Back to Languages

Bengali - Chapter 80 - Abasa

Translation by Abu Bakr Zakaria — Permalink

Verse 1 — Surah Abasa 80:1

তিনি ভ্ৰকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন [১]

Verse 2 — Surah Abasa 80:2

কারণ তাঁর কাছে অন্ধ লোকটি আসল।

Verse 3 — Surah Abasa 80:3

আর কিসে আপনাকে জানাবে যে, --- সে হয়ত পরিশুদ্ধ হত

Verse 4 — Surah Abasa 80:4

অথবা উপদেশ গ্ৰহণ করত, ফলে সে উপদেশ তার উপকারে আসত [১]।

Verse 5 — Surah Abasa 80:5

আর যে পরোয়া করে না

Verse 6 — Surah Abasa 80:6

আপনি তার প্রতি মনোযোগ দিয়েছেন।

Verse 7 — Surah Abasa 80:7

অথচ সে নিজে পরিশুদ্ধ না হলে আপনার কোনো দায়িত্ব নেই

Verse 8 — Surah Abasa 80:8

অপরদিকে যে আপনার কাছে ছুটে এলো

Verse 9 — Surah Abasa 80:9

আর সে সশঙ্কচিত্ত

Verse 10 — Surah Abasa 80:10

আপনি তার থেকে উদাসীন হলেন

Verse 11 — Surah Abasa 80:11

কখনো নয়, এটা তো উপদেশ বাণী [১]

Verse 12 — Surah Abasa 80:12

কাজেই যে ইচ্ছে করবে সে এটা স্মরণ রাখবে

Verse 13 — Surah Abasa 80:13

এটা আছে মর্যাদা সম্পন্ন লিপিসমূহে

Verse 14 — Surah Abasa 80:14

যা উন্নত, পবিত্ৰ [১]

Verse 15 — Surah Abasa 80:15

লেখক বা দূতদের হাতে [১]।

Verse 16 — Surah Abasa 80:16

(যারা) মহাসম্মানিত ও নেককার।

Verse 17 — Surah Abasa 80:17

মানুষ ধ্বংস হোক! সে কত অকৃতজ্ঞ [১]

Verse 18 — Surah Abasa 80:18

তিনি তাকে কোন বস্তু থেকে সৃষ্টি করেছেন

Verse 19 — Surah Abasa 80:19

শুক্রবিন্দু থেকে, তিনি তাকে সৃষ্টি করেন, পরে তার পরিমিত বিকাশ সাধন করেন [১]

Verse 20 — Surah Abasa 80:20

তারপর তার জন্য পথ সহজ করে দেন [১]

Verse 21 — Surah Abasa 80:21

এরপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন।

Verse 22 — Surah Abasa 80:22

এরপর যখন ইচ্ছে তিনি তাকে পুনর্জীবিত করবেন [১]।

Verse 23 — Surah Abasa 80:23

কখনো নয়, তিনি তাকে যা আদেশ করেছেন, সে এখনো তা পূর্ণ করেনি।

Verse 24 — Surah Abasa 80:24

অতঃপর মানুষ যেন তার খাদ্যের প্রতি লক্ষ্য করে [১]

Verse 25 — Surah Abasa 80:25

নিশ্চয় আমরা প্রচুর বারি বর্ষণ করি

Verse 26 — Surah Abasa 80:26

তারপর আমরা যমীনকে যথাযথভাবে বিদীর্ণ করি

Verse 27 — Surah Abasa 80:27

অতঃপর তাতে আমরা উৎপন্ন করি শস্য

Verse 28 — Surah Abasa 80:28

আঙ্গুর, শাক-সব্জি

Verse 29 — Surah Abasa 80:29

যায়তূন, খেজুরগাছ

Verse 30 — Surah Abasa 80:30

অনেক গাছবিশিষ্ট উদ্যান

Verse 31 — Surah Abasa 80:31

ফল এবং গবাদি খাদ্য [১]

Verse 32 — Surah Abasa 80:32

এগুলো তোমাদের ও তোমাদের চতুস্পদ জন্তুদের ভোগের জন্য [১]।

Verse 33 — Surah Abasa 80:33

অতঃপর যখন তীক্ষ্ন আওয়াজ আসবে [১]

Verse 34 — Surah Abasa 80:34

সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাইয়ের কাছ থেকে

Verse 35 — Surah Abasa 80:35

এবং তার মাতা, তার পিতা

Verse 36 — Surah Abasa 80:36

তার পত্নী ও তার সন্তান থেকে [১]

Verse 37 — Surah Abasa 80:37

সেদিন তাদের প্রত্যেকের হবে এমন গুরুতর অবস্থা যা তাকে সম্পূর্ণরূপে ব্যস্ত রাখবে [১]।

Verse 38 — Surah Abasa 80:38

অনেক চেহারা সেদিন হবে উজ্জ্বল

Verse 39 — Surah Abasa 80:39

সহাস্য ও প্রফুল্ল

Verse 40 — Surah Abasa 80:40

আর অনেক চেহারা সেদিন হবে ধূলিধূসর

Verse 41 — Surah Abasa 80:41

সেগুলোকে আচ্ছন্ন করবে কালিমা।

Verse 42 — Surah Abasa 80:42

এরাই কাফির ও পাপাচারী।