Back to Languages

Bengali - Chapter 84 - Al-Inshiqaq

Translation by Abu Bakr Zakaria — Permalink

Verse 1 — Surah Al-Inshiqaq 84:1

যখন আকাশ বিদীর্ণ হবে [১]

Verse 2 — Surah Al-Inshiqaq 84:2

আর তার রবের আদেশ পালন করবে এবং এটাই তার করণীয় [১]।

Verse 3 — Surah Al-Inshiqaq 84:3

আর যখন যমীনকে সম্প্রসারিত করা হবে [১]।

Verse 4 — Surah Al-Inshiqaq 84:4

আর যমীন তার অভ্যন্তরে যা আছে তা বাইরে নিক্ষেপ করবে ও শূন্যগর্ভ হবে [১]

Verse 5 — Surah Al-Inshiqaq 84:5

এবং তার রবের আদেশ পালন করবে এটাই তার করণীয় [১]।

Verse 6 — Surah Al-Inshiqaq 84:6

হে মানুষ! তুমি তোমার রবের কাছে পৌছা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে, অতঃপর তুমি তাঁর সাক্ষাত লাভ করবে [১]।

Verse 7 — Surah Al-Inshiqaq 84:7

অতঃপর যাকে তার ‘আমলনামা তার ডান হাতে দেয়া হবে

Verse 8 — Surah Al-Inshiqaq 84:8

তার হিসেব-নিকেশ সহজেই নেয়া হবে [১]

Verse 9 — Surah Al-Inshiqaq 84:9

এবং সে তার স্বজনদের কাছে [১] প্ৰফুল্লচিত্তে ফিরে যাবে

Verse 10 — Surah Al-Inshiqaq 84:10

আর যাকে তার ‘আমলনামা তার পিঠের পিছনদিক থেকে দেয়া হবে

Verse 11 — Surah Al-Inshiqaq 84:11

সে অবশ্যই তার ধ্বংস ডাকবে

Verse 12 — Surah Al-Inshiqaq 84:12

এবং জ্বলন্ত আগুনে দগ্ধ হবে

Verse 13 — Surah Al-Inshiqaq 84:13

নিশ্চয় সে তার স্বজনদের মধ্যে আনন্দে ছিল

Verse 14 — Surah Al-Inshiqaq 84:14

সে তো ভাবতে যে, সে কখনেই ফিরে যাবে না [১]

Verse 15 — Surah Al-Inshiqaq 84:15

হ্যাঁ, [১] নিশ্চয় তার রব তার উপর সম্যক দৃষ্টি দানকারী।

Verse 16 — Surah Al-Inshiqaq 84:16

অতঃপর আমি শপথ করছি [১] পশ্চিম আকাশের

Verse 17 — Surah Al-Inshiqaq 84:17

আর শপথ রাতের এবং তা যা কিছুর সমাবেশ ঘটায় তার

Verse 18 — Surah Al-Inshiqaq 84:18

এবং শপথ চাঁদের, যখন তা পূর্ণ হয়

Verse 19 — Surah Al-Inshiqaq 84:19

অবশ্যই তোমরা এক স্তর থেকে অন্য স্তরে আরোহণ করবে [১]।

Verse 20 — Surah Al-Inshiqaq 84:20

অতঃপর তাদের কি হল যে, তারা ঈমান আনে না

Verse 21 — Surah Al-Inshiqaq 84:21

আর যখন তাদের কাছে কুরআন পাঠ করা হয় তখন তারা সাজ্দা করে না [১]

Verse 22 — Surah Al-Inshiqaq 84:22

বরং কাফিররা মিথ্যারোপ করে।

Verse 23 — Surah Al-Inshiqaq 84:23

আর তারা যা পোষণ করে আল্লাহ্ তা সবিশেষ অবগত।

Verse 24 — Surah Al-Inshiqaq 84:24

কাজেই আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দিন

Verse 25 — Surah Al-Inshiqaq 84:25

কিন্তু যারা ঈমান আনে ও সৎকাজ করে তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার।