Back to LanguagesPrevious ChapterNext Chapter EnglishArabicUrduHindiTamilBengali
Bengali - Chapter 82 - Al-Infitar
Translation by Abu Bakr Zakaria — Permalink
Verse 1 — Surah Al-Infitar 82:1
যখন আসমান বিদীর্ণ হবে
Verse 2 — Surah Al-Infitar 82:2
আর যখন নক্ষত্রমণ্ডলী বিক্ষিপ্তভাবে ঝরে পরবে
Verse 3 — Surah Al-Infitar 82:3
আর যখন সাগরগুলো বিস্ফোরিত করা হবে
Verse 4 — Surah Al-Infitar 82:4
আর যখন কবরসমূহ উন্মোচিত হবে
Verse 5 — Surah Al-Infitar 82:5
তখন প্রত্যেকে জানবে, সে কী আগে পাঠিয়েছে ও কী পিছনে রেখে গিয়েছে [১]।
Verse 6 — Surah Al-Infitar 82:6
হে মানুষ! কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে বিভ্ৰান্ত করল
Verse 7 — Surah Al-Infitar 82:7
যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুঠাম করেছেন এবং সুসামঞ্জস্য করেছেন [১]
Verse 8 — Surah Al-Infitar 82:8
যে আকৃতিতে চেয়েছেন, তিনি তোমাকে গঠন করেছেন [১]।
Verse 9 — Surah Al-Infitar 82:9
কখনো নয়, তোমরা তো প্রতিদান দিবসে মিথ্যারোপ করে থাক [১]
Verse 10 — Surah Al-Infitar 82:10
আর নিশ্চয় নিয়োজিত আছেন তোমাদের উপর সংরক্ষকদল
Verse 11 — Surah Al-Infitar 82:11
সম্মানিত লেখকবৃন্দ
Verse 12 — Surah Al-Infitar 82:12
তারা জানে তোমরা যা কর [১]।
Verse 13 — Surah Al-Infitar 82:13
পুণ্যবানেরা তো থাকবে পরম স্বাচ্ছন্দ্যো [১]
Verse 14 — Surah Al-Infitar 82:14
আর পাপাচারীরা তো থাকবে জাহান্নামে [১]
Verse 15 — Surah Al-Infitar 82:15
তারা প্ৰতিদান দিবসে তাতে দগ্ধ হবে
Verse 16 — Surah Al-Infitar 82:16
আর তারা সেখান থেকে অন্তৰ্হিত হতে পারবে না [১]।
Verse 17 — Surah Al-Infitar 82:17
আর কিসে আপনাকে জানাবে : প্রতিদান দিবস কী
Verse 18 — Surah Al-Infitar 82:18
তারপর বলি, কিসে আপনাকে জানাবে: প্রতিদান দিবস কী
Verse 19 — Surah Al-Infitar 82:19
সেদিন কেউ কারও জন্য কিছু করার মালিক হবে না; আর সেদিন সব বিষয়ের কর্তৃত্ব হবে আল্লাহর [১]।