Back to LanguagesPrevious ChapterNext Chapter EnglishArabicUrduHindiTamilBengali
Bengali - Chapter 85 - Al-Buruj
Translation by Abu Bakr Zakaria — Permalink
Verse 1 — Surah Al-Buruj 85:1
শপথ বুরূজবিশিষ্ট [১] আসমানের
Verse 2 — Surah Al-Buruj 85:2
আর প্রতিশ্রুত দিনের
Verse 3 — Surah Al-Buruj 85:3
এবং দ্রষ্টা ও দৃষ্টের [১]
Verse 4 — Surah Al-Buruj 85:4
অভিশপ্ত হয়েছিল [১] কুণ্ডের অধিপতিরা--- [২]
Verse 5 — Surah Al-Buruj 85:5
যে কুণ্ডে ছিল ইন্ধনপূর্ণ আগুন
Verse 6 — Surah Al-Buruj 85:6
যখন তারা এর পাশে উপবিষ্ট ছিল
Verse 7 — Surah Al-Buruj 85:7
এবং তারা মুমিনদের সাথে যা করছিল তা প্রত্যক্ষ করছিল।
Verse 8 — Surah Al-Buruj 85:8
আর তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধু এ কারণে যে, তারা ঈমান এনেছিল পরাক্রমশালী ও প্রশংসার যোগ্য আল্লাহর উপর
Verse 9 — Surah Al-Buruj 85:9
আসমানমূহ ও যমীনের সর্বময় কর্তৃত্ব যাঁর; আর আল্লাহ্ সবকিছুর প্রত্যক্ষদর্শী।
Verse 10 — Surah Al-Buruj 85:10
নিশ্চয় যারা মুমিন নর-নারীকে বিপদাপন্ন করেছে [১] তারপর তাওবা করেনি [২] তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি, আর তাদের জন্য আছে দহন যন্ত্রণা [৩]।
Verse 11 — Surah Al-Buruj 85:11
নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত; এটাই মহাসাফল্য।
Verse 12 — Surah Al-Buruj 85:12
নিশ্চয় আপনার রবের পাকড়াও বড়ই কঠিন।
Verse 13 — Surah Al-Buruj 85:13
তিনিই অস্তিত্ব দান করেন ও পুনরাবর্তন ঘটান
Verse 14 — Surah Al-Buruj 85:14
এবং তিনি ক্ষমাশীল, অতিস্নেহময় [১]
Verse 15 — Surah Al-Buruj 85:15
আরশের অধিকারী ও সম্মানিত।
Verse 16 — Surah Al-Buruj 85:16
তিনি যা ইচ্ছে তা-ই করেন [১]।
Verse 17 — Surah Al-Buruj 85:17
আপনার কাছে কি পৌঁছেছে সৈন্যবাহিনীর বৃত্তান্ত
Verse 18 — Surah Al-Buruj 85:18
ফির‘আউন ও সামূদের
Verse 19 — Surah Al-Buruj 85:19
তবু কাফিররা মিথ্যারোপ করায় রত
Verse 20 — Surah Al-Buruj 85:20
আর আল্লাহ্ সবদিক থেকে তাদেরকে পরিবেষ্টন করে রয়েছেন।
Verse 21 — Surah Al-Buruj 85:21
বস্তুত এটা সম্মানিত কুরআন
Verse 22 — Surah Al-Buruj 85:22
সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ।