Back to LanguagesPrevious ChapterNext Chapter EnglishArabicUrduHindiTamilBengali
Bengali - Chapter 81 - At-Takwir
Translation by Abu Bakr Zakaria — Permalink
Verse 1 — Surah At-Takwir 81:1
সূর্যকে যখন নিষ্প্রভ করা হবে [১]
Verse 2 — Surah At-Takwir 81:2
আর যখন নক্ষত্ররাজি খসে পড়বে [১]
Verse 3 — Surah At-Takwir 81:3
আর পর্বতসমূহকে যখন চলমান করা হবে [১]
Verse 4 — Surah At-Takwir 81:4
আর যখন পূর্ণগর্ভা মাদী উট উপেক্ষিত হবে [১]
Verse 5 — Surah At-Takwir 81:5
আর যখন বন্য পশুগুলো একত্র করা হবে
Verse 6 — Surah At-Takwir 81:6
আর যখন সাগরকে অগ্নি-উত্তাল করা হবে [১]
Verse 7 — Surah At-Takwir 81:7
আর যখন আত্মাগুলোকে সমগোত্রীয়দের সাথে মিলিয়ে দেয়া হবে [১]
Verse 8 — Surah At-Takwir 81:8
আর যখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে [১] জিজ্ঞেস করা হবে
Verse 9 — Surah At-Takwir 81:9
কী অপরাধে তাকে হত্যা করা হয়েছিল [১]
Verse 10 — Surah At-Takwir 81:10
আর যখন আমলনামাগুলো উন্মোচিত করা হবে
Verse 11 — Surah At-Takwir 81:11
আর যখন আসমানের আবরণ অপসারিত করা হবে [১]
Verse 12 — Surah At-Takwir 81:12
আর যখন জাহান্নামকে ভীষণভাবে প্ৰজ্জ্বলিত করা হবে
Verse 13 — Surah At-Takwir 81:13
আর যখন জান্নাত নিকটবর্তী করা হবে
Verse 14 — Surah At-Takwir 81:14
তখন প্ৰত্যেক ব্যক্তিই জানবে সে কি উপস্থিত করেছে [১]।
Verse 15 — Surah At-Takwir 81:15
সুতরাং আমি শপথ করছি পশ্চাদপসরণকারী নক্ষত্রের
Verse 16 — Surah At-Takwir 81:16
যা চলমান, অপসৃয়মাণ
Verse 17 — Surah At-Takwir 81:17
শপথ রাতের যখন তা শেষ হয় [১]
Verse 18 — Surah At-Takwir 81:18
শপথ প্ৰভাতের যখন তার আবির্ভাব হয়
Verse 19 — Surah At-Takwir 81:19
নিশ্চয়ই এ কুরআন সম্মানিত রাসূলের আনীত বাণী [১]
Verse 20 — Surah At-Takwir 81:20
যে সামর্থ্যশালী, আরশের মালিকের কাছে মর্যাদা সম্পন্ন
Verse 21 — Surah At-Takwir 81:21
সে মান্য সেখানে, বিশ্বাসভাজন [১]।
Verse 22 — Surah At-Takwir 81:22
আর তোমাদের সাথী উন্মাদ নন [১]
Verse 23 — Surah At-Takwir 81:23
তিনি তো তাকে স্পষ্ট দিগন্তে দেখেছেন [১]
Verse 24 — Surah At-Takwir 81:24
তিনি গায়েবী বিষয় সম্পর্কে কৃপণ নয় [১]।
Verse 25 — Surah At-Takwir 81:25
আর এটা কোনো অভিশপ্ত শয়তানের বাক্য নয়।
Verse 26 — Surah At-Takwir 81:26
কাজেই তোমরা কোথায় যাচ্ছ
Verse 27 — Surah At-Takwir 81:27
এ তো শুধু সৃষ্টিকুলের জন্য উপদেশ
Verse 28 — Surah At-Takwir 81:28
তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায়, তার জন্য [১]।
Verse 29 — Surah At-Takwir 81:29
আর তোমরা ইচ্ছে করতে পার না, যদি না সৃষ্টিকুলের রব আল্লাহ্ ইচ্ছে করেন [১]।