাকবে জান্নাতে ও আরাম-আয়েশে

Verse 18 — Surah At-Tur 52:18

তাদের রব তাদেরকে যা দিয়েছেন তারা তা উপভোগ করবে এবং তাদের রব তাদেরকে রক্ষা করেছেন জলন্ত আগুনের শাস্তি থেকে

Verse 19 — Surah At-Tur 52:19

‘তোমরা যা করতে তার প্রতিফল স্বরূপ তোমরা তৃপ্তির সাথে পানাহার করতে থাক [১]।’

Verse 20 — Surah At-Tur 52:20

তারা বসবে শ্রেণিবদ্ধভাবে সজ্জিত আসনে হেলান দিয়ে; আর আমরা তাদের মিলন ঘটাব ডাগর চোখবিশিষ্টা হূরের সঙ্গে

Verse 21 — Surah At-Tur 52:21

আর যারা ঈমান আনে, আর তাদের সন্তান-সন্ততি ঈমানে তাদের অনুগামী হয়, আমরা তাদের সাথে মিলিত করব তাদের সন্তান-সন্ততিকে [১] এবং তাদের কর্মফল আমরা একটুও কমাবো না [২]; প্র্যত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়ী [৩]।

Verse 22 — Surah At-Tur 52:22

আর আমরা তাদেরকে বাড়িয়ে দেব ফলমূল এবং গোশত যা তারা কামনা করবে।

Verse 23 — Surah At-Tur 52:23

সেখানে তারা পরস্পরের মধ্যে আদান-প্রদান করতে থাকবে পানপাত্র, সেখানে থাকবে না কোনো অসার কথা-বার্তা, থাকবে না কোনো পাপকাজও [১]।

Verse 24 — Surah At-Tur 52:24

আর তাদের সেবায় চারপাশে ঘুরাঘুরি করবে কিশোরেরা, তারা যেন সুরক্ষিত মুক্তা।

Verse 25 — Surah At-Tur 52:25

আর তারা একে অন্যের দিকে ফিরে জিজ্ঞেস করবে

Verse 26 — Surah At-Tur 52:26

তারা বলবে, নিশ্চয় আগে আমরা পরিবার-পরিজনের মধ্যে শংকিত অবস্থায় ছিলাম [১]।

Verse 27 — Surah At-Tur 52:27

অতঃপর আমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করেছেন।

Verse 28 — Surah At-Tur 52:28

নিশ্চয় আমরা আগেও আল্লাহকে ডাকতাম, নিশ্চয় তিনি কৃপাময়, পরম দয়ালু।

Verse 29 — Surah At-Tur 52:29

অতএব আপনি উপদেশ দিতে থাকুন, কারণ, আপনার রবের অনুগ্রহে আপনি গণক নন, উন্মাদও নন।

Verse 30 — Surah At-Tur 52:30

নাকি তারা বলে, ‘সে একজন কবি? আমরা তার মৃত্যুর প্রতীক্ষা করছি।

Verse 31 — Surah At-Tur 52:31

বলুন, ‘তোমরা প্রতীক্ষা কর, আমিও তোমাদের সাথে প্রতীক্ষাকারীদের অন্তর্ভুক্ত [১]।’

Verse 32 — Surah At-Tur 52:32

নাকি তাদের বিবেক-বুদ্ধি তাদেরকে এ আদেশ দিচ্ছে, বরং তারা এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায় [১]।

Verse 33 — Surah At-Tur 52:33

নাকি তারা বলে, ‘এ কুরআন সে বানিয়ে বলেছে?’ বরং তারা ঈমান আনবে না।

Verse 34 — Surah At-Tur 52:34

অতএব, তারা যদি সত্যবাদী হয় তবে এটার মত কোনো বাণী নিয়ে আসুক না [১]

Verse 35 — Surah At-Tur 52:35

তারা কি স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়েছে, না তারা নিজেরাই স্রষ্টা [১]

Verse 36 — Surah At-Tur 52:36

নাকি তারা আসমানসমূহ ও যমীন সৃষ্টি করেছে? বরং তারা দৃঢ় বিশ্বাস করে না।

Verse 37 — Surah At-Tur 52:37

আপনার রবের গুপ্তভাণ্ডার কি তাদের কাছে রয়েছে, নাকি তারা এ সবকিছুর নিয়ন্তা

Verse 38 — Surah At-Tur 52:38

নাকি তাদের কোনো সিঁড়ি আছে যাতে আরোহন করে তারা শুনে থাকে? থাকলে তাদের সে শ্রোতা সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসুক

Verse 39 — Surah At-Tur 52:39

তবে কি কন্যা সন্তান তাঁর জন্য এবং পুত্ৰ সন্তান তোমাদের জন্য

Verse 40 — Surah At-Tur 52:40

তবে কি আপনি তাদের কাছে পারিশ্রমিক চাচ্ছেন যে, তারা এটাকে একটি দুৰ্বহ বোঝা মনে করে

Verse 41 — Surah At-Tur 52:41

নাকি গায়েবী বিষয়ে তাদের কোনো জ্ঞান আছে যে, তারা তা লিখছে

Verse 42 — Surah At-Tur 52:42

নাকি তারা কোনো ষড়যন্ত্র করতে চায়? পরিণামে যারা কুফরী করে তারাই হবে ষড়যন্ত্রের শিকার [১]।

Verse 43 — Surah At-Tur 52:43

নাকি আল্লাহ ছাড়া ওদের অন্য কোনো ইলাহ আছে? তারা যে শির্ক স্থির করে আল্লাহ্‌ তা থেকে পবিত্ৰ

Verse 44 — Surah At-Tur 52:44

আর তারা আকাশের কোনো খণ্ড ভেঙ্গে পড়তে দেখলে বলবে, ‘এটা তো এক পুঞ্জিভূত মেঘ।’

Verse 45 — Surah At-Tur 52:45

অতএব, তাদেরকে ছেড়ে দিন সে দিন পর্যন্ত, যেদিন তারা বজ্রাঘাতে হতচেতন হবে।

Verse 46 — Surah At-Tur 52:46

সেদিন তাদের ষড়যন্ত্র কোনো কাজে আসবে না এবং তাদেরকে সাহায্যও করা হবে না।

Verse 47 — Surah At-Tur 52:47

আর নিশ্চয় যারা যুলুম করেছে তাদের জন্য রয়েছে এছাড়া আরো শাস্তি। কিন্তু তাদের অধিকাংশই তা জানে না

Verse 48 — Surah At-Tur 52:48

আর আপনি ধৈর্যধারণ করুন আপনার রবের সিদ্ধান্তের উপর; নিশ্চয় আপনি আমাদের চক্ষুর সামনেই রয়েছেন [১]। আপনি আপনার রবের সপ্ৰশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন যখন আপনি দণ্ডায়মান হন [২]

Verse 49 — Surah At-Tur 52:49

আর তাঁর পবিত্ৰতা ঘোষণা করুন রাতের বেলা [১] ও তারকার অস্ত গমনের পর [২]।