Back to Languages

Bengali - Chapter 79 - An-Naziat

Translation by Abu Bakr Zakaria — Permalink

Verse 1 — Surah An-Naziat 79:1

শপথ [১] নির্মমভাবে উৎপাটনকারীদের [২]

Verse 2 — Surah An-Naziat 79:2

আর মৃদুভাবে বন্ধনমুক্তকারীদের [১]

Verse 3 — Surah An-Naziat 79:3

আর তীব্ৰ গতিতে সন্তরণকারীদের [১]

Verse 4 — Surah An-Naziat 79:4

আর দ্রুতবেগে অগ্রসরমানদের [১]

Verse 5 — Surah An-Naziat 79:5

অতঃপর সব কাজ নির্বাহকারীদের [১]।

Verse 6 — Surah An-Naziat 79:6

সেদিন প্রকম্পিতকারী প্রকম্পিত করবে

Verse 7 — Surah An-Naziat 79:7

তাকে অনুসরণ করবে পরবর্তী কম্পনকারী [১]

Verse 8 — Surah An-Naziat 79:8

অনেক হৃদয় সেদিন সন্ত্রস্ত হবে [১]

Verse 9 — Surah An-Naziat 79:9

তাদের দৃষ্টিসমূহ ভীতি-বিহ্বলতায় নত হবে।

Verse 10 — Surah An-Naziat 79:10

তারা বলে, ‘আমরা কি আগের অবস্থায় ফিরে যাবই

Verse 11 — Surah An-Naziat 79:11

চূৰ্ণবিচূর্ণ অস্থিতে পরিণত হওয়ার পরও?’

Verse 12 — Surah An-Naziat 79:12

তারা বলে, ‘তাই যদি হয় তবে তো এটা এক সর্বনাশা প্ৰত্যাবর্তন।’

Verse 13 — Surah An-Naziat 79:13

এ তো শুধু এক বিকট আওয়াজ [১]

Verse 14 — Surah An-Naziat 79:14

তখনই ময়দানে [১] তাদের আবির্ভাব হবে।

Verse 15 — Surah An-Naziat 79:15

আপনার কাছে মূসার বৃত্তান্ত পৌঁছেছে কি [১]

Verse 16 — Surah An-Naziat 79:16

যখন তাঁর রব পবিত্র উপত্যকা ‘তুওয়া’য় তাঁকে ডেকে বলেছিলেন

Verse 17 — Surah An-Naziat 79:17

‘ফির‘আউনের কাছে যান, সে তো সীমালঙ্ঘন করেছে,’

Verse 18 — Surah An-Naziat 79:18

অতঃপর বলুন, ‘তোমার কি আগ্ৰহ আছে যে, তুমি পবিত্র হও—

Verse 19 — Surah An-Naziat 79:19

‘আর আমি তোমাকে তোমার রবের দিকে পথপ্রদর্শন করি, যাতে তুমি তাঁকে ভয় কর?’

Verse 20 — Surah An-Naziat 79:20

অতঃপর তিনি তাকে মহানিদর্শন দেখালেন [১]।

Verse 21 — Surah An-Naziat 79:21

কিন্তু সে মিথ্যারোপ করল এবং অবাধ্য হল।

Verse 22 — Surah An-Naziat 79:22

তারপর সে পিছনে ফিরে প্রতিবিধানে সচেষ্ট হল [১]।

Verse 23 — Surah An-Naziat 79:23

অতঃপর সে সকলকে সমবেত করে ঘোষণা দিল

Verse 24 — Surah An-Naziat 79:24

অতঃপর বলল, ‘আমিই তোমাদের সর্বোচ্চ রব।’

Verse 25 — Surah An-Naziat 79:25

অতঃপর আল্লাহ্ তাকে আখেরাতে ও দুনিয়ায় কঠিন শাস্তিতে পাকড়াও করলেন [১]।

Verse 26 — Surah An-Naziat 79:26

নিশ্চয় যে ভয় করে তার জন্য তো এতে শিক্ষা রয়েছে।

Verse 27 — Surah An-Naziat 79:27

তোমাদেরকে [১] সৃষ্টি করা কঠিন, না আসমান সৃষ্টি? তিনিই তা নির্মাণ করেছেন [২]

Verse 28 — Surah An-Naziat 79:28

তিনি এর ছাদকে সুউচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন।

Verse 29 — Surah An-Naziat 79:29

আর তিনি এর রাতকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং প্ৰকাশ করেছেন এর সূর্যালোক

Verse 30 — Surah An-Naziat 79:30

আর যমীনকে এর পর বিস্তৃত করেছেন [১]।

Verse 31 — Surah An-Naziat 79:31

তিনি তা থেকে বের করেছেন তার পানি ও তৃণভূমি

Verse 32 — Surah An-Naziat 79:32

আর পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রোথিত করেছেন

Verse 33 — Surah An-Naziat 79:33

এসব তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুগুলোর ভোগের জন্য।

Verse 34 — Surah An-Naziat 79:34

অতঃপর যখন মহাসংকট উপস্থিত হবে [১]

Verse 35 — Surah An-Naziat 79:35

মানুষ যা করেছে তা সে সেদিন স্মরণ করবে

Verse 36 — Surah An-Naziat 79:36

আর প্রকাশ করা হবে জাহান্নাম দর্শকদের জন্য

Verse 37 — Surah An-Naziat 79:37

সুতরাং যে সীমালঙ্ঘন করে

Verse 38 — Surah An-Naziat 79:38

এবং দুনিয়ার জীবনকে অগ্ৰাধিকার দেয়।

Verse 39 — Surah An-Naziat 79:39

জাহান্নামই হবে তার আবাস [১]।

Verse 40 — Surah An-Naziat 79:40

আর যে তার রবের অবস্থানকে [১] ভয় করে এবং কুপ্রবৃত্তি হতে নিজকে বিরত রাখে

Verse 41 — Surah An-Naziat 79:41

জান্নাতই হবে তার আবাস।

Verse 42 — Surah An-Naziat 79:42

তারা আপনাকে জিজ্ঞেস করে, ‘কিয়ামত সম্পর্কে, তা কখন ঘটবে?’

Verse 43 — Surah An-Naziat 79:43

তা আলোচনার কি জ্ঞান আপনার আছে

Verse 44 — Surah An-Naziat 79:44

এর পরম জ্ঞান আপনার রবেরই কাছে [১]

Verse 45 — Surah An-Naziat 79:45

যে এটার ভয় রাখে আপনি শুধু তার সতর্ককারী।

Verse 46 — Surah An-Naziat 79:46

যেদিন তারা তা দেখতে পাবে সেদিন তাদের মনে হবে যেন তারা দুনিয়ায় মাত্ৰ এক সন্ধ্যা অথবা এক প্ৰভাত অবস্থান করেছে [১]