Back to Languages

Bengali - Chapter 53 - An-Najm

Translation by Abu Bakr Zakaria — Permalink

Verse 1 — Surah An-Najm 53:1

শপথ নক্ষত্রের, যখন তা হয় অস্তমিত [১]

Verse 2 — Surah An-Najm 53:2

তোমাদের সঙ্গী [১] বিভ্রান্ত নয়, বিপথগামীও নয়

Verse 3 — Surah An-Najm 53:3

আর তিনি মনগড়া কথা বলেন না [১]।

Verse 4 — Surah An-Najm 53:4

তাতো কেবল ওহী, যা তার প্রতি ওহীরূপে প্রেরিত হয়

Verse 5 — Surah An-Najm 53:5

তাকে শিক্ষা দান করেছেন প্ৰচণ্ড শক্তিশালী [১]

Verse 6 — Surah An-Najm 53:6

সৌন্দর্যপূর্ণ সত্তা [১]। অতঃপর তিনি স্থির হয়েছিলেন [২]

Verse 7 — Surah An-Najm 53:7

আর তিনি ছিলেন ঊর্ধ্বদিগন্তে [১]

Verse 8 — Surah An-Najm 53:8

তারপর তিনি তার কাছাকাছি হলেন, অতঃপর খুব কাছাকাছি

Verse 9 — Surah An-Najm 53:9

ফলে তাদের মধ্যে দু ধনুকের ব্যবধান রইল অথবা তারও কম [১]।

Verse 10 — Surah An-Najm 53:10

তখন আল্লাহ্‌ তাঁর বান্দার প্রতি যা ওহী করার তা ওহী করলেন [১]

Verse 11 — Surah An-Najm 53:11

যা তিনি দেখেছেন, তার অন্তঃকরণ তা মিথ্যা বলেনি [১]

Verse 12 — Surah An-Najm 53:12

তিনি যা দেখেছেন তোমরা কি সে বিষয়ে তাঁর সঙ্গে বিতর্ক করবে

Verse 13 — Surah An-Najm 53:13

আর অবশ্যই তিনি তাকে আরেকবার দেখেছিলেন

Verse 14 — Surah An-Najm 53:14

‘সিদরাতুল মুন্তাহা’ তথা প্রান্তবর্তী কুল গাছ এর কাছে [১]

Verse 15 — Surah An-Najm 53:15

যার কাছে জান্নাতুল মা’ওয়া [১] অবস্থিত।

Verse 16 — Surah An-Najm 53:16

যখন কুল গাছটিকে যা আচ্ছাদিত করার তা আচ্ছাদিত করেছিল [১]

Verse 17 — Surah An-Najm 53:17

তার দৃষ্টি বিভ্রম হয়নি, দৃষ্টি লক্ষ্যচ্যুতও হয়নি [১]।

Verse 18 — Surah An-Najm 53:18

অবশ্যই তিনি তার রবের মহান নিদর্শনাবলীর কিছু দেখেছিলেন

Verse 19 — Surah An-Najm 53:19

অতএব, তোমরা আমাকে জানাও ‘লাত’ ও ‘উযযা' সম্পর্কে

Verse 20 — Surah An-Najm 53:20

এবং তৃতীয় আরেকটি ‘মানাত’ সম্পর্কে [১]

Verse 21 — Surah An-Najm 53:21

তবে কি তোমাদের জন্য পুত্ৰ সন্তান এবং আল্লাহর জন্য কন্যা সন্তান

Verse 22 — Surah An-Najm 53:22

এ রকম বন্টন তো অসঙ্গত [১]।

Verse 23 — Surah An-Najm 53:23

এগুলো কিছু নাম মাত্র যা তোমরা ও তোমাদের পূর্বপুরুষরা রেখেছ, যার সমর্থনে আল্লাহ্‌ কোনো দলীলপ্রমাণ নাযিল করেননি। তারা তো অনুমান এবং নিজেদের প্রবৃত্তিরই অনুসরণ করে, অথচ তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে হেদায়াত এসেছে [১]।

Verse 24 — Surah An-Najm 53:24

মানুষ যা চায় তাই কি সে পায়

Verse 25 — Surah An-Najm 53:25

বস্তুতঃ আখেরাত ও দুনিয়া আল্লাহ্‌রই

Verse 26 — Surah An-Najm 53:26

আর আসমানসমূহে বহু ফিরিশতা রয়েছে; তাদের সুপারিশ কিছুমাত্র ফলপ্রসূ হবে না, তবে আল্লাহর অনুমতির পর, যার জন্য তিনি ইচ্ছে করেন ও যার প্রতি তিনি সন্তুষ্ট।

Verse 27 — Surah An-Najm 53:27

নিশ্চয় যারা আখিরাতের উপর ঈমান আনে না তারাই নারীবাচক নাম দিয়ে থাকে ফিরিশতাদেরকে [১]

Verse 28 — Surah An-Najm 53:28

অথচ এ বিষয়ে তাদের কোনো জ্ঞানই নেই, তারা তো শুধু অনুমানেরই অনুসরণ করে; আর নিশ্চয় অনুমান সত্যের মোকাবিলায় কোনই কাজে আসে না [১]।

Verse 29 — Surah An-Najm 53:29

অতএব, আপনি তাকে উপেক্ষা করে চলুন যে আমাদের স্মরণ [১] থেকে বিমুখ হয় এবং কেবল দুনিয়ার জীবনই কামনা করে।

Verse 30 — Surah An-Najm 53:30

এটাই তাদের জ্ঞানের শেষ সীমা। নিশ্চয় আপনার রব, তিনিই ভাল জানেন কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনিই ভাল জানেন কে হেদায়াতপ্ৰাপ্ত হয়েছে।

Verse 31 — Surah An-Najm 53:31

আর আসমানসমূহে যা কিছু আছে ও যমীনে যা কিছু আছে তা আল্লাহ্‌রই। যাতে তিনি তাদের কাজের প্রতিফল দিতে পারেন যারা মন্দ কাজ করে এবং তাদেরকে তিনি উত্তম পুরস্কার দিতে পারেন যারা সৎকাজ করে

Verse 32 — Surah An-Najm 53:32

যারা বিরত থাকে গুরুতর পাপ ও অশ্লীল কাজ থেকে, ছোটখাট অপরাধ ব্যতীত [১]। নিশ্চয় আপনার রবের ক্ষমা অপরিসীম; তিনি তোমাদের সম্পর্কে সম্যক অবগত---যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছিলেন মাটি হতে এবং যখন তোমরা মাতৃগর্ভে ভ্রূণরূপে ছিলে। অতএব, তোমরা আত্মপ্ৰশংসা করো না, তিনিই সম্যক জানেন তার সম্পর্কে যে তাকওয়া অবলম্বন করেছে [২]।

Verse 33 — Surah An-Najm 53:33

আপনি কি দেখেছেন সে ব্যক্তিকে যে মুখ ফিরিয়ে নেয়

Verse 34 — Surah An-Najm 53:34

এবং দান করে সামান্যই, পরে বন্ধ করে দেয় [১]

Verse 35 — Surah An-Najm 53:35

তার কাছে কি গায়েবের জ্ঞান আছে যে, সে প্রত্যক্ষ করে

Verse 36 — Surah An-Najm 53:36

নাকি তাকে জানানো হয়নি যা আছে মূসার সহীফায়

Verse 37 — Surah An-Najm 53:37

এবং ইবরাহীমের সহীফায় [১], যিনি পূর্ণ করেছিলেন (তার অঙ্গীকার) [২]

Verse 38 — Surah An-Najm 53:38

তা এই যে [১], কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না

Verse 39 — Surah An-Najm 53:39

আর এই যে, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে [১]

Verse 40 — Surah An-Najm 53:40

আর এই যে, তার প্রচেষ্টার ফল শিঘ্রই দেখা যাবে

Verse 41 — Surah An-Najm 53:41

তারপর তাকে দেয়া হবে পূর্ণ প্রতিদান

Verse 42 — Surah An-Najm 53:42

আর এই যে, সবার শেষ গন্তব্য তো আপনার রবের কাছে [১]

Verse 43 — Surah An-Najm 53:43

আর এই যে, তিনিই হাসান এবং তিনিই কাঁদান [১]

Verse 44 — Surah An-Najm 53:44

আর এই যে, তিনিই মারেন এবং তিনিই বাঁচান

Verse 45 — Surah An-Najm 53:45

আর এই যে, তিনিই সৃষ্টি করেন যুগল---পুরুষ ও নারী

Verse 46 — Surah An-Najm 53:46

শুক্রবিন্দু হতে, যখন তা স্থলিত হয়

Verse 47 — Surah An-Najm 53:47

আর এই যে, পুনরুত্থান ঘটানোর দায়িত্ব তাঁরই [১]

Verse 48 — Surah An-Najm 53:48

আর এই যে, তিনিই অভাবমুক্ত করেন এবং সম্পদ দান করেন [১]

Verse 49 — Surah An-Najm 53:49

আর এই যে, তিনি শি’রা নক্ষত্রের রব [১]।

Verse 50 — Surah An-Najm 53:50

আর এই যে, তিনিই প্রাচীন ‘আদ সম্প্রদায়কে ধ্বংস করেছিলেন

Verse 51 — Surah An-Najm 53:51

এবং সামূদ সম্প্রদায়কেও [১]; অতঃপর কাউকেও তিনি বাকী রাখেননি

Verse 52 — Surah An-Najm 53:52

আর এদের আগে নূহের সম্প্রদায়কেও, নিশ্চয় তারা ছিল অত্যন্ত যালিম ও চরম অবাধ্য।

Verse 53 — Surah An-Najm 53:53

আর তিনি উল্টানো আবাসভূমিকে নিক্ষেপ করেছিলেন [১]।

Verse 54 — Surah An-Najm 53:54

অতঃপর সেটাকে আচ্ছন্ন করল যা আচ্ছন্ন করার [১]

Verse 55 — Surah An-Najm 53:55

সুতরাং (হে মানুষ!) তুমি তোমার রবের কোন্‌ অনুগ্রহ সম্পর্কে সন্দেহ পোষণ করবে [১]

Verse 56 — Surah An-Najm 53:56

এ নবীও [১] অতীতের সতর্ককারীদের মতই এক সতর্ককারী।

Verse 57 — Surah An-Najm 53:57

কিয়ামত আসন্ন [১]

Verse 58 — Surah An-Najm 53:58

আল্লাহ ছাড়া কেউই এটা প্রকাশ করতে সক্ষম নয়।

Verse 59 — Surah An-Najm 53:59

তোমরা কি এ কথায় বিস্ময় বোধ করছ

Verse 60 — Surah An-Najm 53:60

আর হাসি-ঠাট্টা করছ ! এবং কাঁদছো না [১]

Verse 61 — Surah An-Najm 53:61

আর তোমরা উদাসীন [১]

Verse 62 — Surah An-Najm 53:62

অতএব আল্লাহকে সাজদা কর এবং তাঁর ‘ইবাদাত কর [১]।