Back to LanguagesPrevious ChapterNext Chapter EnglishArabicUrduHindiTamilBengali
Bengali - Chapter 83 - Al-Mutaffifin
Translation by Abu Bakr Zakaria — Permalink
Verse 1 — Surah Al-Mutaffifin 83:1
দুর্ভোগ তাদের জন্য যারা মাপে কম দেয় [১]
Verse 2 — Surah Al-Mutaffifin 83:2
যারা লোকদের কাছ থেকে মেপে নেয়ার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে
Verse 3 — Surah Al-Mutaffifin 83:3
আর যখন তাদেরকে মেপে দেয় অথবা ওজন করে দেয়, তখন কম দেয়।
Verse 4 — Surah Al-Mutaffifin 83:4
তারা কি বিশ্বাস করে না যে, তারা পুনরুথিত হবে
Verse 5 — Surah Al-Mutaffifin 83:5
Verse 6 — Surah Al-Mutaffifin 83:6
যেদিন দাঁড়াবে সমস্ত মানুষ সৃষ্টিকুলের রবের সামনে [১]
Verse 7 — Surah Al-Mutaffifin 83:7
কখনো না, পাপাচারীদের আমলনামা তো সিজ্জীনে [১] আছে।
Verse 8 — Surah Al-Mutaffifin 83:8
আর কিসে আপনাকে জানাবে ‘সিজ্জীন’ কী
Verse 9 — Surah Al-Mutaffifin 83:9
চিহ্নিত আমলনামা [১]।
Verse 10 — Surah Al-Mutaffifin 83:10
সেদিন দুর্ভোগ হবে মিথ্যারোপকারীদের
Verse 11 — Surah Al-Mutaffifin 83:11
যারা প্রতিদান দিবসে মিথ্যারোপ করে
Verse 12 — Surah Al-Mutaffifin 83:12
আর শুধু প্রত্যেক পাপিষ্ঠ সীমালংঘনকারীই এতে মিথ্যারোপ করে
Verse 13 — Surah Al-Mutaffifin 83:13
যখন তার কাছে আমাদের আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন সে বলে, (এ তো) ‘পূর্ববর্তীদের উপকথা।’
Verse 14 — Surah Al-Mutaffifin 83:14
কখনো নয়; বরং তারা যা অর্জন করেছে তা-ই তাদের হৃদয়ে জঙ্ ধরিয়েছে [১]।
Verse 15 — Surah Al-Mutaffifin 83:15
কখনো নয়; নিশ্চয় সেদিন তারা তাদের রব হতে অন্তরিত থাকবে [১]
Verse 16 — Surah Al-Mutaffifin 83:16
তারপর নিশ্চয় তারা জাহান্নামে দগ্ধ হবে
Verse 17 — Surah Al-Mutaffifin 83:17
তারপর বলা হবে, ‘এটাই তা যাতে তোমরা মিথ্যারোপ করতে।’
Verse 18 — Surah Al-Mutaffifin 83:18
কখনো নয়, নিশ্চয় পূণ্যবানদের আমলনামা ‘ইল্লিয়ইয়্যীনে’ [১]
Verse 19 — Surah Al-Mutaffifin 83:19
আর কিসে আপনাকে জানাবে ‘ইল্লিয়্যীন’ কী
Verse 20 — Surah Al-Mutaffifin 83:20
চিহ্নিত আমলনামা [১]।
Verse 21 — Surah Al-Mutaffifin 83:21
(আল্লাহর) সান্নিধ্যপ্রাপ্তরাই তা অবলোকন করে [১]।
Verse 22 — Surah Al-Mutaffifin 83:22
নিশ্চয় পুণ্যবানগণ থাকবে পরম স্বাচ্ছন্দ্যে
Verse 23 — Surah Al-Mutaffifin 83:23
সুসজ্জিত আসনে বসে তারা দেখতে থাকবে।
Verse 24 — Surah Al-Mutaffifin 83:24
আপনি তাদের মুখমণ্ডলে স্বাচ্ছন্দ্যের দীপ্তি দেখতে পাবেন
Verse 25 — Surah Al-Mutaffifin 83:25
তাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় হতে পান করান হবে
Verse 26 — Surah Al-Mutaffifin 83:26
যার মোহর হবে মিসকে্র [১] , আর এ বিষয়ে প্রতিযোগীরা প্ৰতিযোগিতা করুক [২]।
Verse 27 — Surah Al-Mutaffifin 83:27
আর তার মিশ্রণ হবে তাস্নীমের [১]
Verse 28 — Surah Al-Mutaffifin 83:28
এটা এক প্রস্রবণ, যা থেকে সান্নিধ্যপ্রাপ্তরা পান করে।
Verse 29 — Surah Al-Mutaffifin 83:29
নিশ্চয় যারা অপরাধ করেছে তারা মুমিনদেরকে উপহাস করত [১]
Verse 30 — Surah Al-Mutaffifin 83:30
আর যখন তারা মুমিনদের কাছ দিয়ে যেত তখন তারা চোখ টিপে বিদ্ররূপ করত।
Verse 31 — Surah Al-Mutaffifin 83:31
আর যখন তাদের আপনজনের কাছে ফিরে আসত তখন তারা ফিরত উৎফুল্ল হয়ে
Verse 32 — Surah Al-Mutaffifin 83:32
আর যখন মুমিনদেরকে দেখত তখন বলত, ‘নিশ্চয় এরা পথভ্ৰষ্ট [১]।’
Verse 33 — Surah Al-Mutaffifin 83:33
অথচ তাদেরকে মুমিনদের তত্ত্বাবধায়ক করে পাঠানো হয়নি [১]।
Verse 34 — Surah Al-Mutaffifin 83:34
অতএব আজ মুমিনগণ উপহাস করবে কাফিরদেরকে
Verse 35 — Surah Al-Mutaffifin 83:35
সুসজ্জিত আসনে বসে তারা দেখতে থাকবে।
Verse 36 — Surah Al-Mutaffifin 83:36
কাফিররা তাদের কৃতকর্মের ফল পেল তো