Back to LanguagesPrevious ChapterNext Chapter EnglishArabicUrduHindiTamilBengali
Bengali - Chapter 55 - Ar-Rahman
Translation by Abu Bakr Zakaria — Permalink
Verse 1 — Surah Ar-Rahman 55:1
আর-রাহমান [১]
Verse 2 — Surah Ar-Rahman 55:2
তিনিই শিক্ষা দিয়েছেন কুরআন [১]
Verse 3 — Surah Ar-Rahman 55:3
তিনিই সৃষ্টি করেছেন মানুষ [১]
Verse 4 — Surah Ar-Rahman 55:4
তিনিই তাকে শিখিয়েছেন ভাষা [১]
Verse 5 — Surah Ar-Rahman 55:5
সূর্য ও চাঁদ আবর্তন করে নির্ধারিত হিসেবে [১]
Verse 6 — Surah Ar-Rahman 55:6
আর তৃণলতা ও বৃক্ষাদি সাজদা করছে [১]
Verse 7 — Surah Ar-Rahman 55:7
আর আসমান, তিনি তাকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন দাঁড়িপাল্লা
Verse 8 — Surah Ar-Rahman 55:8
যাতে তোমরা সীমালজান না কর দাঁড়িপাল্লায়।
Verse 9 — Surah Ar-Rahman 55:9
আর তোমরা ওজনের ন্যায্য মান প্রতিষ্ঠিত কর এবং ওজনে কম দিও না।
Verse 10 — Surah Ar-Rahman 55:10
আর যমীন, তিনি তা স্থাপন করেছেন সৃষ্ট জীবের জন্য
Verse 11 — Surah Ar-Rahman 55:11
এতে রয়েছে ফলমূল ও খেজুর গাছ যার ফল আবরণযুক্ত
Verse 12 — Surah Ar-Rahman 55:12
আর আছে খোসা বিশিষ্ট দানা [১] ও সুগন্ধ ফুল [২]।
Verse 13 — Surah Ar-Rahman 55:13
অতএব, তোমরা উভয়ে তোমাদের রবের কোন্ অনুগ্রহে [১] মিথ্যারোপ করবে [২]
Verse 14 — Surah Ar-Rahman 55:14
মানুষকে তিনি সৃষ্টি করেছেন শুষ্ক ঠনঠনে মাটি থেকে যা পোড়া মাটির মত [১]
Verse 15 — Surah Ar-Rahman 55:15
এবং জিনকে সৃষ্টি করেছেন নির্ধূম আগুনের শিখা থেকে [১]।
Verse 16 — Surah Ar-Rahman 55:16
কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন্ অনুগ্রহে মিথ্যারোপ করবে
Verse 17 — Surah Ar-Rahman 55:17
তিনিই দুই উদয়াচল ও দুই অস্তাচলের রব [১]।
Verse 18 — Surah Ar-Rahman 55:18
কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোনো অনুগ্রহে মিথ্যারোপ করবে
Verse 19 — Surah Ar-Rahman 55:19
তিনি প্রবাহিত করেন দুই সমুদ্র যারা পরস্পর মিলিত হয়
Verse 20 — Surah Ar-Rahman 55:20
কিন্তু তাদের উভয়ের মধ্যে রয়েছে এক অন্তরাল যা তারা অতিক্রম করতে পারে না [১]
Verse 21 — Surah Ar-Rahman 55:21
কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন্ অনুগ্রহে মিথ্যারোপ করবে
Verse 22 — Surah Ar-Rahman 55:22
উভয় সমুদ্র হতে উৎপন্ন হয় মুক্তা ও প্রবাল [১]।
Verse 23 — Surah Ar-Rahman 55:23
কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে
Verse 24 — Surah Ar-Rahman 55:24
আর সাগরে বিচরণশীল পৰ্বতপ্ৰমাণ নৌযানসমূহ তাঁরই (নিয়ন্ত্রণাধীন) [১]
Verse 25 — Surah Ar-Rahman 55:25
কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে
Verse 26 — Surah Ar-Rahman 55:26
ভূপৃষ্ঠে যা কিছু আছে সবকিছুই নশ্বর [১]
Verse 27 — Surah Ar-Rahman 55:27
আর অবিনশ্বর শুধু আপনার রবের চেহারা [১], যিনি মহিমাময়, মহানুভব [২]
Verse 28 — Surah Ar-Rahman 55:28
কাজেই তোমরা উভয়ে তোমাদের রাবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে
Verse 29 — Surah Ar-Rahman 55:29
আসমানসমূহ ও যমীনে যারা আছে সবাই তাঁর কাছে প্ৰাথী [১], তিনি প্রত্যহ গুরুত্বপূর্ণ কাজে রত [২]।
Verse 30 — Surah Ar-Rahman 55:30
কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন্ অনুগ্রহে মিথ্যারোপ করবে
Verse 31 — Surah Ar-Rahman 55:31
হে মানুষ ও জিন! আমরা অচিরেই তোমাদের (হিসাব-নিকাশের) প্রতি মনোনিবেশ করব [১]
Verse 32 — Surah Ar-Rahman 55:32
কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন্ অনুগ্রহে মিথ্যারোপ করবে
Verse 33 — Surah Ar-Rahman 55:33
হে জিন ও মানব সম্প্রদায়! আসমানসমূহ ও যমীনের সীমা তোমরা যদি অতিক্রম করতে পার অতিক্রম কর, কিন্তু তোমরা অতিক্রম করতে পারবে না সনদ ছাড়া [১]।
Verse 34 — Surah Ar-Rahman 55:34
কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন্ অনুগ্রহে মিথ্যারোপ করবে
Verse 35 — Surah Ar-Rahman 55:35
তোমাদের উভয়ের প্রতি প্রেরিত হবে আগুনের শিখা ও ধুম্রপুঞ্জ [১], তখন তোমরা প্রতিরোধ করতে পারবেনা।
Verse 36 — Surah Ar-Rahman 55:36
কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন্ অনুগ্রহে মিথ্যারোপ করবে
Verse 37 — Surah Ar-Rahman 55:37
যেদিন আকাশ বিদীর্ণ হবে সেদিন তা রক্তিম গোলাপের মত লাল চামড়ার রূপ ধারণ করবে [১]
Verse 38 — Surah Ar-Rahman 55:38
কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন্ অনুগ্রহে মিথ্যারোপ করবে
Verse 39 — Surah Ar-Rahman 55:39
অতঃপর সেদিন না মানুষকে তার অপরাধ সম্বন্ধে জিজ্ঞেস করা হবে, না জিনকে [১]
Verse 40 — Surah Ar-Rahman 55:40
কাজেই তোমারা উভয়ে তোমাদের রবের কোন্ অনুগ্রহে মিথ্যারোপ করবে
Verse 41 — Surah Ar-Rahman 55:41
অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের লক্ষণ থেকে [১], অতঃপর তাদেরকে পাকড়াও করা হবে মাথার সামনের চুল ও পা ধরে [২]।
Verse 42 — Surah Ar-Rahman 55:42
কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে
Verse 43 — Surah Ar-Rahman 55:43
এটাই সে জাহান্নাম, যাতে অপরাধীরা মিথ্যারোপ করত
Verse 44 — Surah Ar-Rahman 55:44
তারা জাহান্নামের আগুল ও ফুটন্ত পানির মধ্যে ঘুরোঘুরি করবে [১]।
Verse 45 — Surah Ar-Rahman 55:45
কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন্ অনুগ্রহে মিথ্যারোপ করবে
Verse 46 — Surah Ar-Rahman 55:46
আর যে তার রবের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে, তার জন্য রয়েছে দুটি উদ্যান [১]।
Verse 47 — Surah Ar-Rahman 55:47
কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন্ অনুগ্রহে মিথ্যারোপ করবে
Verse 48 — Surah Ar-Rahman 55:48
উভয়ই বহু শাখা-পল্লববিশিষ্ট [১]।
Verse 49 — Surah Ar-Rahman 55:49
কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে
Verse 50 — Surah Ar-Rahman 55:50
উভয় উদ্যানে রয়েছে প্রবাহমান দুই প্রস্রবণ [১]
Verse 51 — Surah Ar-Rahman 55:51
কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন্ অনুগ্রহে মিথ্যারোপ করবে
Verse 52 — Surah Ar-Rahman 55:52
উভয় উদ্যানে রয়েছে প্রত্যেক ফল দুই দুই প্রকার [১]।
Verse 53 — Surah Ar-Rahman 55:53
কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন্ অনুগ্রহে মিথ্যারোপ করবে
Verse 54 — Surah Ar-Rahman 55:54
সেখানে তারা হেলান দিয়ে বসবে এমন ফরাশে যার অভ্যন্তরভাগ হবে পুরু রেশমের। আর দুই উদ্যানের ফল হবে কাছাকাছি।
Verse 55 — Surah Ar-Rahman 55:55
কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন্ অনুগ্রহে মিথ্যারোপ করবে
Verse 56 — Surah Ar-Rahman 55:56
সেসবের মাঝে রয়েছে বহু আনত নয়না, যাদেরকে আগে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি [১]।
Verse 57 — Surah Ar-Rahman 55:57
কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন্ অনুগ্রহে মিথ্যারোপ করবে
Verse 58 — Surah Ar-Rahman 55:58
তারা যেন পদ্মরাগ ও প্রবাল।
Verse 59 — Surah Ar-Rahman 55:59
কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন্ অনুগ্রহে মিথ্যারোপ করবে
Verse 60 — Surah Ar-Rahman 55:60
ইহসানের প্রতিদান ইহসান ছাড়া আর কী হতে পারে [১]
Verse 61 — Surah Ar-Rahman 55:61
কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন্ অনুগ্রহে মিথ্যারোপ করবে
Verse 62 — Surah Ar-Rahman 55:62
এ উদ্যান দুটি ছাড়া আরো দুটি উদ্যান রয়েছে [১]।
Verse 63 — Surah Ar-Rahman 55:63
কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন্ অনুগ্রহে মিথ্যারোপ করবে
Verse 64 — Surah Ar-Rahman 55:64
ঘন সবুজ এ উদ্যান দুটি [১]।
Verse 65 — Surah Ar-Rahman 55:65
কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন্ অনুগ্রহে মিথ্যারোপ করবে
Verse 66 — Surah Ar-Rahman 55:66
উভয় উদ্যানে আছে উচ্ছলিত দুই প্রস্রবণ।
Verse 67 — Surah Ar-Rahman 55:67
কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন্ অনুগ্রহে মিথ্যারোপ করবে
Verse 68 — Surah Ar-Rahman 55:68
সেখানে রয়েছে ফলমূল---খেজুর ও আনার।
Verse 69 — Surah Ar-Rahman 55:69
কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন্ অনুগ্রহে মিথ্যারোপ করবে
Verse 70 — Surah Ar-Rahman 55:70
সে উদ্যানসমূহের মাঝে রয়েছে চরিত্রবর্তী, অনিন্দ্য সুন্দরীগণ [১]।
Verse 71 — Surah Ar-Rahman 55:71
কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন্ অনুগ্রহে মিথ্যারোপ করবে
Verse 72 — Surah Ar-Rahman 55:72
তারা হূর, তাঁবুতে সুরক্ষিতা [১]।
Verse 73 — Surah Ar-Rahman 55:73
কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন্ অনুগ্রহে মিথ্যারোপ করবে
Verse 74 — Surah Ar-Rahman 55:74
এদেরকে এর আগে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি।
Verse 75 — Surah Ar-Rahman 55:75
কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন্ অনুগ্রহে মিথ্যারোপ করবে
Verse 76 — Surah Ar-Rahman 55:76
তারা হেলান দিয়ে বসবে সবুজ তাকিয়ায় ও সুন্দর গালিচার উপরে [১]।
Verse 77 — Surah Ar-Rahman 55:77
কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন্ অনুগ্রহে মিথ্যারোপ করবে
Verse 78 — Surah Ar-Rahman 55:78
কত বরকতময় আপনার রবের নাম যিনি মহিমাময় ও মহানুভব [১]